আধ-আঁকা ছাপ-ছবি

 

ছুঁয়ে থাকা, ছুঁতে থাকা মৃদুমন্দ ভালাবাসাবাসির স্মৃতিগুলো
ছুঁয়েছে/ছুঁয়েছি কী-না ঠিক-ঠাক বুঝতে-ও পারি-না, পারি-নি,
বারংবার বিস্মিত বিপন্ন আবিষ্কারের জাল ফেলে, জাল তুলে
যাপিতের ঘন যাপন শুধুই নির্বিষ চোখে রেখে, চোখ তুলে দেখতে থাকে,
অতীত থেকে বর্তমানের এ-কুল অব্ধি;
নিঃশেষের পেয়ালায় স্বাস্থ্য-সুখ কামনা করা ছাড়া
আর কী-ই-বা করার থাকে;

আজ অথবা আগামীর কিছু বৃন্তচ্যুত পাপড়ি
বিকল্পের জানলায় দাঁড়িয়ে অনন্তে চোখ ফেলে;
ফেলে রাখা ফেলে আসা আধ-আঁকা কিছু ছাপচিত্র
রূপান্তরিত হয়ে হয়ে তৈরি করে রূপকথার চিত্রকল্প,
সম্মোহিতের মত;

শুধু উচ্ছিষ্টের মত পড়ে থাকে দেয়াল/মেঝ জুড়ে
মৌনতাকামী সেজে, শব্দহীন অন্বেষণে, অজানা গন্তব্যে,
অপেক্ষার পথচক্রে;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০৫৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. দয়াল/মেঝ জুড়ে এখানটা ঠিক বুঝলাম না ভাইয়া। সুস্থতা কামনা ছাড়া এখন কিইবা করার আছে? ঈশ্বর সহায় হোন। ভালো থাকুন নিরবধি। শুভ সন্ধ্যা

  2. বড়ই চঞ্চলা স্মৃতির রেখা
    বারে বারে দেয় অস্থিরে দেখা।
    অকৃত্রিম অনুভূতির ব্যক্ততা।
    অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায় ‍চিরন্তন।

  3. তবুও তো অপেক্ষা আছে,,,আছে বিকল্পের জানালা।
    জানালাকে সাপোর্ট দেয়ার জন্য দেয়াল একটা লাগেই;

    আপনার সুস্বাস্থ্যের পেয়ালা উর্বর থাকুক,
    শুভ কামনা রইলো মহারাজ 🌹🌹

মন্তব্য করুন