অলুক্ষুণে সময়

আর কতো ধর্য্যধারণ
কতোকাল নীরব থাকা…
সব ঠিক হয়ে যাবার অপেক্ষা!

কুঠারের তলে বনবীথি-নিসর্গ
জলাশয় এখন মৃতের আখড়া
শীতলক্ষ্যায় ভাসছে লাশ
প্রাণের আকুতি-আর্তনাদ
কেউ শুনছো? ডেকে উঠলো পেঁচা
কী অলুক্ষুণে সময় রে বাবা!
শহরে ভুতুম এলো কোত্থেকে
নাকি কোনো বখাটের রিংটোন

অদ্ভুত আশকারা পেয়েছে ওরা
উশৃংখল চৌকিদার অথবা
পাগলা কুকুর- দুটোই বিপদজনক

মোট পড়েছেনঃ ৯৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন