অজানা ভাবনা

কবি ছন্দে আনন্দে
নারী রুপে গুণে
গায় লাবন্যে অতুলনীয়।

তার উরু বক্ষ
গালের টোলে ভোলে
হাটনে চলনে মজে।

আচ্ছা কবিরা কি লুইচ্চা
তারা  মজে রসে
উৎফুল্লে টইটুম্বর?

কতকবি গায় বক্ষ
নারীর সব বুঝে
লেখে কি অজানায়?

হবেই বা কি করে
অজানাকে জানতে
পড়তে ও পড়তেই হয়।

জানতে চক্ষু ভরায়
পড়ে কলম নাড়ায়
পায় মনের মাধুরিতে প্রকাশ।

নারীর সুঠোল দেহখানি
ভাবিয়ে তোলে মন
নাড়িয়ে দেয় অন্তর।

যায় চলে ভাবুকদেশে
মনের মাধুরিতে সপ্তরংগে
ভাসে, রুপে ডুবে প্রেমলীলায়।

মোট পড়েছেনঃ ১,২৭৪জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. 😍😍। সত্যিই ভাবনার বিষয়। কবিরা নারীর শরীরের ভাঁজে ভাঁজে অমৃতরস খুঁজে বেড়ায় তাইতো এতো কাব্যরচনা নারীর মন গলাতে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. ভাইরে কবি’র কথা যখন তুললেন তখন বলি-কবি’র ভাবনার সাগরে আমরা খালের সমানও না। তারা শাখ দিয়া মাছ ঢাকে আবার মরভুমিতে থাকে মাছ চাষে। তবে হ্যা চরিত্রের গভীরে ঢুকাটা একজন সার্থক কবির জন্য বেশ প্রয়োজনীয়।চমৎকার ছন্দ ভাবনায় কবির কবিত্বের প্রকাশ।শুভ কামনা রইল প্রিয় উদিয়মান কবি।

  3. অনেক কবি নারী না দেখে কবিতা লিখতে পারেন না,
    একারণে অনেকেই কবিতায় নারীর ছবি দিয়ে দেয়।
    আদম যেমন হাওয়ার রুপে মুগ্ধ হয়ে গন্ধম খেয়েছিল, কবিদের আর দোষ কি?

    শুভ কামনা ভাই।

    1. কবি বাদ দিলে মানুষ কই ভাইজান। কেউ বহিঃপ্রকাশ করে কেউ অন্দরে আটকিয়ে থাকে। তবে ভাষা শব্দ আলাদা। ভালই যদি না লাগে ভালো বাসবে কেমনে? ভাইজান আমিতো কবি না ইচ্ছা অনিচ্ছায় লিখা। আপনাদের মাঝে বিরাজমান থাকতে মনের ইচ্ছায় আছি।

  4. বর্তমান সময়ে কিছু মানুষ নারী যৌনতা এসব বিষয়ে লিখে বিকৃত মজা নিতে চায়। এরাই নাকি আবার কবি।

    আমি এসব লেখা পড়িনা, রুচিতে বাধে।

    ভালো থাকুন ভাই।

  5. আমি মাঝে মাঝে ভেবে পাইনা এরা আসলে কি!
    নারী দেহ ছাড়া যাদের ভাব আসেনা, ছন্দ মেলে না তারা আসলে কবি নয়, নারী উপাসক হবে হয়তো 🙂

মন্তব্য করুন