আমার একটা নদী ছিল

দীপংকর চন্দ ৪ মে ২০১৬, বুধবার, ০৯:০৬:০৯অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য
  একেবারেই ছোট যখন, প্রত্যক্ষ অভিজ্ঞতায় যখন যুক্ত হয়নি কোন নদী, মোটামুটি তখনকার কথা! বয়োজ্যেষ্ঠদের গল্পের নানা সূত্রে এবং বহু ধরনের শিশুতোষ বইয়ের অক্ষর ছুঁয়ে একটা নদী জন্ম নিল আমার বুকের ভেতর! কাকচক্ষু জলের নিস্তরঙ্গ সেই নদীর বাঁকে বাঁকে সরলতা! দৈর্ঘে-প্রস্থে-রূপে-সৌন্দর্যে অনন্য সেই নদীর দুকূল জুড়ে প্রণিধানযোগ্য পরিচ্ছন্নতা! নদীটির একটা নাম দেয়া দরকার! নামহীন কোন [বিস্তারিত]
হয়ত কোন একদিন কোন শ্রাবণের বিকেলে তোমার সাথে আমার দেখা হবে পরিচিত সেই থানার ঘাট মেঘনার পাড়ে, নীল শাড়ি পড়ে সাদা পাঞ্জাবি পরা কোন এক যুবকের হাত ধরে হেটে যাচ্ছ, আর আমি বসে আছি একা। হয়ত কথা বলা হবে না কেউ কারো সাথে। ক্ষনিকের জন্য হয়ত হারিয়ে যাবো তুমি আমি আমাদের শেষ বিকেলের স্মৃৃতিতে, সেদিন [বিস্তারিত]

ভালোবাসা ভালোবাসি

মুহাম্মদ আরিফ হোসাইন ৪ মে ২০১৬, বুধবার, ১২:৪৪:৩৬পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য
মেয়েটা বললো " I love You... ছেলেটা বললো " হু.... মেয়েটা কিঞ্চিত অবাক হইয়া বলিলো " হু মানে! এতদিন আমার পিছে ঘুর ঘুর করছো! আমি ভাবলাম তুমি লজ্জা পাচ্ছ বলতে! তাই আমিই বললাম! আর এখন ভাব ধরো!! ছেলেটা বললো " হু..... অতপর মেয়েটা কেঁদে দিলো। ;( তারপর ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকালো! হাত ধরলো শক্ত [বিস্তারিত]

সাজানো থালা

প্রলয় সাহা ৩ মে ২০১৬, মঙ্গলবার, ১১:০৪:৩২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
প্রিয় দুপুর, কি খাবে বলো? কয়েকটা লাইন কবিতা আর এক গ্লাস ক্লান্ত গল্প সাথে থাকছে সাগরের অভিমান আর অর্ধেক কাঁচা দেহ ভাবতেই লাগছে ভাল তাইনা? আসো আজ একসাথে করি খেলা গলে যাই স্বইচ্ছায় পঁচে যাব আকাশের মত মাটি থেকে উঠে আসি হাত ধরে আমাদেরও ভোজন প্রয়োজন একে অপরের জন্যে...
দিনটি ছিল ঝলমলে রুদ্রজ্জল, ২০১২ সালের জুন মাসের ১২ তারিখ  প্যারিসের গার-দু- নরড রেল ইস্টিসন থেকে থালেজ ট্রেনে চেপে বসলাম, গন্তব্য ব্রাসেলস মিডি রেল ইস্টিসন, বেলজিয়াম। হাই স্পিড ট্রেন ঘন্টায় প্রায় ৩০০ কি/মি বেগে চলে। সত্যি বলেতে এইটা আমার প্রথম আন্তদেশীয় ট্রেন ভ্রমন। বিমানে চরেছি অনেক কিন্তু ট্রেনে চরে দেশ ভ্রমন এই প্রথম। কিছুটা নতুন [বিস্তারিত]

আর্টিস্ট-১

নীহার ২ মে ২০১৬, সোমবার, ১১:৪৬:৫৩অপরাহ্ন গল্প, সাহিত্য ১২ মন্তব্য
মধ্যরাত পেরোনো শহুরে একটা জানালা.....টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে....হলুদ ল্যাম্প পোস্ট এর নিয়ন ঘেরা অন্ধকার আর জানালায় পড়া স্টুডিও লাইটের ‘আবছায়া’দের শেড দেখা যাচ্ছে কাঁচে... স্থির ক্যানভাস-জল রঙা মেঘের ছিটে লেগে ‘গতিময়তা’র রূপক হয়ে উঠছে প্রতি মুহূর্তে... জানালার এপাশে,গম্ভীর একটা ঘর-শৈল্পিক ভাবালুতা লেগে আছে যার সেখানে এখানে... মেঝেতে ছড়িয়ে থাকা ফুলস্কেপ বা এ ফোর সাইজের [বিস্তারিত]
ছেলেবেলা থেকেই ছবি তোলার শখ আছে , কিন্তু দামী ক্যামেরা কেনার সামর্থ্য নাই । ভাঙ্গাচোরা মোবাইলের ক্যামেরা দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করি । সেইসব ছবি থেকে আমার কিছু পছন্দের ছবি সোনেলার জন্য । কিছু ছবিতে নিজের হাতে তৈরী  পঞ্চাশ টাকার হোম মেইড মাইক্রো লেন্স ব্যাবহার করা হয়েছে । পাঠকরা উৎসাহী হলে মাইক্রো লেন্স [বিস্তারিত]
তোমার জন্য নয়, আমার জন্যই আমি ভালো আছি। ভেবেছিলাম তোমাকে ছাড়া হয়ত বাঁচতেই পারব না। খুব ভয় পেয়েছিলাম যখন আমাকে একা ফেলে খুব বেশী দূরে চলে গেলে। দীর্ঘ নয় বছরের ভালবাসা এক মিনিটেই তুমি সব কিছু এলোমেলো করে দিলে। আমি ভূল করেছিলাম তোমাকে বিশ্বাস করে, আমি ভূল করেছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, কেননা তোমার স্বপ্নে [বিস্তারিত]
চলে যাওয়া যেতে পারে ঘুটঘুটে কালোরাত্তিরে, একা একাই। সাঙ্গপাঙ্গরা কাল রাত্রিতে যে গল্প বলেছিল, উহ, একটুও বুঝতে দেইনি, কিন্তু মুচকি হাসিতে বুঝেছিলো কিনা কে জানে, কি ভয়টাই না পেয়েছিলাম !!! কালকের গল্প আজ পিছু নিলো একটু একটু। আজো আমি মুচকি হেসে তুড়ি ফোটালাম। ভয় পাবার বিষয়, দেখাবার নয়। যেতে যেতে ভাবছিলাম অন্ধকারকে কেনো এতো ভয়? [বিস্তারিত]

মালেয়শিয়া ভ্রমন, কিছু অজানা কথা।

ইকবাল কবীর ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ১০:২২:৫৯অপরাহ্ন ভ্রমণ ২০ মন্তব্য
ব্যাস্ত জীবনের হাজার কাজের ভীরে মন যখন একটু প্রশান্তির খুজে হারিয়ে যেতে চায় তখন আমরা দুর দুরান্তে হারিয়ে যেতে চাই, কেউ দেশে কেউ বিদেশে। আমি খুব ভ্রমনপ্রিয় মানুষ, জীবনের তাগিদ কিংবা মনের খোরাক আমাকে বার বার দেশ থেকে দেশান্তরে টেনে নিয়ে গেছে। ২০১৩ সালের জানুয়ারীর ২০ তারিখ আমি প্রথম মালেয়শিয়া ভ্রমনে আসি। উদ্দেশ্য দেশ দেখা [বিস্তারিত]
একদিনের কথা মনে আছে, আব্বা ও আমি রাত দুইটা পর্যন্ত রাজনীতির আলোচনা করি। আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন। শুধু বললেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ না করতে। একদিন আমার মা’ও আমাকে বলছিলেন, “বাবা যাহাই কর, হক সাহেবের বিরুদ্ধে বলিও না।” শেরে বাংলা মিছামিছিই ’শেরে বাংলা’ হন নাই। বাংলার [বিস্তারিত]

গোল্ডফ্লেকের দিনগুলি

হাসান ইমতি ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ০১:১২:২৯অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
নির্ঘুম রাতের সংবিধান তারাদের নামে লিখে সাঁঝের আলোতে স্বপ্নের রং চটে হয়ে যায় ফিকে, এরই ফাকে সময়ের প্রশ্রয়ে চৌচির মন বাথানে আস্তর ফেলে যায় আরও কিছু বেহিসাবি ধুলি, ধূমায়িত জীবনের কাঁপে সন্ধ্যারা ফিরে এলে মনে পড়ে ফেলে আসা গোল্ডফ্লেকের সেই দিনগুলি । রাতের বারান্দায় চুপিসারে নেমে আসা এলোকেশী রোদ, কৈশোরের সবুজ দরোজায় মৃদু কড়া নেড়ে [বিস্তারিত]
আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে? কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কী এমন, দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই, আছে শুধু বিষাদের গহীন বিস্তার। দুঃখ তো আমার আমার হাত...হাতের আঙুল...আঙুলের নখ.. দুঃখের নিখুঁত চিত্র এ আমার আপাদমস্তক। আমার দুঃখ আছে কিন্তু আমি [বিস্তারিত]

আমি বলি, আমার দীর্ঘশ্বাস

রিমি রুম্মান ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ০১:১৫:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
রতন এই শহরে কন্‌কনে শীতের দিনে রাস্তায় দাঁড়িয়ে ফ্লায়ার বিলি করে। হ্যাংলা পাতলা গড়ন। শ্বাসকষ্ট জনিত সমস্যাও আছে। বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল, ডাক্তার এড়িয়ে চলে। হাঁপাতে হাঁপাতে একদিন আমায় ফ্লায়ার দিচ্ছিলো। আমি ব্যাগে থাকা ইনহেইলারটি ওকে দেই। সেই থেকে মাঝে মাঝেই ওকে ইনহেইলার দিতাম। সেটা ব্যবহার করে ও ভাল বোধ করতো। এ নিয়ে তাঁর [বিস্তারিত]

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দীপংকর চন্দ ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১২:৫৮:০৫পূর্বাহ্ন বিবিধ ৩৬ মন্তব্য
  "...চিঠি কিন্তু আমি লিখছি না আম্মু, আব্বু লিখছে আমি বলছি.. আমি তো লেখা শিখিনি.. মিস বলেছে কদিন পরেই আমি লেখা শিখে যাবো.. আম্মু, আব্বুটা না অনেক পচা হইছে.. সারাদিন অফিসে থাকে.. দেরি করে বাসায় আসে.. আমি বকি তো.. অনেক বকি, তবু শোনে না.. তুমি কবে আসবা.. জানো, আব্বুটা না অনেক বোকা, রান্না করতে পারে [বিস্তারিত]

আর্কাইভ