কঙ্কালের হাতছানি

ছাইরাছ হেলাল ৪ জুলাই ২০১৬, সোমবার, ০৪:১১:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য
এই তো, এই মাত্র এক সতেজ-সজীব খুনিকে দেখলাম, খুন হতেও দেখলাম, দেখলাম রক্ত নদীতে বাঁচার আকুতি, মরে গিয়ে বেঁচে যাবে তাও মানছি না। হীরকধার তরবারির ঝানু আস্ফালন শেষে খুনির চোখে জল! খুন হলে কাঁদে, খুন করে কেউ কাঁদে নাকি! এর থেকে মরে গিয়ে বেঁচে থাকার রাস্তাটাই ঢের ভাল ছিল, বাক্সে লুকানো রুদ্ধক্রোধ পরস্পরাহীন, আক্রোশের জগদ্দল [বিস্তারিত]
পুরো বিশ্বজুড়েই চলছে জঙ্গি আতংক। কিন্তু গত পরশুর ঘটনার পর আমাদের দেশ বেশ নড়ে চড়ে উঠেছে। কেন এমন হলো, কে এমন করলো, কি তাদের উদ্দেশ্য এসব বিতর্কেই ভরে আছে সোস্যাল মিডিয়া। যেই করুক, যে জন্যই করুক এতটুকু কারো বুঝতে বাকি নেই কিছু মানুষ ভুল কন্সেপ্ট নিয়ে চলছে আর তারাই এমন করছে। এই জঙ্গিবাদ আজকের জিনিস [বিস্তারিত]

ঈদের গল্প

মাহবুবুল আলম ৪ জুলাই ২০১৬, সোমবার, ১২:৩৬:৩৯অপরাহ্ন গল্প ৩ মন্তব্য
বিবর্ণ বিষাদ // মাহবুবুল আলম কাশেম সাহেব আজ একরকম আয়েস করেই টিভি দেখতে বসেছেন। বাসায় একা। তাই অন্যান্য দিনের মতো রিমোট নিয়ে কাড়াকাড়ি নেই। স্ত্রী-পুত্র-কন্যারা সবাই যার যার মতো বেড়াতে গেছে। ছেলে-মেয়েরা গেছে বন্ধুবান্ধদের বাসায় বা অন্য কোথাও আড্ডা দিতে; আর স্ত্রী আয়েশা চলে গেছে ‘পল্লবী’ বাবার বাড়িতে।  ছেলে-মেয়েরাও হয়তো ঘোরাঘুরি শেষ করে নানার বাড়িতেই চলে [বিস্তারিত]

আজ মন বিক্ষিপ্ত।

রিতু জাহান ৪ জুলাই ২০১৬, সোমবার, ১২:২২:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
আজ কবিতার খাতা শূন্য। কলম আজ কেঁপে উঠছে। আমি বিরক্ত, আমি হতাশ, আমি কেন যেন তলিয়ে যাচ্ছি, ঐ আকাশ থেকে কেউ শূন্যে আমায় ছেড়ে দিচ্ছে। আমি পড়ে যাচ্ছি ঢুকে যাচ্ছি কোনো এক অন্ধকার গহ্বরে। গুলশানে জঙ্গি হামলার পরবর্তী ফেসবুক স্ট্যাটাস ও মন্তব্যেই কেন যেন বেশি হতাশ লাগছে আমার। কেউ ক্রাশ খাচ্ছে, কেউ সমবেদনা জানাচ্ছে, কেউ [বিস্তারিত]
কথায় আছে - আপনি যা করবেন আপনার সন্তানদের সামনে, সেগুলোই তারা শিখবে। এবং ভবিষ্যতে সেগুলোই তারা করবে। তা যতই ভাল কিংবা খারাপ কিছু হোক না কেন, সেটা তারা করবেই। প্রশ্ন আসতে পারে কেন করবে? আমার আপনি এমন প্রশ্ন করতে পারেন নিজেকে - আমি তো কারো ক্ষতি করি নি। তাহলে কেন আমার ছেলে বা মেয়ে এমন [বিস্তারিত]
সন্ধ্যার কিছু পরেই নিয়ম করে ঘুমিয়ে যাওয়া গ্রামটি ক'দিনের জন্যে নিয়মভাঙা গ্রাম হয়ে উঠত। শহর থেকে আমরা যখন গ্রামে ফিরতাম ঈদ উপলক্ষে, ঠিক তখন। আমাদের ঈদের পোশাক, গ্রামে থাকা আমাদের বু'য়ের শাড়ি, আরও অনেকের জন্যে কেনা উপহার নিয়ে ট্রেনে চেপে গ্রামে যাবার সময়টাতে অদ্ভুত এক সুখানুভূতিতে আচ্ছন্ন থাকতাম। জানালার পাশে বসে দু'পাশের সবুজ ধানক্ষেতের ঢেউ [বিস্তারিত]

কেন?

ইঞ্জা ৩ জুলাই ২০১৬, রবিবার, ০৯:৪১:১১অপরাহ্ন একান্ত অনুভূতি, এদেশ ২১ মন্তব্য
খুব মন খারাপ হয়ে আছে যেন বাকরুদ্ধ হয়ে গেছি, এতোগুলো নিরীহ মানুষ মেরে ফেললো আর আমরা কিছুই করতে পারলাম না আর ভাবছি সেই জঙ্গিদের কথা যারা এই ঘৃন্য এই কাজগুলো করেছে, ভাবছি কেন আজ তারা এই ঘৃন্য পথ বেছে নিয়েছে যার পরিণতিতে তারা কি পেলো মৃত্যু ছাড়া, তাদের জান্নাতে যাওয়ার যেই উদ্দেশ্য তা কি তারা [বিস্তারিত]
মাহবুবুল আলম // শুক্রবার ছিল জুমাতুল বিদা; বিশ্বের মুসলিম জাহানের নিকট ছিল একটি পবিত্র দিন। রাত পেরুলেই পবিত্র সবই ক্বদরের দিন। কিন্তু এমন দুইটি পবিত্র দিনের মধ্যবর্তী সময়ে পবিত্র ইসলাম ধর্মের নামে  রাতে মানুষ যখন তারাবীহ্ নামাজের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় একদল জঙ্গি বন্ধুকধারী রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারির / ক্যাফেতে অস্ত্র ও [বিস্তারিত]
আমি কিছু সংখ্যক ছাত্র নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। খবর যখন রটে গেল লীগ মন্ত্রীত্ব নাই, তখন দেখি টুপি ও পাগড়ি পরা মাড়োয়ারিরা বাজি পোড়াতে শুরু করেছে এবং হৈচৈ করতে আরম্ভ করেছে। সহ্য করতে না পেরে, আরও অনেক কর্মী ছিল, মাড়োয়ারিদের খুব মারপিট করলাম, ওরা ভাগতে শুরু করল। জনাব মোহাম্মদ আলী বাইরে এসে আমাকে ধরে ফেললেন [বিস্তারিত]
সেই ছোট বেলা থেকেই দেখে আসছি, গাড়ি এক্সিডেন্ট করে রাস্তার পাশে গভীর খাদে পানির মধ্যে তলিয়ে গিয়েছে। যাত্রী মারা গেলো হয়ত ২০ জন, সরকারী প্রেসনোট আসে ৫ জন। লঞ্চ ডুবি হলো, যাত্রী মারা গেলো ৩০০ জন। সরকারী প্রেসনোটে আসবে ৬০ জন। অনেক ক্ষেত্রে লঞ্চে ডুবুরী নামিয়ে নিহত যাত্রীদের পেট কেটে নদীতে ফেলে দেয়ারও গল্প আছে। [বিস্তারিত]

চিৎকার

নীহার ২ জুলাই ২০১৬, শনিবার, ০৯:২১:৪০অপরাহ্ন কবিতা, সাহিত্য ৫ মন্তব্য
আমাকে যখন 'শান্তি' নামক একটি ম্যাচবাক্সে তৈরি মঞ্চে হত্যা করা হচ্ছিল,আমি খুনীর চোখের দিকে তাকালাম,তাকিয়ে থাকলাম॥ আমার চোখ তাকে জিজ্ঞেস করল, 'মানবতা এবং ধর্ম বলতে তুমি কি বোঝ?' প্রয়াতঃ মানুষটি যে আমার গলায় চাপাতি ঠেকিয়েছিল,সে ভ্রু কুঁচকোল,'যৌক্তিকতা' মাখানো এক দলা থুতু ফেলে দিল মেঝেতে এবং চিল্লিয়ে উঠল মৃত মানসিক গলায়, "চোপ শালা,কাফের কন্ঠনালী গুলোকে বার [বিস্তারিত]

প্রেমের গল্প–১

অরুণিমা মন্ডল দাস ২ জুলাই ২০১৬, শনিবার, ০৮:১৪:৫৭অপরাহ্ন গল্প ৭ মন্তব্য
অশোক একজন কলেজের ছাত্র। ছাত্র বলতে সে এমনি যে কলেজ যাওয়া আসার ছাত্র ছিল তা নয় । সে খুব মেধাবী ছাত্র ছিল । এক নামে কলেজের সবাই তাঁকে  সম্মান করত । জুনিয়ার রা দাদা বলে জড়িয়ে ধরত । সিনিয়ার ছেলে রাও খুব ভালোবাসত । কলেজের প্রফেসর রাও তাঁকে ভালোবেসে অফিসে ডেকে নিয়ে গল্প করতেন । [বিস্তারিত]
গুলশান ২,৭৯নম্বর সড়ক।হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্ট। পুলিশ সহ নিহত ২৪,জীবিত উদ্ধার ১২। .. আসুন কাহিনিটা একটু zoom করি। হামলার দায় স্বীকার করেছে আইএস ও আল কায়দা।আইএস আর আল কায়দা যদি হামলা করে থাকে তাহলে জেএমবি নেতার মুক্তি দাবি করছিল কেন?? এটাতো আবুলের ছেলে হয়ে বাবুলকে বাবা ডাকার মতো। .. জঙ্গিরা বলেছিল ইসলামকে প্রতিষ্ঠার জন্য তাদের [বিস্তারিত]

অদ্ভুতুড়ে ‘ঢাকা-একা’

অলিভার ১ জুলাই ২০১৬, শুক্রবার, ০৩:০০:০০অপরাহ্ন গল্প ৮ মন্তব্য
  ঢাকা-একা। কথাটা একটু অন্যরকম মনে হলেও বাস্তবতায় একদম হাতে-নাতে মিলে যায় ঢাকা নামের এই শহরটাতে। এখানে দিনের শুরুতে যেমন হাজার মানুষ একসাথে চড়ে বেড়ায় তেমনি দিন শেষেও এক সাথেই ঝগড়া আর বাগড়া বাগাতে বাগাতে নীড়ে ছুটে চলে। এই যে একসাথে ছোটাছুটি আর বাগড়া দেয়ার উৎসব, তবুও এদের মাঝে থেকে যায় যোজন যোজন দূরত্ব। একসাথে [বিস্তারিত]

বিপন্ন কৃষক

ছাইরাছ হেলাল ১ জুলাই ২০১৬, শুক্রবার, ০১:৩২:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
নিজের জমি নেই, ছিলও না কোন কালে, নিষ্কণ্টক অনাবাদী ছাপোষা গেঁয়ো কৃষক; ছয়-ছোট্ট একটুকরো বুনো জমির রাতভর স্বপ্ন দেখে নিবিড় অনাবাদী জমিতে সঘন বীজ পুতে ফুল-ফলের স্বপ্ন মাখে, ভালোবাসার যত্ন নেয় চাষের গভীরে, চকচকে ফলার মনযোগী চাষী, উর্বরতায় সিক্ত জমিটি চষে সকাল-দুপুর-সন্ধ্যা, শেষরাত অব্দি, উঠবে সোনার ফসল আঁটি আঁটি; অকস্মাৎ পর্যুদস্ত স্বপ্নচাষী, খুনির তীক্ষ্ণ ভোজালিতে; [বিস্তারিত]

আর্কাইভ