বিপন্ন কৃষক

নিজের জমি নেই, ছিলও না কোন কালে,
নিষ্কণ্টক অনাবাদী ছাপোষা গেঁয়ো কৃষক;

ছয়-ছোট্ট একটুকরো বুনো জমির রাতভর স্বপ্ন দেখে
নিবিড় অনাবাদী জমিতে সঘন বীজ পুতে
ফুল-ফলের স্বপ্ন মাখে,
ভালোবাসার যত্ন নেয় চাষের গভীরে,
চকচকে ফলার মনযোগী চাষী, উর্বরতায় সিক্ত জমিটি চষে
সকাল-দুপুর-সন্ধ্যা, শেষরাত অব্দি,
উঠবে সোনার ফসল আঁটি আঁটি;

অকস্মাৎ পর্যুদস্ত স্বপ্নচাষী, খুনির তীক্ষ্ণ ভোজালিতে;
চৌদিকে পোড়ো জমি, শস্যরিক্ত মাঠ, শূন্য দৃষ্টির বিপন্ন চাষা,
বিধুর ভুবন, ভোঁতা বর্ষায় শূন্য গোলাঘর, নিরন্তর উপোস,

মোট পড়েছেনঃ ৬৫১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. সব ছিন্নভিন্ন করে এখন আর কাদব কত ভাইয়া।
    জীবন ওষ্ঠাগত মরমর খুন খুন অবস্থা।
    স্বপ্ন দেখতে ভুলে যায় এখন।
    বিপন্ন জমিরুল খন্ড খন্ড মার।

  2. স্বপ্নগুলো ভাঙ্গে কিন্তু আবারও স্বপ্ন দেখা শুরু হয়। তাই জানি সোনা রঙ ছড়াবেই স্বপ্নে।
    “স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
    স্বপ্ন দেখে মন।”
    https://youtu.be/8Z78ENYq4Sg

  3. কৃষক বরাবরই অবহেলিত ছিল। অল্প পরিসরে যাদের জমি তাদেরই সমস্যাটা বেশী। জমি চাষের খরচ ও ফসল উঠানোর খরচই বেশি।
    তবুও স্বপ্ন পূরণ হোক।

  4. গনি মিয়া একজন কৃষক !!
    জমি চষে ফসল তুলেও নিজে ভোগ করতে পারছেনা। আহা।
    দিন পালটাবে কোন একসময়, সে অপেক্ষায় না হয় তাকিয়ে থাকি।

  5. বন্ধু তোমার ছুটি মেলেনা। 🙂
    যার জমিই নেই, সে এত কিছুর স্বপ্ন দেখতে গেলো কেন? আর স্বপ্নও দেখি বেশ গুছিয়ে গাছিয়ে স্টেপ অনুযায়ী দেখেছে। এখন ঠ্যালা বুঝুক। চাষের গভীরে লেখারও বেশ যত্ন নিয়েছেন দেখতেই পাচ্ছি। বাঁচুক কৃষক, বেঁচে থাকি আমরাও।

    1. জমি নেই, তাই ই শেষ সম্বল স্বপ্নবিধুর কেজো বিহ্বলতা,
      কৃষক বাঁচবে কীনা জানিনা, আমরা আছি, থাকবও,
      লেখার যত্ন নিতে পারলে কে এর এমন আউল-ফাউল লেখে!

মন্তব্য করুন