নগরে দেবদূত ----------------------- নিস্তব্ধ নির্জন রাত। আমার পতনের শব্দটা প্রতিধ্বনি তুলে মিলিয়ে গেলো রাতের বুকে। বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে উঁচু বেদিতে চালকসহ একটা ঘোড়ার গাড়ি। নিশ্চল। বুঝলাম, ওটা আসল নয়, চালকসহ ঘোড়ার গাড়ির কাঠামো। পথবাতির আলো পড়ে চকচক করছে। কে বানিয়েছে এটা? একেবারে নিখুঁত তো! তিনদিক থেকে তিনটে প্রশস্ত পথ এসে মিলেছে এখানটায়। প্রতিটি পথের [বিস্তারিত]









