জানালার এপাশে নিঃসঙ্গ ঈদ

বদ্ধঘরের কোণে আষ্টেপৃষ্ঠে খাটের উপর
এলোমেলো চাদরে বসে থাকা তার-
একাকী আনমনে।
স্মৃতিময় আলুথালু আবেগ দিয়ে বানানো নীল ঘুড়িটা
মেঝেতে করছে নাচানাচি;
একবার এদিকে আরেকবার ওদিকে।

কানে বাজে বাতাসের অবিরাম শোঁ শোঁ শব্দ;
মনে করিয়ে দেয়-
ক্ষণিক বিচরণতার মুমূর্ষ আহাজারী।
পলকহীন চোখে শুন্যতার নীল আকাশ,
খোলা জানালার পাশে এসে বসেছে বিরহী কাঁক।

দু’জনায় কথোপকথনে দোদুল্যমান একগুচ্ছ মধুমালতী;
ভালোবাসার নিবিড় আলিঙ্গনে-
ইচ্ছেরা খেলাকরে প্রজাপতির নীল ডানায়।
উন্নাসিকতায় মত্ত মাতাল পথিক,
আজ মোহাচ্ছন্ন বাসি চন্দনের ঘ্রাণে ।

ঐ যে দূরের মাঠে আনমনে হেঁটেবেড়ানো মনোহারিণী;
কি গ্রীষ্ম, কি বর্ষায়…
অনিয়মের বেড়াজালে নিজেকে করেছে আবদ্ধ।
পার্থক্য শুধু ক’খানা মরচেধরা শিক;
আড়চোখে খেলাকরে কত অধরা স্বপ্নের ফানুস।

ছুঁয়ে দেবে কি হাতখানি হে বিরহী?
বড্ড একা লাগে আজ;
ছুটি কাটানো সাম্পানওয়ালাকে দিও নিমন্ত্রণ।
তাকে বোলো- বন্দি আছি আমিও নিয়মহীনতায়,
একটিবার যেন এসে করে কৃতার্থ।

জানালার এপাশে ম্রিয়মাণ তরুণ,
চেয়ে থাকে চাতক পাখির মতন।
হাঁটুর ভাঁজে চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল-
শুকিয়ে চটচট করে।
হয়তো আসবে, হয়তো আসবেনা…।

অঘুমে অনিদ্রায়, নিঃশ্চুপ নিস্তব্ধতা করে তোলে তন্দ্রাচ্ছন্ন।
অনিশ্চয়তার আবডালে প্রষ্ফুটিত ভোরের আলো;
মনে করিয়ে দেয়- “আজ ঈদ”।
মৃদু লয়ে কানে অবিরাম বেজে চলেছে ঘড়ির কাঁটা- টিক টিক টিক…

মোট পড়েছেনঃ ১,৩৬২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. অনেক বছর পর একা একা ঈদ করলাম ভাই। সেই যে নামাজ পড়ে ঘরে ঢুকেছি আর বের হইনি। ইচ্ছে করেনি।

      আসলে কারও অভ্যস্ততা খুব বাজে জিনিস। ধন্যবাদ জানবেন ভাই।

  1. ঈদে দেখছি লোনা জলের থৈ থৈ বৃষ্টি নামিয়ে আনলেন!!
    আহা চাতক এবার পানি বিনে মরেই না যায়!!
    আহা ঈদ!! অহো ঈদ।
    বিরহ মাত্রা ছাড়ালে কিন্তু সমস্যা আছে।
    তবুও ঈদে ঈদের কথা বলি/ভাবিও।

  2. প্রিয় বিহনে কাটে কেমনে
    একলা নিশিদিন,
    প্রিয়জন হীনা সবই যে মিছে
    নোনা জলের ডুব সাতারে
    ফুরালো ঈদের দিন..

    শুভ কামনা তৌহিদ ভাই। 🌹🌹

মন্তব্য করুন