জ্বলতে থাকা সাঁঝ-বাতিটা নিভেছিলো রাতের প্রথম প্রহরেই, ঝলমলে দ্যুতি-বিচ্ছুরিত আলোতে ভেসেছিলো রাজপথ, ঝিরঝির বৃষ্টি, ভাজা পপকর্ন, গাড়ির হর্ণ, নিকোটিনের গন্ধ, গুমোট হাওয়া ছাপিয়ে আচানক হাস্নাহেনার সুবাস; ডাল-পাতাহীন এক অভাবী বৃক্ষের নীচে দাঁড়িয়ে অপার মুগ্ধতায় দেখেছিলাম স্বপ্ন-চাদরের তোমাকেই, আলো-আঁধারির বিষন্নতায় গাঁথা তোমার বৃষ্টি ধোঁয়া অবয়ব-খানি কাছে এলে, কাঁপা আঙুল-ডগায় স্পর্শ করেছিলাম তোমার চিবুকের স্বেদজল, ঐ স্পর্শ-আলো [বিস্তারিত]





