তোমায় নিয়ে আমার বড্ড একাকীত্বের ঘোর। কখনো হেমন্তের ব্যস্ত গোধূলিসন্ধ্যার দিগন্তে, কখনো বা কুসুমিত সৌরভের নিসর্গ উদ্যানে। অভিসারের শেষে উদিত সূর্যোদয়ের যমুনার গ্রন্থিবন্ধনে তুমি তো ছিলে আমার মর্মের মর্মাস্থল অন্তরজুড়ে প্রতিটি পদ্যের উচ্চারণে, তোমার প্রতিমূর্তি আজও ভাসে আমার দুনয়নে। অভ্রবেদী জুড়ে সারসের কান্না দূর করে, এসেছিলে তুমি প্রেমিক পাখি ডাহুক রূপে। ব্যস্ত শহরের কুয়াশা ডাকা [বিস্তারিত]

আজ আমার জন্মদিন

দেবজ্যোতি কাজল ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০৬:০০:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য
আগামী কাল আমি আকাশের নীচে আসব । বুকের কাছে থাকবে ঈশ্বর ও নাস্তিক । ঈশ্বরের ফলিত হাড়ে জন্মাবে আমার তর্জনি বন্ধু । আমাকে পথ দেখাবে । তাই, ভেবে আনন্দ হোই । হঠাৎ একদিন সে-বন্ধুও আমার ক্রসওয়ার্ডে হারিয়ে যাবে । তারপর আবার আমি একলা । বেপরোয়া রাতের জঙ্গলের মত একলা । একলা ঐ তালগাছটার মত , [বিস্তারিত]

স্বৈরাচারী প্রেমিক

পর্তুলিকা ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০৪:২৭:০৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
যার প্রেম মনে মনে, কথার আগে ঝগড়া করে, ভাব দেখায় সর্বজান্তার, পন্ডিতি ফলায় প্রেমে সে দুরাচার। বকায় রাখে ভালবাসা হাসিতে থাকে রাগ প্রেমের সংজ্ঞা বদলে দেয় মুহুর্মুহ অন্তরে দেয় দাগ. কবিতা জানেনা পারেনা গল্প, এমন মানুষ প্রেমিক না ঐ প্রেম প্রেম না, ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।

নিকৃতি

ইসিয়াক ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০৭:৫৩:৪১পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
তোমার ঠোঁটের ফাকে তিনটা কথার ছবি আকতেই। তুমি আঁতকে উঠে আমায় ঠেলে ফেলে বললে, আমি ধর্ষিতা হতে চাইনা । আমি আহত চোখে বললাম ভালোবাসা ও নিগ্রহের মধ্যে পার্থক্য বলতে তুমি কি বোঝ? তুমি বললে ,আজকাল পুরুষেরা ভালোবাসেনা। ভালোবাসা আদায় করে নেয়। সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে। বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে। জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।

বৈধ ও ঘোষিত প্রিয়সী।

সুরাইয়া পারভীন ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০১:৩২:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলো; দেখলাম তুমি ভালো নেই, নেই, তুমি ভালো নেই, তাই তো মধ্যরাতে হন্যে হয়ে খুঁজছি তোমাকে। উদ্ভ্রান্ত পাগলের মতো খুঁজছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক খুঁজছি, খুঁজছি কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালো নেই ভেবে; দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি! পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি। আর তুমি প্রিয়সীকে নিয়ে, স্বপ্নীল সুখের রাতের [বিস্তারিত]

আমাদের বর্তমান

জিসান শা ইকরাম ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:৫৯:১৭অপরাহ্ন সমসাময়িক ১৫ মন্তব্য
আমাদের দেশে এনড্রয়েট মোবাইল আসার সাথে সাথে ইন্টারনেট জগতে এক বিপ্লব ঘটে গিয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ এখন নেট ব্রাউজিং করে। এককোটি মানুষের বেশি বর্তমানে প্রবাসের বিভিন্ন দেশে চাকুরী করেন। এই বিপুল সংখক মানুষের সাথে দেশে থাকা পরিবার এর যোগাযোগটা হয় এনড্রয়েট ফোনের মাধ্যমে। এরা কথা বলেন নেট ব্যবহার করে ইমো, ভাইবার, হোয়াটসএপ, লাইন ইত্যাদি এপসের [বিস্তারিত]

দুই পুরুষ

সাবিনা ইয়াসমিন ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ১০:৩১:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
পুরুষ-১ দুপুর বেলা। ছোট একটি মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। মেয়েটির বয়স ৬/৭ বছর। সে অনবরত কেঁদেই চলেছে। অনেকক্ষণ বাদে কান্না থামলে তাকে সবাই জিজ্ঞেস করলো কান্নার কারণ। তার মুখে জানা গেলো, সে বাড়ির সদর দরজার সামনে খেলছিলো। এমন সময়ে তার পরিচিত এবং একই বাসায় ভাড়া থাকা এক আংকেল তার সামনে এসে তাকে বাড়ির পিছনে [বিস্তারিত]
ঘটনা এক -------- কয়েকদিন আগে ফেসবুক খুলেই মাই ডে তে পোস্ট করা এক মায়ের চোখের জলের ছবি দেখলাম। উনি আমার এক ফেসবুক বন্ধু। দুইটা ছেলেমেয়ের মা। উনি ডিভোর্সি। ছেলেমেয়েকে নিয়ে এতোদিন ছিলেন। সাত বছর ধরে ছেলে তার কাছেই ছিলো এখন সাত বছর পর বাংলাদেশের আইন অনুযায়ী বাচ্চার কাস্টডি বাবা পাবেন তাই ছেলে বাবার কাছে গতো [বিস্তারিত]
গত কয়েক বছর ধরেই একজনের দেওয়া একটা ভিজিটিং কার্ড সময় সময় খুঁজি। কিন্তু ভিজিটিং কার্ডটি আর খুঁজে পাচ্ছি না। সেই ভিজিটিং কার্ডটির সাথে রয়েছে চলতিপথে জীবনের একটি ঘটনা। যেই ঘটনার কথা মনে পড়লে আমি আজও সেই ভিজিটিং কার্ডটি খুঁজে মরি। কিন্তু ভিজিটিং কার্ডটি হয়তো মহান সৃষ্টিকর্তার ইশারায় চিরতরে হারিয়ে গেছে। তা আর কোনদিনই হয়তো খুঁজে [বিস্তারিত]

আমি আর স্বপ্ন দেখবো না

রাফি আরাফাত ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৯:৩৫:৩৭অপরাহ্ন অন্যান্য ১৪ মন্তব্য
জীবনের সীমাকালে,আমি যখন বড় হয়েছি,সবকিছু বোঝার মতো একটা ক্ষমতা হয়েছে, তখন আমি ভাবতে থাকলাম, এই শহরে আমাকে অনেক বড় কিছু হতে হবে৷ তাই জীবনের দরকারে নিজের স্বপ্নটা তৈরি করে ফেললাম,আর সেই স্বপ্নের পিছনে দু পা দিয়ে ছুটে চলা শুরু। এই শহরে হাজারো স্বপ্নের ভীড়ে, স্বপ্ন পূরন অনেকটা ঐ দূরের মরিচীকার মতো। যার কাছে যাওয়ার ইচ্ছে [বিস্তারিত]

প্রাণভোমরা

তৌহিদুল ইসলাম ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৯:৩০:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য
আমার কবিতা লেখার ডায়েরিটা পড়ে আছে টেবিলের উপর, দীর্ঘদিনের অযন্তে অবহেলায় ধূলো জমেছে তার নরম মলাটে। একের পর এক পাতা উল্টাই আনমনে, বুঝি- ছন্নছাড়া স্পষ্ট অনুভবে আজ কর্তৃত্বহীন যে আমিও! মনের কোনে জমে থাকা স্মৃতিরা উগরে ওঠে আমার! যা লিখেছিলাম তার সবই কি ঠিক লিখেছি? সত্য মিথ্যের দ্বন্দ্বে আমি ছিলাম দিশেহারা; আমি জানি, যা লিখেছি [বিস্তারিত]

মা-গো নগ্ন দৃপ্ত অভিজাত্যে

সঞ্জয় মালাকার ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৮:৪১:৪৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
  মা-গো তাড়িয়ে বেড়াচ্ছে দুঃস্বপ্ন নগ্ন-দৃপ্ত অভিজাত্যে! মা কোন সুখবর বুকে এগিয়ে আসেনি একটু উষ্ণতার ছায়া দেবে বলে, আসেনি মা স্নেহের মায়া বাণী, সুখের কান্না নিয়ে, অসুস্থ শরীর কাঁপুনি জ্বরে সজোরে টেনে নিয়েছে মৃত্যুর ধারে। মা-গো বিষণ্ণের মরু প্রান্তরে হেন্যে হয়েছি, আইন অনিয়মের ভয়ে, কেউ কাছে আসেনি, মা-গো প্রবাসির আকুল কান্না কেউ শোনেনি। মা-গো শুনেছিল [বিস্তারিত]

প্রবাস কি কেবলই সুখ ?

রিমি রুম্মান ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৮:৩১:১৫অপরাহ্ন সমসাময়িক ১০ মন্তব্য
দেশে থাকা অধিকাংশ মানুষের কাছে প্রবাস মানে অন্তহীন সুখ, কাড়ি কাড়ি টাকা। আসলেই কি তাই ? বেশ কয়জন প্রবাসীর অভিজ্ঞতা তুলে এনেছি এবারের লেখায়। সঙ্গত কারণেই ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ১। নীলার সাথে জুয়েলারি দোকানে দেখা হয়েছিল গত ঈদের আগেরদিন। স্বামীর সাথে জ্যাকসন হাইটসে শপিং এ এসেছিল। নিজের জন্যে স্বর্ণের চেইন কিনেছে। কেনাকাটা শেষে স্বামী [বিস্তারিত]

মুজিব শতবর্ষ !

সুপায়ন বড়ুয়া ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৭:৫৪:১৯অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
আজি হতে শতবর্ষ আগে তুমি এসেছিলে নীরবে নি:শব্দে টুঙ্গীপাড়ার অজপাড়া গাঁয়ে বাংলামায়ের পর্ণকুটিরে ফাগুনের আলোক উজ্জল ভোরে মোয়াজ্জেমের আজানের সুমধুর সুরে মাতৃজননীর ঘর আলো করে আজ তোমায় স্মরি বন্ধু শতবর্ষ পরে। মায়ের কপোট ললাটে বলীরেখা ফেলে দুরন্তপনা কৈশোর পেরিয়ে যৌবনে রেখেছো পা অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরূদ্ধে দাঁড়িয়ে তোমার নিয়ত সংগ্রাম দৃঢ় অবিচল মনোবল স্হান [বিস্তারিত]

আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে

দেবজ্যোতি কাজল ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৫:২২:০৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
উত্সাহী পাখির ভিতর যেতে হবে আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ; তার বুকের মধ্যে শুয়ে থাকব বিন্দুতে , আমার শক্ত আঙুল হিমের নীচে ডুবিয়ে তাকে বোঝার চেষ্টা ক’রব আছে কি-না সে । তার মুখ স্পর্শ করব , তার ডানা , তার নদী , তার বোতাম খোলা চুমু । আমার হৃদয় তুলে রাখব সব সময়ই তার [বিস্তারিত]

আর্কাইভ