মা-গো নগ্ন দৃপ্ত অভিজাত্যে

 

মা-গো তাড়িয়ে বেড়াচ্ছে দুঃস্বপ্ন
নগ্ন-দৃপ্ত অভিজাত্যে!
মা কোন সুখবর বুকে এগিয়ে আসেনি
একটু উষ্ণতার ছায়া দেবে বলে,
আসেনি মা স্নেহের মায়া বাণী, সুখের কান্না নিয়ে,
অসুস্থ শরীর কাঁপুনি জ্বরে সজোরে টেনে নিয়েছে মৃত্যুর ধারে।

মা-গো বিষণ্ণের মরু প্রান্তরে হেন্যে হয়েছি,
আইন অনিয়মের ভয়ে, কেউ কাছে আসেনি,
মা-গো প্রবাসির আকুল কান্না কেউ শোনেনি।

মা-গো শুনেছিল এক প্রবাসী, ডাইনি!
আমি তার করতলগত এখন, একান্ত গোপনে কুঠুরিতে বসে দুঃস্বপ্নের করি শাসন।

মা-গো অনামুখো সময়, উন্মুক্ত মরুর প্রান্তরে দাঁড়িয়ে,
নিজেকে নিজে প্রশ্ন করি, কি সুখে ছেড়েছিলাম
তোমার মমতার স্নেহ মায়াছানি।

মা-গো অনীশ বিষাদে,কা কস্য পরিবেদনায় ,
আমি স্বপ্নে দেখি তোমার আঁচল ছায়া শরীর ঘিরে।
ছবি ফেইসবুকথেকে   //

মোট পড়েছেনঃ ৮৯৯জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

    1. এক দমঠিক বলেছেন দাদা, প্রবাসে বুঝে শুনে পা দিতেই হয় ,
      মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
      আপনার জন্য শুভ কামনা দাদা, ভালো থাকুন সব সময়।
      শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।

  1. কবিতা নিয়ে মন্তব্য করতে ভয় লাগে। কবিতা গভীর চিন্তার ফসল। ‘ভালো লেগেছে’ এতটুকুর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

    1. অসংখ্য ধন্যবাদ দাদা, আমি কিন্তু আপনারি মতো, তেমন একটা বুঝি না, কি করে লিখি নিজেও জানিনা। হয়ে যায় এমনি এমনি।
      ভালো থাকুন সব সময় শুভ কামনা।
      অশেষ ধন্যবাদ জানাবেন দাদা।

  2. ভালো খারাপ যেমনই থাকুক, প্রবাসীদের মনে হাহাকার যেন লেগেই থাকে। আর যদি সে বিপদে থাকে তাহলেতো কথাই নেই। বিপদে আপদে, সুখে দুঃখে, আনন্দে সৃষ্টিকর্তার নামের আগেও অনেক সময় মায়ের নাম চলে আসে।

    কবিতা ভালো হয়েছে দাদা,
    প্রবাসে ভালো থাকুন,
    দোয়া ও শুভ কামনা 🌹🌹

    1. অসংখ্য ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা,!
      ঠিক বলেছেন দিদি মা ছাড়া যেমন সৃষ্টি হয় না, তেমনি মা ডাক ছাড়া বিপদ মুক্তি মিলে না।
      আপনার জন্য অজস্র শুভ কামনা দিদি।
      শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।

  3. “মা-গো শুনেছিল এক প্রবাসী, ডাইনি!
    আমি তার করতলগত এখন, একান্ত গোপনে কুঠুরিতে বসে দুঃস্বপ্নের করি শাসন।”

    মা মা—ই,
    সন্তানের মঙল কামনায় থাকে ব্যস্ত
    মায়ের মঙল হোক !
    শুভ কামনা।

    1. দাদা ডাইনি হাত থেকে রক্ষা নাই , আনন্দের স্বপ্ন দুঃস্বপন হইছে।
      ধন্যবাদ শ্রদ্ধে দাদা সকাল বেলার শুভেচ্ছা রইলো।
      ভালো থাকুন সব সময়।

  4. মায়ের বিকল্প নেই। ডাইনীদেরও মা থাকে। ডাইনীরা তাদের মায়ের নাম দ্রুত ভুলে যায়। অন্যের সন্তানকে মায়া করার সময় নেই তাদের।

  5. প্রবাস মানে আর্থিকস্বচ্ছলতা, প্রবাস মানে দুঃখ বেদনা। তবে আপনার প্রবাসী জীবন সুখের হোক এই প্রার্থনা করি। আশা করি ভালো থাকবেন।

  6. প্রবাস জীবনে প্রত্যেকেই এক বিশাল হাহাকার নিয়ে বেঁচে থাকে, দিন যাপন করে। আপনার কবিতায় সেটিরই প্রকাশ ঘটেছে দাদা।

    ভালো থাকবেন সব সময়।

মন্তব্য করুন