দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলো;
দেখলাম তুমি ভালো নেই,
নেই, তুমি ভালো নেই,
তাই তো মধ্যরাতে হন্যে হয়ে খুঁজছি তোমাকে।
উদ্ভ্রান্ত পাগলের মতো খুঁজছি,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক খুঁজছি,
খুঁজছি কারণ আমি তোমাকে ভালোবাসি।
তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
চমৎকার রচনাশৈলী উপলব্ধি, পগে ভালো লাগলো দিদি।
শুভ কামনা জানাবেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
শুভ সকালের শুভেচ্ছা
শুভ রাত্রী দিদি শুভেচ্ছা অফুরন্ত।
তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
মনে রাখার মতো। ভালো লাগলো।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
শুভ সকাল
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
ভালই তো হলো আপু
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ঘোষিত প্রেমিকাই সেরা।
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
খেপে যাওয়া লেখা পড়তে ভালই লাগে।
বৈধতার ছাপ থাকলে কতই না সুন্দর ভাবে ভুলে থাকা যায়, অবৈধতাকে!
দারুণ বলেছেন কিন্তু ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুন্দর উপস্থাপন । মননশীল I
ধন্যবাদ অশেষ
প্রতিবাদী কবিতা ভালো হয়েছে ছোট আপু,
শুভ কামনা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এরকমও হয়???
হয় বৈকি
আন্তরিক ধন্যবাদ জানবেন
স্বঘোষিত প্রেমিক বলে কথা! পালিয়ে যাবে কোথায় ?ভালোবাসার কবিতা ভাল লেগেছে আপু।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
বৈধ হলে সমাজে কোনই সমস্যা নাই, সাবেকদের রাতের ঘুম যতোই হারাম হোক না কেন তাতে কার কিইবা আসে যায়।
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
শুভ সকাল
একটানে পড়ে ফেললাম।কিছু মুখের বুলি মন্ত্রই কী বৈধতার জন্য যথেষ্ট! তার মনের ইচ্ছে আকাঙ্খার কোন দাম নেই।সংসার যেন মন্ত্রের সাথে আত্মার সাথে নয়।খুব ভাল লাগল।
এই সমাজ দেয় না মনের দাম
ইচ্ছেরা তাই চাইলেও পারে না ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার সংসার করতে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
কাপুরষ নামের পুরষগুলো এমনই হয়! আপনার লেখা কবিতা পড়ে সত্যি শরীরে জেদ ওঠছে!
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
হযবরল ….লিখলেই সব কবিতা হয়ে যায়? মাথামুণ্ডু কিছুই বুঝলাম না, দাঁড়াও আরেকবার পড়ে পরে আরেকটি মন্তব্য করবো হুম…😜😜
আমি কিন্তু একবারও বলিনি এটা কবিতা
তারপরও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে জানালে ব্যাখ্যা করবো।