"বন্ধু তোরা পিঠে পুলির দাওয়াত নিবি চল্"। শীত আসি আসি করছে। আর কদিন পরেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যাবে। রাস্তায় মোড়ে মোড়ে দোকানীরা পিঠা বানাতে বসবে। এমন সময়ে গ্রামের রাস্তায় হালকা শীত শীত সকালে হাঁটতে বেড়িয়ে বেশ ভালো লাগলো। গ্রাম আর গ্রাম নেই। লোকজন সকালে উঠে চায়ে টোষ্ট ডুবিয়ে খেতে মোড়ের দোকানে মেতে উঠেছে। এখনকার [বিস্তারিত]

চিচিং ফাঁক

ছাইরাছ হেলাল ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০৬:১৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  ফাঁদহীন/ফাঁকহীন খাদের-কিনারায় বসে ভাবি নিশ্চয়-ই কোথাও-না কোথাও ফাঁদ পাতা আছে, এ-এক অদ্ভুত বিপন্ন বিষণ্ণ; জরুরী উদ্বেগ নিয়ে মিছামিছি কষ্টের উপশম খুঁজি, প্রণয় প্রচেষ্টা ছাড়াই; দীর্ঘজীবী মিথ্যে-দীর্ঘশ্বাসের হাহাকার স্মৃতিতে ভালোবাসার জল-চূর্ণ ঢালি, মন্দ লাগে না, কষ্ট-কল্পনার লালনে-পালনে। শুধু একটাই ভয়!! হঠাৎ না কেউ চিচিং ফাঁক বলে চিক্কুর দিয়ে কঠিন সত্যের ফাঁদে ঠেলে ফেলে না-দেয়; যদিও [বিস্তারিত]

ভয়াবহ করুণ চিৎকার

সুরাইয়া পারভীন ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০৫:২৯:৫৫অপরাহ্ন অণুগল্প ১৮ মন্তব্য
ইদানিং কিচ্ছু মনে থাকছে না। ভাবছি এক করছি আরেক। কিছুদিন থেকেই ভাবছি রবীন্দ্রনাথের শেষের কবিতা বইটি পড়বো। এইটা শুনে আশ্চর্য লাগছে তাই না! এতো দিনেও শেষের কবিতা পড়া হয়ে উঠেনি? ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। বেশ কয়েক বার পড়েছি কিন্তু কেনো জানি এই উপন্যাসের কোনো ঘটনায় আমার মনে নেই। কেনো যে কিছুতেই মনে করতে পারি [বিস্তারিত]

নক্ষত্র সময়

তৌহিদুল ইসলাম ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০৪:১৬:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য
বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা অপলক সকাল দুপুর রাত্রিতে ঐ দূরপানে কে যায় আসে। শব্দেরা হাহাকারে দুঃস্বপ্নে খেলা করে; ডায়েরির পাতায় লুডুর ছকে। ভুল সময়ে ভুল পৃথিবীর কোলে জন্ম নেয়া ভ্রূণঘ্ন পিন্ডের দীর্ঘশ্বাসে চমকে উঠি ক্ষণেক্ষণে! দাবী-দাওয়া শিকেয় উঠেছে; অনাগত গোধূলির নিষ্প্রাণ কুহুকতায় বেঁচে থাকার আকুতি আকাশে বাতাসে। হে সমরসঙ্গী, মনে রেখো সময়ে নক্ষত্রেরও রাত [বিস্তারিত]

হেমন্তকাল ও সামিয়া রাতুল।

উর্বশী ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০২:০৩:৫২অপরাহ্ন ছোটগল্প ২০ মন্তব্য
শহরে বন্দী জীবনে বসবাস করা ছোট শিশু,ছেলে, মেয়েদের এক রকম অভ্যাসেই পরিণত হয়। নিয়মের বেড়াজাল নিজেরাই প্রচলন করে থাকে,যার যেমন সুযোগ সে তেমন করেই জীবন যাপন করে থাকে। স্কুল,বাসা, টিচারের বাসা বা কোচিং সেন্টার,ছোট বারান্দা, মোবাইল বা কম্পিউটার। এই গন্ডির মধ্যেই তাদের পথচলা। সাপ্তাহিক ছুটিতে হয়তো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া। এধরণের বাচ্চারা যখন প্রকৃতির [বিস্তারিত]

নিরাপদ বিপরীতে

নাজমুল হুদা ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০১:১৬:৩১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ধৈর্য্যের বেড়িবাঁধে আঘাত লাগছে। অপ্রতিরোধ্য দাঁড়িয়ে থাকি আমি সফল হবো; দেখো সব হারিয়ে- . তারপর বেড়িবাঁধে বেলি ফুলের সুবাস গজায় বুকে আপোষে সে দখল নিবে জেনে আমার পূর্ব ইতিহাস তোমায় কাঁদাবে। . দেখবে সেদিন-- উদ্বাস্তু সব ভুল মানুষের ভুল মিছিল, . প্রিয়তমা! আপনি সেই সুবাসে জয়ী নারী আপনার নিরাপত্তায় নিরাপদ বিপরীতে জরুরি শান্তি বার্তায় আমাকে [বিস্তারিত]

মেঘ শূন্য আকাশ

আলমগীর সরকার লিটন ১২ অক্টোবর ২০২০, সোমবার, ১১:২৩:১৭পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
একটা আকাশ নীল ছুঁয়ে দেখি মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি! অনুভবে অনুসরে বাতাস ঘ্রণে- হলো বুঝি একটা কিছুর সৃষ্টি। আগলে রাখা মনপুষা স্মৃতিগুলি শ্রাবণ দিনের কতখানি কৃতি; এতোটুকু ফাল্গুন বেলার আগুন- জ্বলছে দাবানলে ক্ষতখানি দেখি; অথচ আমার মেঘ শূন্য আকাশ গায়ে চড়ে মৃদু শিহরণে বাতাস- এখনো শুধু বিষণ্ণতার মানছে না- এ ঝর্ণাধারা নদী, শুক্র শনি [বিস্তারিত]

“খোরাক”

রেজওয়ানা কবির ১২ অক্টোবর ২০২০, সোমবার, ১২:৪৭:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
"খোরাক" শব্দটির সাথে  আমরা সবাই পরিচিত। একেকজনের খোরাক একেকরকম। কারো চোখের খোরাক কারো মনের খোরাক। এই খোরাক মেটানোও খুব কষ্টসাধ্য কেননা মানুষের চাহিদার শেষ নেই। মানুষ যা চায় তা যতক্ষন পর্যন্ত না পায় ততক্ষন পর্ষন্ত সেই চাওয়ার পিছনে ছুটতেই থাকে, ছুটতে ছুটতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে,কিন্তু ছুটতেই থাকে,,,, খোরাক মেটানো বলে কথা। কিন্তু অনেকেই [বিস্তারিত]

কি কারণে ধর্ষণ?

সাফায়েতুল ইসলাম ১২ অক্টোবর ২০২০, সোমবার, ১২:৪৬:৩০পূর্বাহ্ন সমসাময়িক ১৭ মন্তব্য
  যৌনতা বিকৃতভাবে উপস্থাপনই হচ্ছে ধর্ষণ। সমাজবিজ্ঞানীদের মতে ধর্ষণের কারণ যৌনতা নয়, পুরোটাই পুরুষতান্ত্রিক ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। নবজাতক শিশু ধর্ষণ হচ্ছে, হুজুর ছাত্রকে ধর্ষণ করছে, একজন গৃহবধূ স্বামীর হাতে ধর্ষণ হচ্ছে, এমনকি ছেলেমেয়ে ধর্ষণ হচ্ছে নিজের বাবার কাছে। কারণ ধর্ষকের কোন ধর্ম নেই, সে উন্মাদ, তার চোখেমুখে যৌন ক্ষুধা। এমন মূল্যবোধের অবক্ষয়ে রয়েছে অবাধ পর্নোগ্রাফির [বিস্তারিত]

দুঃখের তরকারি

মুহম্মদ মাসুদ ১২ অক্টোবর ২০২০, সোমবার, ১২:৪২:৩৭পূর্বাহ্ন অণুগল্প ১৫ মন্তব্য
সক্কাল থেইক্কায় লাল্টুর মনভার। এমনিতেই মনভার। কোন কারণ নেই। তবে, মুখটা শুকনো শুকনো। চেহারায় হারানোর অভাব। কে যেন হারিয়ে গ্যাছে তার থেইক্কা। চিরতরের হারিয়ে যাওয়া। ভাইয়া, কি অইসে তর? মুখডা শুকনো শুকনো লাগছে যে। নারে বইন, কিচ্চু অয়নাই। এমনিতেই... না না! তুই মন অয় আমার কাচে কিচু লুকচ্ছিস। কি লুকচ্ছিস বলনা? আরে না! কিচুই লুকচ্ছি [বিস্তারিত]

সাবধান!!!!

রোকসানা খন্দকার রুকু ১১ অক্টোবর ২০২০, রবিবার, ০৭:৫২:২৮অপরাহ্ন ছোটগল্প ২৫ মন্তব্য
- আপনি তো গ্রামের মাতব্বর তাই না? - হ্যাঁ যা শুনেছেন, সত্যই শুনেছেন। - আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হয় তাই না? - আর কন না! বহুত ঝামেলা। বাল্যবিবাহের ব্যাপার, মাইয়া মাইনসের উপর অত্যাচার, বিভিন্ন অপকর্মের  বিচার শালিস, নারীগো বিভিন্ন অধিকার, গ্রামীণ উন্নয়ন এইসব দেখি আরকি? - চৌদ্দ বছরের মেয়েটির বিয়েতে তো ছিলেন? - গ্রামে [বিস্তারিত]

ঘুণপোকা

আরজু মুক্তা ১১ অক্টোবর ২০২০, রবিবার, ০৭:৩২:৩৬অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
  ঘুণে ধরা মানুষের বিবেক দেখে মনে পড়ে পলাশীর প্রান্তরের কথা। রাস্তায়, গ্রামে কিংবা মেঠো পথে এখনও উপেন ও ভবানীকে হেঁটে যেতে দেখি। আমি নাকি লোক দেখানি ফকির হয়েছি গলায় রুদ্রাক্ষ, হাতে তসবীহ্, আবার লাঠিও জোসনা রাতে চাঁদ দেখে ; হাসি বাঁকা হাসি। উপেনরা এখনও কৃষক! মালেক, সাহেদ, খালেকের প্রশ্ন শুরু হয় " বুঝেছো উপেন? [বিস্তারিত]

নামকরণের শিশু

ছাইরাছ হেলাল ১১ অক্টোবর ২০২০, রবিবার, ০৬:১৫:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  রূপ-কথার গল্প বলছি-না, রূপক করে –ও-না, একবার একটি শিশু এসেছিল, বাবা-মায়ের কোলে-পিঠে চড়ে, তাকে নাকি নামকরণ করে দিতে হবে!! বলে কী! এ কেমন তর কথা!! এ যেন ফট করে এসে পিৎজা পাস্তার বায়না,ব্লাক ফরেস্ট কেক, চিপস, চকোলেট আর শেষে একটু খানি বেজায় ঝাল শুটকির আবদার!! আমালকির আচার! মাথা গুঁজে/খুড়ে মুষড়ে পড়ে নেতিয়ে ত্যানা ত্যানা [বিস্তারিত]
  -বড্ড অসময়ে এসে তুমি আমি মুখোমুখি ~অসময়! কিসের অসময় কবিতা? -তুমি আমি আমাদের বসত, উত্তর মেরু দক্ষিণ মেরু শতত! ~ভালোবাসা কী কেবল উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুতে সীমাবদ্ধ? ভালোবাসাকে কী কখনো কোনো সীমান্তের কাঁটাতারে আবদ্ধ করে রাখা যায়? - কাঁটাতারে হয়তো আবদ্ধ করা যায় না কিন্তু একটা সময়ের পর ভালোবাসার পায়ে শেকল দিতে হয়। [বিস্তারিত]
১৯৯৩ এর এই দিনে আমার জন্ম হয়েছিল। যতটুকু মনেপড়ে বাবা মা কোনোদিন আমার জন্মদিন পালন করেননি। মোটকথা দুবেলা দুমুঠো ভাতের জন্য যুদ্ধ করতে করতেই যেখানে হাপিত্যেশ, সেখানে আমার জন্মদিন পালন করার মত পরিবেশ বা বিলাসিতা করে সময় নষ্ট করার মত কোনোদিন বাবা মা প্রয়োজনবোধ করেন নি। আমিও ছোট থেকে বড় হয়েছি স্কুল, মাদ্রাসা, চাকুরী, প্রবাস [বিস্তারিত]

আর্কাইভ