রূপকথার দৈত্যের যেমন-টিয়ার মাঝে প্রাণ,তেমনি আমার প্রাণ পাখি-তুমি জানের জান।টিয়ার কষ্ট হলে যেমন-দৈত্যের কষ্ট হয়,তোমার কষ্টই আমার কষ্ট-এটা মিথ্যা নয়।দৈত্য যেমন প্রাণ টিয়াকে-রাখে লুকিয়ে,একটু আড়াল হলে প্রাণটা-যায় যে শুকিয়ে।ততদিন দৈত্য বাঁচে-প্রাণ টিয়া বাঁচে যতদিন,যতদিন তুমি বাঁচবে-আমি বাঁচবো ততদিন।রূপকথার গল্প নহে-এটাই মনের ভাষা,তোমায় ঘিরেই এই মনের-স্বপ্ন যত আশা।








