উঠছে সনের নতুন রবি
ঝরছে আশার আলো,
এবার বুঝি কাড়বে ধেয়ে
দৈন্য ভেদের কালো।
গড়বে মানুষ স্বপ্ন আশা
শুদ্ধ স্বাধীন বায়ে,
খোশ খুশিতে ভরবে জীবন
সাম্য সুখের ছায়ে।
জব্দ হবে রোগ ব্যাধি সব
দৃষ্টে সজীব ধারা,
সখ্য প্রীতি ভাঙবে হেসে
মন মানুষের কারা।
ফুল ফসলে ভরবে জমি
হাসবে শ্রমীর আঁখি,
নাচবে তরু ঝির ঝিরে বায়
গাইবে শাখে পাখি।
থাকবে না দুখ দীন দুখীদের
হারবে মনের জরা,
আবার বুঝি উঠবে জেগে
চঞ্চলে এই ধরা।।
অনন্ত আন্তরিক শুভ কামনায় সবার প্রতি রইল
নবরূপে নববর্ষের শুভেচ্ছা।
মোট পড়েছেনঃ ৮৫৩জন
আজ পড়েছেনঃ ০জন
নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। আপনাকেও শুভেচ্ছা ভাই।
হ্যাপি নিউ ইয়ার।
আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
অনন্যসাধারণ অনুভূতির অতুলন প্রকাশ।
ধন্যবাদ অফুরাণ প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
অনেক সুন্দর একটি কবিতা নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে। শুভ নববর্ষ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
খুব সুন্দর।। শুভকামনা রইল পাতায়।
আন্তরিক ধন্যবাদ রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও,
শুভ কামনা।
নববর্ষের শুভেচ্ছা রইল প্রাণঢালা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা অন্তহীণ।
আপনাকেউ জানাই নবরূপে নববর্ষের শুভেচ্ছা কবি দা
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
নতুন বছর নতুন কিছু নিয়ে আসুক। এমন প্রত্যাশা আমাদের সবার।
শুভেচ্ছা নতুন বছরের
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
নতুন বছরের নতুন আশা নিয়ে বেঁচে থাকা। শুভ কামনা ও শুভেচ্ছা রইল।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
নতুন বছরের শুভেচ্ছা নিয়ে সুন্দর কবিতা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।