মূল লেখায় যান

সর্বশেষ লেখা

বাস্তবতা

পপি তালুকদারএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

জীবনের বাস্তবতা এক কঠিন যুদ্ধে অবর্তীন হওয়ার চেয়েও কঠিন। ছোট বেলা থেকে শোনা কিছু প্রবাদ বাক্য বা মহান ব্যক্তির বানী কখনো কখনো পুরোপুরি মিলে যায় বাস্তবতার সাথে। কখনো বা কথা গুলোর গভীরত্ব বাস্তবতা সাথে মিলে না।তবুও জীবনের ছন্দে জীবন চলে যায়। " পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে" এই প্রবাদ বাক্যটি ছোট থেকে… [বিস্তারিত]

তিনদিন আগে তনুশ্রী নামের হিন্দু নাবালিকা মেয়েটারে তার প্রধান শিক্ষক ফুসলিয়ে বিয়ে আর ধর্মান্তরিত করেছিলো তার বিরুদ্ধে কেইস হয়েছে। মেয়ের বাবা কেইস করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার উপর নির্দেশ হয়েছে আসামী গ্রেপ্তার আর ভিক্টিমকে উদ্ধারের জন্য। এই পরিবারকে ধন্যবাদ যে উনি মেয়ের পাশে দাঁড়িয়েছেন, ভয়ে বা লজ্জায় সরে যান নাই, যেটা অধিকাংশ হিন্দু বাবা মা করে… [বিস্তারিত]

দয়া করে আমার লেখাটি কেউ হালকা ভাবে নিয়ে রসাত্মক মন্তব্য করবেন না। আপনাদের গঠনমূলক মন্তব্য যে কাউকে সংশোধন হবার সুযোগ করে দিতে পারে। আমরা দাম্পত্য জীবন শুরু করার পরই সন্তানের আশা করি। নিজের স্ত্রীর কোলে সন্তান আসার পর নিজেদের বাবা-মা হওয়ার পরিপূর্ণ স্বাদ গ্রহন করি। আমাদের আদরের সন্তানের লালন-পালন থেকে শুরু করে নির্দিষ্ট বয়স পর্যন্ত… [বিস্তারিত]

খোলা জানালা

আরজু মুক্তাসঙ্গীত১৭টি মন্তব্য

ঝিরি ঝিরি ঝর্ণার টুপটাপ আওয়াজ, পাহাড়ি চটুল নদীর এঁকে বেঁকে যাওয়া। মোহনা যেথায় সাজানো আছে এক রথ। একদিন বিকেলে গোধূলি বেলায় তুমি আমি মুখোমুখি ঘাসের বিছানায়। টোল পরা গালে জমে যদি অভিমান। কথারা নির্জনে যাক ফুরিয়ে নিমিষে। এসো তবে হাত মিলাই। মৌমাছির গুঞ্জনে প্রজাপতির পাখায় সংবাদ চারিদিকে-- পাখিরা হারায় পথ খোলা জানালায়। [বিস্তারিত]

হা-হাপিত্যেশের এই গরমে একটু খানি সজল বৃষ্টি মেঘের স্বর্গ-সুখ, সে আমার চাই-ই, দূর সীমান্তে দেখা যায় কী যায় না একটুকরো সিঁদুর মেঘ, কুমারী শুদ্ধতায়, আমাকে শাসিয়ে লাভ নেই, অপেক্ষাটুকুর রিসোর্ট, সে আমার চাই-ই। সীমিত মানবিক হলেও; পড়ার সময় পড়া-পড়া খেলা খেলার সময় খেলা-খেলা পড়া!! হোক বা না-হোক আহ্লাদিপনা-বৃষ্টি, ভেজা-ভেজা ভেজা বৃষ্টির জলকেলিটুকু, সে আমার চাই-ই।… [বিস্তারিত]

ক্ষমা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৪টি মন্তব্য

হে মোর শুভাকাঙ্ক্ষী, যদি পার তো ক্ষমা কর, নইলে তোমার স্মৃতির ডায়েরির ভগ্ন পৃষ্ঠায় বন্দী করে রেখে, তাহলে কোনো ক্ষমা চাইব না। যদি আমায় ক্ষমা না কর, তাহলে আমি মনে করব আমায় তুমি আজন্ম মনে রাখতে চাও, তার জন্য আর দ্বিতীয় বার ক্ষমা চাইব না। রচনাকালঃ ১০/০৪/২০২১ [বিস্তারিত]

দুমুখো সাপ

রোকসানা খন্দকার রুকুগল্প২১টি মন্তব্য

কথিত গ্রামীণ গল্প- পাশাপাশি দুজন মানুষের বসবাস। একজন গরীব কৃষক আলাল মিয়া আর তার তিন সন্তান। আর অন্যজন শিক্ষিত , জ্ঞানী, মান্যবর ব্যাক্তি। যাঁর যে কোন নাম হলেই চলে; কিংবা দরকার হয়না। সবাই মান্যবর হিসেবেই মানে। সকাল বিকাল মান্যবরের বাসায় অনেক ভীর। লোকজন নানা জ্ঞান নিতে আসে উপঢৌকনসহ। বলেনও তিনি ‘মাশাআল্লাহ্’ অক্ষরে অক্ষরে। আলাল মিয়া… [বিস্তারিত]

গুপ্ত ঘাতক

হালিমা আক্তারকবিতা১৪টি মন্তব্য

পুরো শহর জুড়ে নিস্তব্ধতা রাস্তার ল্যাম্পপোস্ট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে , রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে এম্বুলেন্স ছুটে চলে হয়তো শেষ ঠিকানার টানে | শহরের মানুষ এখন আর সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না পুরো শহর যেন এক ভুতুরে নগরী , অথচ এই মহাসড়ক ধরে কত শত গাড়ি চলতো , কখনো কখনো গাড়ির শব্দে ঘুম… [বিস্তারিত]

কেটে যাক উৎকণ্ঠা

তৌহিদুল ইসলামসমসাময়িক১২টি মন্তব্য

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে যে উদ্বেগ উৎকণ্ঠায় ভূক্তভোগীরা দিনকাল অতিক্রান্ত করছেন সেটি নিজের চোখে না দেখলে অনুধাবন করতে পারবেন না। কর্মস্থলে প্রতি ঘন্টায় লাশের মিছিলে স্বজনদের আহাজারি শুনছি। দেখছি মৃতদের দাফনকাফন সম্পন্ন করার অগ্রীম প্রস্তুতি হিসেবে খুঁড়ে রাখা সারি সারি কবর! এগুলো বর্ণনা করলেও বুক কেঁপে ওঠে। এই দূরবস্থার জন্য কোন একপক্ষ দায়ী নয়। জনগণের… [বিস্তারিত]

মেঘেদের বৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

ধস্ত সময়ে বেহাল আমরা সবাই, ভেতরে শোরগোল তোলা লেখারা, নিরন্তর আনন্দ-বেদনার কলরোলে, লেখা-গ্রস্ত, লেখা-রোগগ্রস্ত হলেও কাটাচ্ছে প্রহর দিবা রাত্রির; হতে পারে এ এক বিপুল অযথার পণ্ড শ্রম! আগাছার আঁকিবুঁকি! বিনাশী রেওয়াজ-রীতি, তুচ্ছাতিতুচ্ছ বিষয়-আশয় নিয়ে নিতান্ত সহজ-কঠিনে আঁকাআঁকি/লেখালেখির হামাগুড়ি, ভুল বানানে; হোক-না অজ্ঞানতা-জাত,অসীম শূন্যতার জগদ্দল পাথর-মগজে ও অস্থি-মজ্জায়। হঠাৎ থেমে যাওয়া নদী ও অপেক্ষায় থাকে মেঘ… [বিস্তারিত]

একটি পতাকার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৬টি মন্তব্য

একটি পতাকার জন্য, হাজারো মায়ের কোল খালি হয়েছে, হরিত হয়েছে মা ও বোনের ইজ্জত। লুন্ঠন হয়েছে গৃহের পর গৃহ, লুন্ঠন হয়েছে কত কি। রায়ের বাজার বদ্ধ ভূমি পরিণত হয়েছিল লাশের ভগ্ন স্তূপ ,কষ্টে জর্জরিত বেদনার স্থানে। একটি দেশের জন্য, একটি জাতির জন্য, মুজিবকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল, শুধু নিজস্ব সংস্কৃতি জন্য, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী… [বিস্তারিত]

শ্যামনগর সাতক্ষীরার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক শামীম আহমেদ নামের এই ভদ্রলোক নিজের ছাত্রী, কন্যাসম অপ্রাপ্তবয়স্ক এক হিন্দু মেয়েকে ধর্মাম্তরিত করে বিয়ে করে ফেলেছেন। মেয়ের জন্মসনদ অনুযায়ী তার জন্ম ২০০৪ এ, সে হিসেবে সে অপ্রাপ্তবয়স্ক এখনও, ১৬+ বয়স। তাকে একজন শিক্ষক মানুষ, যার কাজ নৈতিকতা শিখানো সে কিভাবে বিয়ে করে ফেললো! কোন আইনে এই… [বিস্তারিত]

ফেব্রুয়ারীর অশ্রু

কান্ত রায়কবিতা৭টি মন্তব্য

এ কেমন অভিনব কানুনে রাতেরা আসে? বুকের কার্নিশে জগদ্দল পাথর রেখে—বাঁধ সৃষ্টির নিগুঢ় ব্যাঞ্জনায়— যে কালে হরদম চলে অপমানবাহী ভারী ট্রাক।ছাল-বাকলহীন বেলাজ গাছটার মতোন ঠায় দাঁড়িয়ে থাকা আমি; মৃত্যু আমাকে দ্যাখছে না। তোমাদের ফেলে দেওয়া—বাসি বিষাদ ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে,মানসম্মত-গুণগত সার মেনে গিলে খাচ্ছি প্রতিনিয়ত! ঘুমের তীব্রতা য্যানো— বিয়ের আসর ছেড়ে পলাতক বর; সমাজের কাছে… [বিস্তারিত]

বুকেতে দাদীর ছবি-০২

শামীনুল হক হীরাকবিতা১০টি মন্তব্য

দাদাঃ-এতদিন ভাবলাম আর একটু সময় দেনা,এমন বউ আনব ঘরে যেন ফুল হাসনাহেনা। নাতিঃ-দেশের অবস্থা ভয়াবহ টিভি থেকে জানলাম,করোনা যাবে বউ আসবে একথা মানলাম। দাদাঃ-লক্ষী ভাই আমার দাদীর কথা বলিসনা আর,দাদী বিহীন সারাক্ষণি বুকটা করে হাহাকার। নাতিঃ-যতই বল তুমি বিয়া ছাড়া কাজ হবেনা আর,এই স্বপ্ন বুকে নিয়েই সারাজীবন করব পার। দাদাঃ-কথা দিলাম চরম সংকট গেলে হইব… [বিস্তারিত]

সুদীর্ঘ নীরব-নির্জনতা নিয়ে, প্রবল গ্রীষ্মের করোনাকালে, দুঃখী-দুঃখী লোকালয়ে থেকে একটু দূরত্বে, জল পতনের শব্দে-শব্দে বয়ে যাওয়া প্রমত্ত উচ্ছলতার নদী-তীর খুঁজি; চৈতন্য জুড়ে শুধুই স্ফটিক-জল-কেলি, জোনাকির আলোয় সুয়ো-দুয়োরানীর স্বপ্ন রাত; বৈরী হাওয়ায় নিরঙ্কুশ নাভিশ্বাস, ঘুণে পোকাদের বাসা, শিকড়ে শিকড়ে সংক্রামিত শব্দহীন দুরারোগ্য পাপ; অরণ্য ফিরে ফিরে যাচ্ছে দূর অরণ্যে, প্রতীক্ষায় সবুজ বাতাস, প্রজাপতি-চোখের দীপ্র উৎসব, সুগন্ধি… [বিস্তারিত]