ক্যাটাগরি একান্ত অনুভূতি

মে ডে মে ডে

ছাইরাছ হেলাল ৪ এপ্রিল ২০২১, রবিবার, ০২:৫৭:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
  মন-ভারী করা দুঃসংবাদ, আবার-ও, দুশ্চিন্তা শঙ্কা পুনর্বার, কী হবে কী হবে-না, করোনা কালে; একাকীর ঘরে বসবাস, সকালে সন্ধ্যার অবসন্ন মন, দু’চারটে মামুলি আলাপ, একটু খানি কলমি ভাষা, আলেয়ার মত হলেও এক বুক নির্মল বাতাস চুরি করে একটু ছুঁতে চাওয়া; নীল নীলের ঐ আকাশ। কপালে ভাঁজ ফেলে নিজেকে-ই বলি কাছে এসো-না, একটু দূরে না-ছোঁয়া দূরত্বে, [ বিস্তারিত ]
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ভিড় দেখে সবাই অবাক হচ্ছে কেন? প্রতিবছর তো এমনি হয়। আমাদের দেশের বাবা মা ছেলেমেয়েরে শিশু মনে করে, লুতুপুতু করে নিয়ে বেড়াতে না পারলে তাদের ভাল লাগেনা। শহরের ছেলেমেয়ের এই সমস্যা বেশি। মফস্বলের পোলাপান তাও একা চলে আসে, শহরের ছেলেমেয়েরে মোটে ছাড়বে না, মেয়ে হলে তো কথাই নাই। ভার্সিটিতে পড়ার সময় [ বিস্তারিত ]

কলম একটি চাই-ই

ছাইরাছ হেলাল ৩ এপ্রিল ২০২১, শনিবার, ০২:৫৭:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
  একটি কলম আমার চাই-ই, ব-কলম হলেও! নেহাৎ শাদামাটা ঝরনা কলম, রং-ঢং করা ওয়াটার জেল/অয়েল জেল না। বিলিভ মি/আস, তিন তিনটে সত্যি করে বলছি; নিবের মাথায় ঝুলে থাকবে আস্ত-মস্ত কাঞ্চন জঙ্ঘা, জুল জুল করে তাকিয়ে। ঈষৎ চেপে রাখা সলাজ সজল উজ্জ্বল স্ফটিক-হাসিতে। হাভাতে, হাড়ি হাড়ি ভাত, তবক-পান, ফুচকা, চটপটি, ডাব, চানাচুর, তেঁতুল চাটনি খেকো কলম, [ বিস্তারিত ]

মধুর ডাক

হালিমা আক্তার ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১১:৩৮:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
ছুটি চাইতে এসে শিক্ষার্থী বললো --আপা কাল আন্টির বাসায় বেড়াতে যাবো , ছুটি লাগবে | জিজ্ঞাসা করলাম , কী রকম আন্টি ? শিক্ষার্থীর উত্তর -আপন আন্টি | বুঝলাম আপন আন্টি , কিন্তু সে তোমার কী হয় ? খালা , ফুফু , চাচী , মামী | আবার উত্তর , আমার আন্টি হয় | বিস্তারিত কথা বলে [ বিস্তারিত ]

চাঁদের জ্যোৎস্না

ছাইরাছ হেলাল ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ০২:৫৫:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  ঝাঁপিয়ে পড়া বসন্ত কীভাবে আসবে করোনার আঁচল ডিঙ্গিয়ে, ভাগ্যিস ওলাওঠায় আক্রান্ত নয় সে, কোকিল ডাকা চৈত্রে; মনোরম দেহ-ঢেউ তুলে বনে বাদারে আড়ালে-আবডালে বাজারে মাঠে-ঘাটে প্রাক-সন্ধ্যায় দেখে/দেখিয়ে বেড়ানো কী করে হবে, করোনার গভীর ঢেউ এই তাপ-দাহের ঘোর চৈত্রে!! আহা বসন্ত! কচু খাও, এবারের গোমড়া মুখে। জিপসি মন কড়া নাড়ে, সংলগ্ন অ-সংলগ্ন বন্ধ দরজায়, বন্ধন ভেঙ্গে [ বিস্তারিত ]

শবে বরাতে চাওয়া

সামশুল মাওলা হৃদয় ২৯ মার্চ ২০২১, সোমবার, ১০:০৩:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
শবে বরাত মানে মুক্তির রাত। শবে বরাত মানে গুনাহ মাপের রাত। শবে বরাত মানে আল্লাহ কাছে কিছু চাওয়া রাত। গত বছর এই  শবে বরাত রাতে, বিশ রাকাত  নামাজ  আদায় করে আল্লাহ নিকট খুব প্রার্থনা করে তোমাকে চেয়েছিলাম। জামাতের এত হাজার ভীরে মানুষের মধ্য অশ্রু ঝরে তোমাকে চাইতে পারবো না বলে একা একা বাসায় এসে মোনাজাতে [ বিস্তারিত ]

একটু প্রার্থনা

ছাইরাছ হেলাল ২৯ মার্চ ২০২১, সোমবার, ০২:৪১:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
  কল্পনা ও স্বপ্ন বাস্তবতার পথ বেয়ে হারিয়ে যেও না, হে আমার আত্মার সৌন্দর্য, দাঁত চেপে লাজুক ভঙ্গিতে একটু অপেক্ষায় থেকো; আশীর্বাদের দরজা খুলে অনুগ্রহের ফেরেশতা এলো বলে। হে সুলতানুল সুলতান, এ শব্দ জঞ্জালের দিকে চোখ রেখো-না, বানিয়ে বলা না-বলা লেখা/কথার অন্তঃসার শূন্যতা সে শুধু তুমি-ই জানো, তুমি-ই জা্নো রসদ-পত্রের আতীব্র শূন্যতা; অন্ধ মন/চোখ মেলে [ বিস্তারিত ]

আমরা গভীর শোকাহত

ছাইরাছ হেলাল ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ০৫:৩৯:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য
প্রিয় সুহৃদ্‌, শোকার্ত হৃদয়ে আপনাদের-ই জানাচ্ছি, ব্লগের প্রাণ-পুরুষ শামছুল ইকরাম সাহেবের বড় ভাই ও সুহাসিনী বন্যা লিপির চাচা, বীর মুক্তিযোদ্ধা সোনেলার ব্লগার শামসুল আলম,  আকস্মিক অসুস্থতায় ছেষট্টি বছর বয়সে গত রাতে ইন্তেকাল করেন। ইন্নাহ লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন। তিনি আমার-ও একান্ত নিকট প্রতিবেশী। আমরা বিধাতার কাছে তাঁর বিদেহী আত্মার জান্নাত কামনা করি এবং শোক [ বিস্তারিত ]
আজ মহান স্বাধীনতা দিবস।পঞ্চাশতম স্বাধীনতা দিবস।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ বাংলার আকাশ বাতাস ছাড়িয়ে গেছে এমনকি বিশ্বেও।কিন্তু যাঁদের আত্মত্যাগের কারণে আজকের এই মহান স্বাধীনতা।তাঁদের অবহেলার কারণে স্বাধীনতা পুরোপুরি স্বাধীন তা বলতে আমার মুখে আঁটকায়।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি সত্যিকারের মুক্তিযোদ্ধাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে স্বাধীনতাকে পূর্ণ স্বাধীন করাই হল সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের সঠিক [ বিস্তারিত ]

জলে ভাসা পদ্য

ছাইরাছ হেলাল ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ০৪:৩৪:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
  এই খর চৈত্রে কোন্ খেলা খেলতে, খেলিয়ে নিতে ভারি মজা! হাজার-বিজার খেলে দেয়া খেলায়; ঢিশুম্-ঢাশুম, ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস ছি-বুড়ি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, এক্কা দোক্কা, আর-ও কতশত কত কী, জানা অজানা; সব থেকে সহজ, পড়া-পড়া খেলা; নিবিষ্ট নিবিড় নিঝুমে, চৈত্রের কোকিল দুপুরে একাকী রাত্রির নিশুম গভীরে; চাঁদ/কাক জ্যোৎস্নায় শুদ্ধ/অশুদ্ধ গদ্য/পদ্য ছাইভস্ম তৃষিত হৃদয়ে, আকণ্ঠ [ বিস্তারিত ]

মায়াবী আলেয়া বনাম আত্মঅহম

তৌহিদুল ইসলাম ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১২:০৪:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
Times of India সংবাদের "কুপন দুনিয়া" ফিচারের লেখক নেহা ভারতী আজ লিংকডইন এ ইনবক্স করেছেন যে আমি লেখালিখির জন্য কত চার্জ নেই এবং তার ফিচারের জন্য কলাম লিখে দিতে পারবো কি না? মেসেজ পেয়ে আশ্চর্যান্বিত আমি প্রায় দুই মিনিট ঝিম মেরে বসেছিলাম। তাঁর মতন এত বড় মাপের একজন লেখক এই সামান্য অধমকে খুঁজে পেয়ে Times [ বিস্তারিত ]

বইমেলার সাতকাহন

তৌহিদুল ইসলাম ২২ মার্চ ২০২১, সোমবার, ০৮:৪৮:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য
(এক) বইয়ের নাম "প্রেমরসের কাব্য" দেখে বইমেলা থেকে বইটি কিনেছিলাম। পড়ার পরে মনে হচ্ছে লেখক হয়তো মর্গের ডাক্তার ছিলেন যিনি নারীদেহের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কবিতা লিখেছেন। (দুই) বইমেলায় বন্ধুপত্নীকে নিজের বই উপহার দেয়ায় বন্ধুটি গত তিনবছর আমার সাথে কথা বলেনি যা পরে জেনেছি। অথচ দু'জনেই আমার ক্লাসমেট ছিলো। এবারের বইমেলায় সেই বন্ধুর প্রকাশিত 'অরণ্যের তিনটি [ বিস্তারিত ]
-মানুষ আমি আমার কেনো পাখির মত মন? আজিজুল হক। বাড়ি বগুড়া শহরে। নিজের একটি ছোট মেশিনারির ইন্ডাস্ট্রি আছে। ইট তৈরীর জন্য অটোমেটিক মেশিন বানানো হয় তার ইন্ডাস্ট্রিতে। অটোমেটিক মেশিন বাংলাদেশে আসে প্রথমে চীন হতে। আমিও দুটো সেমি অটোমেটিক মেশিন আমদানী করেছি ইট তৈরীর জন্য। মেশিনে ছোট খাট কিছু সমস্যা দেখা দেয়ায় কিছুটা নিজের বুদ্ধিতেই তার [ বিস্তারিত ]

বসন্ত শিকারি

ছাইরাছ হেলাল ২১ মার্চ ২০২১, রবিবার, ০৩:১৯:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  সুখের ঠিকানা বেপরোয়া সুখের ভাগ নেবে বলে পরিপক্ব বসন্তের আড়াল-দ্বারে দাঁড়িয়েছে, অভিজ্ঞতার ভাগ নেবে, ভাগ তার চাই; জাগতিক ফাঁদে পড়ে হলেও লক্ষ-কোটি লাভ-ক্ষতির হিসেব ছাড়াই। দ্বিধা-দগ্ধ নিয়ন্ত্রণ-হীন প্রবঞ্চনা ছুটে-ফুটে এলেও বসন্ত সে চায়-ই; শতবারের করুণা ভিক্ষায় নয়, আগুন চিৎকারে। ******************************************* আচ্ছন্ন শিকারি ছুঁয়েছে কী ছোঁয়নি তছনছ করা শ্যামল শস্য ক্ষেত্র, অনু-মগ্ন রুগ্ণ কৃষক ক্লান্ত [ বিস্তারিত ]
সৌন্দর্যকে চিরকাল আত্মসাৎ ও নিজের প্রয়োজনে ব্যবহার করবার জন্য মানুষের মনে একটা দূর্বার বাসনা সবসময়ই জাগ্রত থাকে। এই সৌন্দর্যের প্রতি দুর্দমনীয় আকর্ষণ, এই অন্ধ আসক্তিমূলক প্রেম প্রত্যাখ্যান হলে সে প্রেম প্রার্থীকে সবলে করায়ত্ত করতে চায়। প্রেম বিকৃত হয়ে পরিণত হয় ক্রুর প্রতিহিংসায় এবং তা জীবনের এক পীড়াদায়ক অভিসম্পাতরূপে বর্তমান থাকে। রাহু যেমন চন্দ্র সূর্যকে ধীরে [ বিস্তারিত ]

আর্কাইভ