ক্যাটাগরি একান্ত অনুভূতি

পাখি

সাবিনা ইয়াসমিন ২১ এপ্রিল ২০২১, বুধবার, ০২:১৩:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
ছোট্ট পাখিটা আসে রোজ রোজ মানে রোজ-ই আসে, ঠিক সন্ধ্যা ছুঁইছুঁই সময়ে এসে জানালার পাশে আম গাছের একটা ডালে বসে। তার আমার দূরত্ব থাকে আধ-হাত, জানালার এপাড় ওপাড় মুখোমুখি হয়ে বসে থাকি আমরা। মাত্র সাতদিন এত্তটুকুন একটা পাখি কেমন করে যেন সঙ্গী হয়ে গেলো! প্রথম সন্ধ্যার প্রথম দেখায় অবাক করলো এক মূহুর্ত নিয়ে, এরপর দিন-দুই [ বিস্তারিত ]

আলোফোটা ভোর

ছাইরাছ হেলাল ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৫:৪৭:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
  ঘুমের ঘোরে ঘুমিয়ে পড়ে জেগেছিলাম গভীরের মধ্য-রাতে, যেন দূর বহুদূর থেকে ধেয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে অজস্র অগুনতি বিষণ্ণেরা; এ যেন বিবস্ত্রতার আহাজারি, শোক সন্তপ্ততা! আমি কী জেগে আছি? আমি কী ঘুমিয়ে আছি? জেগে/ঘুমিয়ে স্বপ্ন দেখছি? স্বপ্নেরা কী ঘুমে তলিয়ে যাচ্ছে! না-কী ঘুমেরা স্বপ্ন দেখছে! বিষাদ-জীবনে বিষণ্ণতার জলছাপে বিষকনাগুলো জেগে আছে, জীবনের পরতে পরতে; ঘুমের [ বিস্তারিত ]

ধূর্ত প্রেম

ছাইরাছ হেলাল ১৯ এপ্রিল ২০২১, সোমবার, ০৫:৪৮:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
  ভাবনার ঘনত্ব ফিকে হয়ে এলে, মূর্ত হয় কথার মারপ্যাঁচ, প্রাক্তন প্রেমের নিকুচি-ঠিকুজি, পাটিগণিতের ছং বং, বহুগামী-মন নূতন মওকা/সওদা খোঁজে পাহাড়ি হাসির মোক্ষম তীরে, এখুনি ছুঁড়বে সে, ছুঁড়েছে যেমন আগে-ও, জেদি নাভিতে, নূপুর নাচের মুদ্রায়; মাতৃহীন ভাগাড়, কুকুরদের হানাহানি, লুটেরাদের মহড়া, অপরাধ-অপরাধীর পুণ্যস্থানে সরগরম এ শহুরে শহর, এক হাসপাতাল অসুস্থতা নিয়ে মিথ্যেবাদীরা গল্প শোনাচ্ছে স্যাভলন [ বিস্তারিত ]

শিরোনামহীন

বন্যা লিপি ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ০৯:৫২:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
আহা....এ তল্লাট ছেঁড়ে আর যাব কোথা? একটা নয়, হাজারো প্রশ্নবোধক চিহ্ন কপালে সেঁটে নগরীর যেখানে সেখানে দাঁড়িয়ে গেছি, যখন যেমন পেরেছি। কপট চক্ষুর নিকৃষ্ট ক্রোধাণল ঠিকরোতে ঠিকরোতে কপাল ঢেকে গ্যাছে ধুসর রঙা ছাইয়ে; ক্রমাগত উত্তরের কাছে রোজ ভেজে শুকনো পাতার দল: ভেজে, আবার শুকায়! আবার দাঁড়িয়ে যায় কংক্রিটের গাঁথুনী।  যত্র তত্র মিছিল এগোয় ধীরে,, অতি [ বিস্তারিত ]

অসহায়ের দিবারাত্রি

ছাইরাছ হেলাল ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ০৫:৪৭:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  ইচ্ছে মত তেড়ে আসছে, যখন-তখন, হা রে রে করে, ঘৃণা বিদ্বেষের বড় বড় লাল চোখে, খেয়ে ফেলবে, খেয়ে দেব, এই মুহূর্তে, এই ক্ষণে; লুটপাট হয়ে যাচ্ছে/করে নিচ্ছে, জীবন আর জীবিকা, প্রকাশ্যে দিবালোকে ঝাঁপিয়ে পড়ে, করোনা-খেলার ভেক ধরে। হাত ধুচ্ছি, হাত ধুচ্ছি, ধুচ্ছি আগে-পরে, যদিও বন্ধ ছোঁয়া-ছুঁয়িই, ভেতরে বাহিরে; একটু অক্সিজেন পেলে বেঁচে যাব, তাও [ বিস্তারিত ]

হাতের মুঠোয় বিশ্ব

হালিমা আক্তার ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১১:৫৪:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
  বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় নিয়ে কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বিশ্বজগতকে আপন হাতের মুঠোয় নিয়ে দেখতে চেয়েছিলেন। কবি নিজ হাতের মুঠোয় জগতকে দেখতে পাননি কিন্তু স্বপ্ন দেখেছিলেন। আজ আধুনিক বিজ্ঞান সেই স্বপ্ন পূরণ করেছে। কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিক। [ বিস্তারিত ]

সকলই গরল ভেল

ছাইরাছ হেলাল ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ০৫:৪৬:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  এই যে এত নড়া-নড়ি, হাসা-হাসি, দৌড়া-দৌড়ী, শোয়া-শুয়ুই, ঘুমা-ঘুমি, খাওয়া-খাওয়ি, কাঁদা-কাঁদি, লাফা-লাফি, চিৎকার-চেঁচামেচি,  হুংকার-গর্জন,তেলবাজি-তোষামোদি, লেখা-লিখি, হিংসা-হিংসি, মিথ্যা-মিথ্যি, চোখা-চুখি, গা ঘেঁষা-ঘেঁষি,সচল-সবল এই আপাত অপূর্বতার ঝলক-বলক নিয়ে আমরা কী কী ফালাইবো, কী কী করিবো? কোথায় কোথায় যাইবো??? এই অমৃতে সঞ্জীবনী কৈ? সকলই গরল ভেল!! ঝুল সন্ধ্যায় শেষ-যাত্রা-বিন্দু অলক্ষ্যে দাঁড়িয়ে আছে হাত ছোঁয়া দূরত্বে; [আমরা কথায় কথায় হরহামেশা- [ বিস্তারিত ]
  দ্বিধান্বিত-দ্বিখণ্ডিত হৃদয়, খাঁটি কৃতজ্ঞতা ঢের প্রশংসা, বিছানো পথের পরিচ্ছন্নতায়; ফাঁদের কিনারায় দাঁড়িয়ে শিকারির সহজ শিকার হচ্ছি কী-না সে উৎকণ্ঠার কনকনে শীত/গনগনে ঘন তাপ হৃদয় জুড়ে; সাফল্য গোলাপের হাতছানি সে তো ধোঁয়াশা দিগন্তে! গোলাপ উদ্যানের বীণার সুর! বিষাদ নিরাময়ের ঔষধ! মুসাফির হৃদয়ের মিলন-আলিঙ্গনে ছুঁয়ে যায়-না। আত্মার গহীন অন্ধকার অন্তরালে, প্রভুর প্রতিশ্রুতি হয়ে-ও পৌছায়-না। পর্বত-দৃঢ়তায় মুক্তি [ বিস্তারিত ]

গোলাপের আত্মচিৎকার

সুপর্ণা ফাল্গুনী ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১১:২৫:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
  ধূলোপড়া ডায়েরীর পাতায় দম বন্ধ হতে হতে- বিবর্ণ গোলাপটির আত্নচিৎকার থেমে গেছে সে-ই বহুবছর আগের বিষন্ন গোধূলি মাখা সন্ধ্যার আবিরে। তারপর বহু দিন গেছে, রাত গেছে, সাঝের মায়া হারিয়ে গেছে অতলে; বুক-পাঁজরের ক্ষতটা বেড়েই চলেছে কর্কট রোগের আনুরূপ্য। সময়ের বিবর্ণতা বয়সের ভারে নুয়ে পড়েছে সজনে ডাটায়; দেবদারু জুড়ে স্মৃতির পাতাগুলো জড়ো হয়ে আছে কালের [ বিস্তারিত ]

ডিঙি মারা সময়

ছাইরাছ হেলাল ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৫:৪৪:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
  রাত্রির নিস্তার নেই, নিস্তার দিচ্ছে না, লেখারা লেখা লিখে যাচ্ছে সময়ের কথকতা, কেউ জানুক, পড়ুক, দেখুন, বা না; সময় দাঁড়িয়ে আছে ডিঙি মেরে, মুখোমুখি; রাজ দক্ষিণার অজস্র উপঢৌকন! হিশেবে রাখি-না, চাই-ও-না; পণ্ডশ্রমের মত হামেশাই লিখে যাচ্ছি নিরাল যখন দিবা-রাত্রি; সময়ের গুণ কীর্তনের নিকুচি করে, ব্যঞ্জন-হীন পলান্নতে অ-রাজি নই, রেয়াজহীন রীতিনীতিতে-ও; ভব্যতা-হীন বে-রহম হৃদয়-উৎপাতে থেমে [ বিস্তারিত ]
বিরান মরুভূমির এককোনে বসে বিজারিত স্বপ্নে বিভোর তক্ষকের ক্ষণেক্ষণে রঙ বদলাবার দৃশ্যে যে ছবি মনে ভাসে তার সাথে তুলনা করার মত নিজের প্রেমোদগম স্মৃতিগুলি ধূসর থেকে ধূসর হতে চলেছে দিনকেদিন। মরুর পথিক কত পথ পেরিয়েছে, কত নোনা অশ্রুর সমুদ্র বইয়েছে তার ইয়াত্তা নেই। মহাসাগরের গহীন অন্ধকার আর বেদুইনের হৃদয়ের কালো গহ্বর এ দু'য়ের মাঝে এখন [ বিস্তারিত ]

মেঘেদের আকাশ

ছাইরাছ হেলাল ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ০৫:৪৪:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
  আকাশ-মেঘে লেখা থাকে বৃষ্টির ঠিকানা, কোথায় কোন দূরে, কাছে, কখন কোথায় কতটুকু ঝরবে,অঝোর হলেও। এই/এর প্রতিলিপি দেখা যায়, পড়া যায়, মুখস্থ বা লিখে রাখা যায় না। কিলবিল করা কীটেরা শুধুই স্বার্থ-ছিদ্র খুঁজে বেড়ায় নিজের/নিজেদের অনুকূলে; পঙ্খিরাজ ভেবে ডানা মেলে আকাশের গায়ে। আকাশ! সে তো দুরস্ত, সাবধানতা গুড়ো করে বিছানো শুধুই চারিদিক জুড়ে;, ঝর্ণার মত [ বিস্তারিত ]

কোকিল ডাকে কুহু কুহু

ছাইরাছ হেলাল ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০১:২৫:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
  নিঃস্ব নিঃসম্বলের উপকূলে কোথাও কেউ নেই কিন্তু আছে তো সব/সব-ই, বিত্তের বৈভবে; হঠাৎ হঠাৎ বেজে ওঠে লক্ষ্যহীন কিছু কথা, কিছু লেখা, রহস্য চঞ্চল দূরত্বে থাকা হাতছানি-তা; আবার জমাট বাধে নিঃসঙ্গ-নিপাট-আঁধার; আকাশ যখন গুছিয়ে নেয় সন্ধ্যা তিথি, তবুও দীপাবলির দীপেরা ঘনিষ্ঠ চোখে আলো-জ্বেলে রাখে প্রাণ-পথে। ঘুমুতে থাকা গাঢ় মধ্যরাত থেকে থেকে জেগে ওঠে, অনুভূতির প্রদক্ষিণে; [ বিস্তারিত ]
১০ ই এপ্রিল, রাতে জীবনে অন্য রকমের অভিজ্ঞতা অর্জন। রাত ১২টায় ২৭ মিনিট। আমি কেবিনে ভিতরে ঘুমান দিছিলাম। হঠাৎ অপারেশন আসি বলল,প্রোগ্রাম ক্যানসেল করে দিছে।সবাই এখন লাইটার করে নামি যাইতে হবে।অপারেশন লোক এমনি ভয় পাওয়া মানুষ। তার উপর তাকে অফিস থেকে বলছে কাল বৈশাখী ঝড় শুরু হবে, এটা শুনার পর অপারেশন আরও তারাতাড়ি করে সবাইকে [ বিস্তারিত ]

বাস্তবতা

পপি তালুকদার ১১ এপ্রিল ২০২১, রবিবার, ১১:০৫:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য
জীবনের বাস্তবতা এক কঠিন যুদ্ধে অবর্তীন হওয়ার চেয়েও কঠিন। ছোট বেলা থেকে শোনা কিছু প্রবাদ বাক্য বা মহান ব্যক্তির বানী কখনো কখনো পুরোপুরি মিলে যায় বাস্তবতার সাথে। কখনো বা কথা গুলোর গভীরত্ব বাস্তবতা সাথে মিলে না।তবুও জীবনের ছন্দে জীবন চলে যায়।   " পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে" এই প্রবাদ বাক্যটি ছোট [ বিস্তারিত ]

আর্কাইভ