আজকাল কেবলি আমি হারিয়ে যাবার কথা ভাবি। বেঁচে থেকে থেকে হৃদয় বেশ ক্লান্ত। আমি হারালে কারো কিছুই যাবে আসবেনা জানি। পৃথিবীর কোন কিছুই থেমে থাকবেনা। একই নিয়মে রাতশেষে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল। কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে। লবন তেলের হিসেবের ভীড়ে তার স্মৃতি থেকেও আমি [বিস্তারিত রাফখাতা:১]
ক্যাটাগরি একান্ত অনুভূতি
চোখের খোঁজে চোখ পেতেছি , একটি দীঘল কালো চোখ । যে স্বপ্ন স্বপ্নচোখের সাঁকো বেয়ে ছুঁয়ে যায় পূর্বের-পশ্চিম দক্ষিন-উত্তর ভুত–ভবিষ্যৎ থেকে বর্তমান পর্যন্ত , সব সব । যে চোখ দিয়ে তাকালে আমি আমাকেই দেখব নিয়ত । অব্যর্থ নিয়তি , আগুনে ফেরা হবে না জানি , ধীরতায় অপেক্ষা তবুও । বুক পকেটে একতাল কয়লা এঁটে আমিও [বিস্তারিত চোখ]
বিরামহীন যন্ত্রণার সুবাদে আরেকটি ঘুমহীন রাত। এপাশ ওপাশে বিরক্ত হয়ে আধারের জঞ্জাল সরিয়ে বেরিয়ে এলাম খোলা আকাশের নিচে। সেখানেও শান্তি নেই। সোডিয়ামে দখল হওয়া হলুদ আকাশ আমাকে দেখেই গুমরে কেদে উঠল যেন, আমরা দুজনেই সভ্যতার নির্মম শিকার ।
ছায়া পথে হেঁটে হেঁটে খুঁজে নেয়ার ত্যাঁদড় পরীক্ষা সে আমি দিচ্ছিনে , দেব ও না কোন কালে । চাই না …দেখাদেখি কানাকানি চাই…কথা না বলা চাই না …হাসি-কান্না মাখামাখি চাই…আনন্দহীন আনন্দ চাই…কালো রঙয়ের সততা আমার থেকেও ঢের বেশি ; চাই ই …আলো ফেলে আনমনে হেটে যাওয়া মেঠো পথ ধরে শীতের গ্রীষ্মে ও বর্ষায় , অপেক্ষার [বিস্তারিত হেঁটে হেঁটে]
একটি সংসারে কত কিছু থাকে তা বাসা পরিবর্তন করলে বুঝা যায়। ধীরে ধীরে বিভিন্ন গৃহ সামগ্রী জমা হতে থাকে একটি সংসারে । ধারনা করা যায়না এর পরিমান । কি থাকে না একটি সংসারে ? সুই হতে শুরু করে খাট চেয়ার টেবিল আলমিরা লেপ তোষক ঝাড়ু আরো কত কিছু। নূতন বাসায় যাবার সময় প্যাকিং করতেই কয়েকদিন [বিস্তারিত বাসা পাল্টানো এবং সোনেলা ব্লগ]
বিবস রাতের কাহিনীকে কি বলবে তুমি? সবুজের মায়া নাকি পথচারীর ফেলে আসা কোনো আনমনা পায়ের ছোঁয়া! প্রশ্নের একতারায় ছেয়ে থাকে মেঘ,বৃষ্টির, নাড়ির টানের কথা, স্মৃতির দরজার কড়া নাড়ার আওয়াজ, খুলে দেখি ক্লান্ত বাতাস আর আয়্নায় তোমার মুখ, এই বুঝি ….. এই বুঝি… মৃত্যু পথযাত্রী – দুরাশা! কতটা ভালোবাসলে, ফুটপাতের টিনের কৌটোর জীবন বেঁচে থাকে,চাতকের উত্তরহীন [বিস্তারিত আষাঢ়ে ভেজা]
আমি সজীব । শুধুই সজীব নামে পরিচিত হতে চাই এখানে । ব্লগার সজীব , একটু গর্বও লাগছে নামের পূর্বে ব্লগার লেখায় 😛 কয়েকজন বন্ধুর কাছে শুনে এখানেই ব্লগার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললাম । তেমন কিছুই জানিনা এ সম্পর্কে । কিছুটা ভীতিও কাজ করছে । পাঁচ ফেব্রুয়ারীর পরে শাহাবাগের আন্দোলন আমাকে ব্লগ সম্পর্কে আগ্রহী করেছে [বিস্তারিত অবশেষে সোনেলায় আইডি করলাম]
এক কন্যার ওয়াল থেকে কপি পেস্ট করেছি লেখাটি,অনুমতি ছাড়াই । কন্যাটি ব্লগ সমন্ধে আগ্রহী হলেও লেখার ব্যাপারে আগ্রহী না । কিন্তু সে আমাদের এই ব্লগটি নিয়মিত পড়ে । সে যখন দেখবে তার একটা স্ট্যাটাস ব্লগে প্রকাশিত হয়েছে তখন আশাকরি খুবই খুশি হবে । তাই আমার এই অপচেষ্টা । আজ আমার জন্মদিন । ছোট বেলা [বিস্তারিত আজ আমার জন্মদিন ।]
১. জীবন যেন কচু পাতার পানি, কখন কোথায় গড়িয়ে পড়ে কেউ নাহি তা জানি! ২. কোন পথে যাই নাই ঠিকানা যদিও যাওয়ার নেইকো মানা মেলছে না আর ইচ্ছে ডানা ইচ্ছে প্রজাপতির, স্রোতের টানেই ভাসছি কেবল মিলছে না রে তীর… ৩. নেইকো মানা মেলছি ডানা আকাশ পানে উড়বো বলে, যাক চলে যাক মন্দ বাতাস ফিকে অতীত [বিস্তারিত রঙ তামাশার পিচ্চি পদ্য – ৫]
গোধূলিতে ভেসে যায় ধুলোর নকশিকাঁথা রাখালের ফিরে যাওয়া…… আকাশের ক্রম ঘনায়মান অন্ধকারে নিস্তব্ধ বাস্তবতায় আমিও । ভুল করেছি কিছু লিখতে চেয়ে ভুল করিনি না লিখতে পেরে… নির্জনতাতেই সম্ভব অসম্ভব কিছু সম্ভব…
রেগে গেলে মানুষ কি করে?? চুল ছেড়ে, এটা ভাঙে,ওটা ফ্যালে,কান্নাকাটি করে, চিৎকার করে,গালাগালি করে, মারধর করে—আর কিছু কি করে?? করতে পারে মানুষ খুবই বিচিত্র প্রাণী । নিজেকেও মানুষ হিসাবেই জানি,জদিও মনের মধ্যে একটা নামানুষ ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে জেগে ওঠে,আর তখন……। আজও বলতে পারলাম না। যদি বলতে পারতামই তাহলে মনে হয় ভিতরের নামানুষটাকে আজ গলা [বিস্তারিত রেগে গেলে মানুষ কি করে?]
০১. প্রেম পিরিতির ছলা কলা সবই তুমি জানো, চালে উঠে জাল ফেলে হায় ঘরে বসে টানো! ০২. তুম নাহি ত ডুব যায়েগা ঝাপ দিয়ে নদ জলে, ডুব দিয়ে জল খাচ্ছো ঠিকই অন্য নদের তলে… ০৩. আমি তখন তরুণ অবস্থাটা করুণ, হাত বাড়াচ্ছে সবাই ধরুন ধরুন ধরুন; বয়স হলো বটে আজগুবি সব ঘটে, মুখ ফেরাচ্ছে সবাই [বিস্তারিত রঙ তামাশার পিচ্চি পদ্য – ৪]
নতজানু হয়ে হাত ধরে ভালোবাসার ছলে আমাকে ছাড়া বাঁচবেনা এমন কথা বলেছে অজস্র জন , হয়ত সত্যি সত্যি করে , মিথ্যে মিথ্যি বা মিথ্যে সত্যির মত করে ; শুনেছি ও শোনা বা না শোনার ভান করে । সবাই বেঁচে আছে ভাল বা মন্দ ভাবে হাত-পা ছড়িয়ে , শুধু আমি ছাড়া । নাগরদোলায় চড়তে বড়ই ইচ্ছে [বিস্তারিত আক্ষেপ]
টিভির পর্দা ত্যানা ত্যানা আলোচনায় উঠছে ঝড়, বাজেট এবার মানুষ মারার পুচ্ছে লাগছে উচ্চ ‘কর’! ‘অশোভনীয় আশাবাদের’- বাজেট এবার বলছে কেউ, ঘরে বাইরে এই সময়ে বাজেট বাজেট উঠছে ঢেউ! আমারো কিছু কথা আছে বাজেট নিয়ে কইতে দ্যান, আমার কথায় কি আসে যায় ভাংবে কি আর কারো ধ্যান? দু’লাখ আয়ে নেই কোন ‘কর’ তবুও ঘরে শান্তি [বিস্তারিত বাজেট রঙ্গ, ২০১৩/১৪]
সনাতন ধর্মের লোকজন বলতেই পারেন : ‘ ইসলাম ধর্মের আল্লাহু লেখাটা এসেছে আমাদের ধর্মের প্রধান প্রতীক ত্রিশুল থেকে । ইসলাম ধর্মের প্রচলন আমাদের ধর্মের অনেক পরে হয়েছে ।’ আবার ইসলাম ধর্মের অনুসারীরা বলতে পারেন : ‘ আল্লাহ্ সব কিছু সৃষ্টির প্রথমেই নির্ধারিত করে রেখেছেন , সনাতনীরা আল্লাহ্র নাম ছিনাতাই করে কিছুটা রুপান্তর করে ত্রিশুল বানিয়েছে [বিস্তারিত মাথায় কত প্রশ্ন আসে : ১]