নতজানু হয়ে হাত ধরে ভালোবাসার ছলে আমাকে ছাড়া বাঁচবেনা এমন কথা বলেছে অজস্র জন , হয়ত সত্যি সত্যি করে , মিথ্যে মিথ্যি বা মিথ্যে সত্যির মত করে ; শুনেছি ও শোনা বা না শোনার ভান করে । সবাই বেঁচে আছে ভাল বা মন্দ ভাবে হাত-পা ছড়িয়ে , শুধু আমি ছাড়া । নাগরদোলায় চড়তে বড়ই ইচ্ছে করে ,পাখির বাসা মত চোখ নিয়ে নই আমি বনলতা সেন । তবুও বাবুদের বাঁধা খদ্দের হয়েও ঘুমুতে চাই নিরব নিথরে আবনান্ত বিথীপথ জুড়ে ।
মোট পড়েছেনঃ ৭৭৫জন
আজ পড়েছেনঃ ০জন
আক্ষেপটা স্পর্শ করে গেল স্নায়ুতে
কিছুটা ভিন্ন ভাবে দেখলাম আজ আপনাকে ।
আসলে আমরা কেউই জীবনের এ দিকটিকে উপেক্ষা করতে পারি না ।
পড়ার জন্য ধন্যবাদ ।
কবির উপলব্দিতে কিছুটা অবাক । নাগরদোলায় চড়ার ইচ্ছে সফল হোক ।
আমিও আসলে অবাক ,
অলস মাথায় কখন যে কী ভর করে কে জানে ।
নাগরদোলায় কিন্তু সত্যি চড়তে চাই ।
আপনার পড়ছেন এতেই খুশি অনেক ।
অনেক কষ্ট নিয়ে লিখা ? 🙁
হ্যা , তা আপনি বলতেই পারেন ।
এড়িয়ে যে যেতে পারিনা প্রাণের অনুভুতি ।
🙁
না না , ভালোবাসা এমন কোন মূল্যবান কিছু না যার জন্য
জীবন দিয়ে দেয়া যায় ।
তবে যাই বলি না কেন , লেখাটিতে কিন্তু গভীর বেদনার দ্যোতনা টুকু পুরোপুরি স্পষ্ট ।
পড়ে ভাল লাগল ।
শক্ত পোক্ত কঠিন হৃদয়ের কথা জানিনে ,
সত্যি ভালোবাসা অমূল্য , না পেলে হৃদয় বাঁচতে পারে না ।
আর হৃদয়হীন জীবন অর্থহীন ।
কষ্টকে দেখতে পাচ্ছি যেন ।
আমিও যে কষ্টের দেখা পেয়েছি । তাই ই আপনাদের জানালাম ।
সুন্দর উপলব্ধি। আমারো আক্ষেপ হচ্ছে বেঁচে থাকার অভিনয় করে যাওয়ার জন্য…
সুন্দর কীনা জানিনা , তবে কঠিন সুন্দর আপনি বলতে পারেন ।
আক্ষেপ নিয়েও কিছু কিছু অভিনয় এড়ানো যায় না ।
ভয় পাইয়ে দিলেন তো । কিছুতেই ভালোবাসা জন্য মরে যেতে পারব না ।
তা ভালোবাসার দেখা পাই বা না পাই ।
অল্প কথায় অনেক অনেক আবেগ দিয়ে কষ্টের কথা বলতে পারার
সক্ষমতা দেখালেন ।
কাউকে ভয় কিন্তু দেখাচ্ছি না ,
বাস্তবতার উপলব্ধি সবার সাথে এই ছোট্ট পরিসরে শেয়ার করলাম ।
অক্ষমের আবার সক্ষমতা !
১. আপনার চোখ দেখতে ইচ্ছে করছে……….
২. “আবনান্ত বিথীপথ” কথাটির অর্থ না বোঝা সত্বেও বলছি, দারুণ লাগলো পড়ে…..
১। নীল আকাশের দিকে তাকান………
২। ‘শেষহীন বনের পথ ‘ এর বেশি আমার সাধ্যাতীত ,
অকৃত্রিম প্রশংসা আমার শুনতে ভালই লাগে ।
অনেকদিন পরে আপনাকে দেখলাম ।
“নতজানু হয়ে হাত ধরে ভালোবাসার ছলে আমাকে ছাড়া বাঁচবেনা” এমন কথা সব সময়ই আমার কাছে হাস্যকর লাগে…
‘তোমাকে ছাড়া বাঁচব না’ এমন কিন্তু হরহামেশাই বলা হয়ে থাকে ।
যদিও এটি অতীব মিথ্যে কথা ।
আপু এত কষ্ট কেনো 🙁
মিথ্যে করে বললে কষ্ট হওয়ারই কথা ।