দেয়ালিকা ভোর।

বিচ্ছেদের ভারী ব্যথা নীরবে স’য়ে জেগে থাকা ঘুম চোখে স্বপ্নে দেখি ভোরকে,অপেক্ষায় থাকি।হৃদনিথরে মনের কথা মনকে বলি,
মনই শোনে আয়না চোখে। মুখপুড়ি সেই যে গেল ফেরার নামটি নেয় না। এলোচুলে ব্যথা-যন্ত্রণায় ছিঁড়েছি চুল বেহাল সাজে,
মুখে মেখেছি ধূলিকাদা।তবুও দেয়নি উঁকি এ মরা চোখে।পুরু নিস্তব্ধতায় চুপিসারে দূরে পালিয়ে ভেবেছ কী ভুলে গেছি?
ভুলিনি,অগনিত গভীর আলোর ঝংকারে।

ভোর, এবারে বেড়িয়ে এসো,পিঠে-পুলির দেশ থেকে,তক্ষক অপেক্ষায় তোমার স্বজন,আমার কুজন।
পাষাণী হয়ো না,বাঁধবে না সে লোহার শিকলে,বেঁধেছে যে বুকের পাঁজরে,জেগে ওঠা পাখির কূজনে,
ব্যাকুল কুমারী ভালোবাসার আনন্দ উৎসবে।

মোট পড়েছেনঃ ১,০৭১জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

    1. ভাল লিখি বলে বুঝতে পারেন না ! আমার মনে হয় সুন্দর করে আপনাদের মত লিখতে পারি না বলেই
      বুঝতে সমস্যা হয় আপনাদের। এ সবই পড়তে হবে কষ্ট করে।

  1. ভোর নিশ্চিন্তেই বেড়িয়ে আসতে পারে আপনি যখন তাকে অভয় দিলেন। আসুক বেড়িয়ে আমরা না হয় একটু দূর থেকেই পারলে দেখে নিবো।

  2. অগনিত গভীর আলোর ঝংকারেও তাকে ভুলে থাকা যায়না। এমন ভৈরব বোস্টমী ভালোবাসার মানুষ পেয়েও কিভাবে দূরে থাকে সে !!!
    ভুল করিনি, যোগ্য প্রেমিকার হাতে তুলে দিয়েছি। আদর আহ্লাদে, ব্যথায় যন্ত্রনাতেও ঠিক আগলে রাখবে, রাখে। লোভাতুর করে পাঠিয়ে দিচ্ছেন, দুজনে মিলেই ঘুরে আসুন, শিকলে বাঁধা পরলেও সমস্যা কি? বুকের পাঁজরে যে বন্ধন তার চাইতে শক্তিশালী আর কি আছে?
    ছোট লেখা ছোট নয়; অপেক্ষা, মনের কথা আর বিচ্ছেদের ভারে নুহ্য।

    1. আপনার হয়েই ভোরকে ভেবে পিঠে খেতে আপনার কাছেই পাঠালাম।
      শত হলেও সে তো আপনারই। এবারে ভোরের সাথে আপনার কী হয় আমাদের ও একটু জানিয়ে দিয়েনছোট্ট ভাবনা ছোট্ট বেদনা ছোট্ট ভালোবাসা ।বড় লেখা আসবে কোত্থেকে।

      1. লেখা ছোটো হলেও ভাবনা, বেদনা, ভালবাসা কোনটাই ছোট প্রকাশ পায়নি ম্যাডাম। সে আমার হলেও আপনার ভয়ে আমাকে থাকতেই যে হয়।
        ভোরের সাথে কি হয়েছে হালকার উপর ঝাপসা বললাম। পুরোটা বলা যাবেনা, মানা আছে 🙂

  3. পাষাণ হবে না আর,লোহার শিকলে ও আর বেঁধে রাখবে না, বুকের পাঁজরের শক্তিশালী বন্ধনের কাছে যে এবার হার মানতে হবে ।

    নতুন ভোর আসবে এবার অগনিত গভীর আলোর ঝংকারে ।দূর থেকেই দেখবো নতুন ভোর টা কে ।কি এমন জাদুটানা আছে এই ভোরে তা জানার যে অধীর আগ্রহ ।

    1. ভারের মালিক কিন্তু আমি না।আমার আত্মীয়।ছুডাইয়া নেই মাঝে মাঝে।না না আপনারা ফাউ হবেন কেন?
      দাওয়াত নিয়ে চলে যান।হেভভি খানাপিনা চলছে ওখানে।

      1. উফফস… আমি মহুয়া সিজেলের নিক বনলতা সেন কে আপনার নিকের সাথে গুলিয়ে ফেলেছি… যাই হোক নাম উহ্য রেখেই আবারো লিখছিঃ আহা! 😀

মন্তব্য করুন