সধবার বেশে এলে এই নীলাচলে সবুজ-নীলের তিলক কেটে বাহুল্য বর্জিত মেধহীন একহারা সূচী শুভ্র প্রসন্নতায়; শ্বেত চন্দনের সুবাস ছড়িয়ে। সদা বসন্ত সম্ভারের অলংকারে সত্তার গহীনে সোনেলা, তোমাকেই বেসেছি ভালো তোমাতেই চিরদিন। ধবল সাজ দেখে অন্ধকারে তাচ্ছিল্যের ফুঁয়ে উড়ে গেছে ক্ষণিকের ছিঁচকে নির্লজ্জ চড়ুইয়ের দল, মর,মরে ভুত হয়ে শ্মশানের এঁটোকাঁটা ঘেঁটে বেঁচে থাক্। মরে বেঁচে থাক্ [ বিস্তারিত ]