ক্যাটাগরি একান্ত অনুভূতি

আমার ব্যর্থতাগুলো :০১

মিসু ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার, ১২:৫২:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য
আমার জীবনের প্রথম স্কুল রাঙামাটিতে। একটা পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। আমার আবছা আবছা মনে আছে জীবনের প্রথম পরীক্ষায় আমি পাশ করতে পারি নাই। খাঁটি বাংলায় যাকে বলে ফেইল করেছিলাম। এরপর অবশ্য অনেক বছর ফেল করিনি। তবে খুব যে ভালো রেজাল্ট করতাম তাও না। টেনে হিচড়ে পার পেয়ে গেছি। এরপর ক্লাস সেভেন থেকে ভারতেশ্বরী হোমসে ভর্তি হলাম। [ বিস্তারিত ]

মেয়েটি

রিমি রুম্মান ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১০:১৩:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
৬/৭ বছরের মেয়েটি বাড়িটিতে কাজ করে। কাজ বলতে ছোট খাটো ফরমায়েশ। বাকিটা সময় আমার ৪ বছরের ছেলের সঙ্গে খেলাধুলা করে... ইয়েস, নো, গুড টাইপের কথাবার্তা বলে কাটে। কিন্তু সমস্যা হলো__ আমি যখন আমার ছেলে ২ টাকে গা ঘষে ঘষে গোসল করিয়ে দেই, লোশণ দিয়ে দেই, খাইয়ে দেই তখন সে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। ভীষণ বিরক্ত [ বিস্তারিত ]

বৃষ্টির দিন এবং আমি

স্বপ্নচারী ১ অক্টোবর ২০১৪, বুধবার, ০২:৫৮:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
  মেঘলা আকাশ মানেই যেন স্মৃতির দুয়ারে কড়া নাড়া । আর বৃষ্টি এসেই বোধহয় খুলে দিয়ে যায় সেই দুয়ার । পলকে হারিয়ে যাওয়া শৈশবের কোনও দিনে । ফিরে পাওয়া সেই মজার দিনগুলো, সাথে হারিয়ে যাওয়া কিছু মুখ , যারা তখন এতটা পর ছিল না যতটা আজকে । উদাসী মনে বাসা বাঁধে হাজার রঙিন খেয়াল । [ বিস্তারিত ]

যে গল্পের শুরু আছে, শেষ নেই

রিমি রুম্মান ৩০ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৮:৩২:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য
অল্প বয়সী ছেলেটি ডিভি লটারি পেয়ে আমেরিকা আসে। দূর সম্পর্কের আত্মীয়, বিধায় আমার বাসায় উঠে। খুব ভোরে উঠে কাজে যায়, ক'দিন আগেও মায়ের গভীর আদরের গণ্ডীর ভেতরে থাকা ছেলেটি। কাজ থেকে ফিরে ঘুমিয়ে পরে আমার ড্রইং রুমের সোফায়। রাত গভীরে তার গোঙানির শব্দ ভেসে আসে ! হঠাৎ হাড়ভাঙ্গা খাটুনিতে প্রচণ্ড জ্বর আর ব্যথার গোঙানি ! [ বিস্তারিত ]
অপাপবিদ্ধ সি-গাল পাখীটির মৃত্যু হলো আজ । যদিও ওর জন্যে কোনো শোকসভা কিংবা কোনো আন্দোলন-মিছিল কিছুই হয়নি । খুণ হলো আজ পাখীটির জীবন । তার হত্যাকারী সাজা পাবেনা কখনো । ব্যস্ততর পথে হেঁটে যেতে যেতে চেয়ে দেখলাম দু'দিকে দুটো ডানা ছড়িয়ে পড়ে আছে । আগামী ভোরে ময়লার গাড়ী এসে তুলে নেবে । তারপর সব ট্রাশ [ বিস্তারিত ]

শয়তানি করুন তবে স্মার্টলী

মেহেরী তাজ ২৭ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ০৫:৪৯:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি, রম্য ২০ মন্তব্য
মেয়েরা রান্না করা,শাড়ি পরা বাইবর্ন পেয়ে থাকে। ছেলে/মেয়ে কেউ কেউ বাইবর্ন ব্রিলিয়ান্ট হয়ে থাকে। কিন্তু আমি বাইবর্ন শয়তান :D মানুষের অনেক ধরনের নেশা থাকে । অনেকে বলে শয়তানি আমি নেশা থেকে করি । কিন্তু আমি প্রয়োজন থেকে শয়তানি করে থাকি। যেমন আজ করেছি। আজ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ার ফাইল পরীক্ষার প্রথম দিন। আমার এক [ বিস্তারিত ]

তারাবাজি

ছাইরাছ হেলাল ২৭ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১২:৫৫:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
হে আমার সাধের সময়,সাইধ্যের বাইরে থাইক্কা বিশাল বিপুল বাক্য ব্যয়ে অধরাই রইলা, আমার সকল হাপিত্যেশে ছুঁই ছুঁই ভাব মাইরা। চা দিতে চাইলা রং চা না দুধ চা,চিনি দিয়ে না চিনি ছাড়া চিনি হইলে কয় চামচ, তা না জাইন্না। সেই কবে চা-চিনি খাওয়া দিছি ছাইরা। আমি এখন কফিখোড়। হে আমার প্রাণের পোলা আমারে থুইয়া কই ই [ বিস্তারিত ]
ফেইসবুক আইডি-----কমপ্লিট গুগল+, জিটক ----- কমপ্লিট ইয়াহু ম্যাসেঞ্জার ---কমপ্লিট স্কাইপি -------কমপ্লিট ভাইবার -----------কমপ্লিট উইচ্যাট -----------কমপ্লিট হোয়াটসএপ ---------কমপ্লিট নিমবুজ ------------কমপ্লিট বন্ধুত্বের জন্য আরো কিছু কিছু সব করা শ্যাষ। । কিন্তু -- কোথায় সে বন্ধু ? আমার ল্যাপটপ,এনড্রোয়েড মোবাইল আর বন্ধুত্বের এত্ত এত্ত আয়োজন ফেবু মেবু সব নিয়ে যাক কেউ আমার চাই শুধু ছোটবেলার লাটিম, মারবেল আর [ বিস্তারিত ]

ঋতুসন্ধিতে দাঁড়িয়ে

বনলতা সেন ২৬ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ১১:৪৩:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫০ মন্তব্য
হাঁটিনি সাত পা এক সাথে কখনো।কথা বলার প্রশ্নই আসেনা।ধার করে দেখেছি শেষ অবশেষ, জানালায়। তবুও ঋতুসন্ধিতে অন্ধকারে ক্লান্ত গলি মুখে চোখ রাখি।না,এ গলি নয়।এখানে রাতের শীতেরা ঘুমুচ্ছে এ মুখ ও মুখ হয়ে। নগ্ন পায়ে।আমি,না দেখা গলিটি কিছুতেই পাচ্ছিনা খুঁজে। ঘুমে ডুবেও আমার কিছুতেই ঘুম পাচ্ছে না। আমি পরিযায়ী সিঁধেল চোরও না। পৃথিবীর বুক হাতিয়ে একটু [ বিস্তারিত ]

লাইফ ইজ বিউটিফুল

বন্দনা কবীর ২৪ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৮:৫১:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
কাল রাতে ল্যাপি অফ করবার আগে আগে নিউজ ফিডে একটি ছদ্মনামের আইডির পোস্ট সামনে এলো। ভালোবাসার ক্রাইসিসে সম্ভবতঃ আর প্রেশার নিতে পারছেনা বিধায় দুনিয়া থেকে বিদায় নেবার সুইসাইডাল নোট টাইপের কিছু লিখেছে। চমকে উঠে নিচের কিছু কমেন্ট পড়লাম। বেশিরভাগই হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করছে। মেয়েটার ব্যাক্তিগত কজন বন্ধু/কাছের কিছু বন্ধু খুব চিন্তিত দেখলাম। তারা মেয়েটিকে পাগলামি [ বিস্তারিত ]
সময়ের ডানা দেখা যায়না । যতোই আমরা ছুটতে থাকি , মনে করি অনেক দূরে এগিয়ে গেছি । আসলে আমরা সকলেই একই জায়গায় , সময় শুধু বদলে যায় । একটা গল্প না বললে নয় । ঈশ্বর একজন মানুষকে সুযোগ দিলেন , তার কি কোনো প্রশ্ন আছে কিছু জানার ? যার উত্তর জানলে পর জীবনের অনেক কঠিন [ বিস্তারিত ]

সোনেলায় দু’বছর

ছাইরাছ হেলাল ২৩ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৮:১৭:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪১ মন্তব্য
দেখতে দেখতে সময়ের রথে চড়ে জোনাকির আলো জ্বেলে অনেকটা পথ এসেছি চলে। পল-অনুপলে দু-দু’টো বছর,চোখের পলক ফেলতে না ফেলতে। হারিয়েছি অনেক,পেয়েছি তার থেকেও বেশি।একটু বেশি বেশিই।ভুলিনি তাদের ও।ঝোড়ো বিচ্ছিন্নতায় দাঁত কামড়ে পড়ে রয়েছে গুটিকয়েক না নেভা প্রদীপ।থাকবেও। নেই সহি দইবড়া বা মিষ্টান্নের রস-মঞ্জুরি।আছে কোজাগরী ঝিনুক জ্যোৎস্নার প্রায় নির্ভেজাল শিশু সারল্যের আন্তরিকতা। আছে নিবিড় নিবিষ্ট একান্ত [ বিস্তারিত ]
আজ মহালয়া । শারদীয় দূর্গা পূজার আগমনী বার্তা আমাদের দরজায় কড়া নাড়ছে । সকাল থেকে মনটা ভালোই ছিল । ইন্টারনেটে ঢুকেই মনটা খারাপ হলে গেল । দেশের বিভিন্ন স্থানে পূজার প্রতিমা ভাংচুর করা হয়েছে । আমার বেশিরভাগ বন্ধুই মুসলিম । পরিচয় না দিলে কেউ কখনো বুঝতে পারিনি কে হিন্দু আর কে মুসলিম , তেমন প্রয়োজন [ বিস্তারিত ]

গ্রামের নাম অজানা

শুন্য শুন্যালয় ২২ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৩:২২:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য
  শুভ্র ভোর। হিম হিম বাক্সবন্দি অনুভূতি পুরোনো চোখে বের করে আনছে থেকে থেকে। নিয়ে যাবে কোথায় আজ? প্রশ্ন করি ভোরকে। আলসে ভোর ঘাপটি মেরে থাকে কোথাও। আমি হঠাৎ এক প্যাঁচে শাড়ি পরে নেচে বেড়ানো গ্রামের ভোর বধূ। একহাতে শাড়ির খুঁট, অন্য হাতে আলগা বাতাস। মক্তবে দল বেঁধে হেঁটে যাওয়া বালিকার দেয়াল। তুমি কে? দেখিনিতো [ বিস্তারিত ]

অগোছালো কথোপকথন…..

অলিভার ২২ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০১:৪৫:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
    : সবাই আস্তে আস্তে অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছি। চেনার ভেতরেই নতুন করে অচেনা হয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি একই স্থানে বসে থেকেও। › সময়ের সাথে সবই বদলায়। প্রকৃতির তো এটাই নিয়ম। প্রকৃতি কখনো নিয়ম ভাঙ্গে না। : তবুও কেউ পুরানো সুতা আঁকড়ে ধরে বসে থাকতে চায়। তাদের পরিবর্তন হয়েও হয় না। ভেতরে ভেতরে পুরাতনই [ বিস্তারিত ]

আর্কাইভ