তোমাকে চাই সবার মধ্যে
অরণ্য থেকে সমুদ্রে
সযত্নে রাখা অনেকগুলো চিঠির ভীড়ে
তোমাকে আমার স্মৃতি বিলিয়ে দিতে চাই।
জমে থাকা শীতলতায়
শীতের সূর্যের উত্তাপ তুমি মাখবে
খোলা চোখের দিকে চেয়ে বলবে,
“মিষ্টি চলো। বিশাল আকাশের নীচে দাঁড়াই, আর তোমার তোমাকে চিনিয়ে দেই।”
তখন আবেগের গুহায় বয়ে যাবে ঝর্ণা। সুর তুলবে, নাচবে।
আমি তোমাকে অনেকের ভীড়ে চাই।
গোপনে আর কিছুতে নয়—
প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
যদি না পারো,
ক্ষতি নেই।
আমি তোমাকে আমার লজ্জ্বা দেবোনা—-
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।
হ্যামিল্টন, কানাডা
১৯ জানুয়ারি, ২০১৫ ইং
মোট পড়েছেনঃ ৬৮৭জন
আজ পড়েছেনঃ ০জন


আমি তোমাকে ভীড়ে চাই , গোপণ আর কিছুতে নয় 🙁
নিজের মনের কথা এ আমার 🙁
গোপণে কেনো চাইবো ? 🙂 ধন্যবাদ………শাহানা আফরিন স্বর্ণা
ছবিদুটো ভীষণ সুন্দর, মায়াময়। ভোর এমনই হয়। বিশুদ্ধ বন্ধুতা পাওয়া যে বেশ ভার আপু। চিঠির ভীড়ে স্মৃতি বিলিয়ে দেয়া আর অনেকের ভীড়ে তোমাকে চাওয়া, এমন মিস্টি দুটো ইচ্ছে দিয়েই আজ আমার ভোর শুরু হলো …
বিশুদ্ধ বন্ধুত্ব পাওয়া ভাগ্যের বিষয় এখন।আপনার দিন শুরুই হয় ভোরকে নিয়ে বুঝি আমি।ভোরের মাঝেই তো আছেন আপনি………ধন্যবাদ শুন্য শুন্যালয়
নিবেদনে প্রনতা অনূসুর্য, আধাঁরি তারানো আলোকরেখা আমার, আমি তোমাকে চাই গনগনে ভীড়ে, জনারন্যের নির্জনতায় 🙂
নিবেদন ভালো লাগছে 🙂 সাথে ছবিও
ধন্যবাদ…… সাইদ মিলটন
***ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।***
বাহ! দারুন বলেছেন কবি। আপনারা পারেনও বটে খুব সুন্দর করে প্রকাশ করতে। হিংসা লাগে বৈকি। শুভেচ্ছা সতত কবি। -{@
আপনার প্রকাশ অসাধারন……… ধন্যবাদ প্রহেলিকা।
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।”————অসাধারণ লাইনটি—অনেক কথা বলে যায় এই শক্তিশালী লাইনটি
এটি তো সত্যি কথা। ধন্যবাদ …………… স্বপ্ন নীলা
লেখাটি পড়া শেষ করেই একটি লাইনকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। তারপর “Copy”-এর উপরে লেফট ক্লিক। চলে এলাম নীচে। মাঝে দেখা প্রহেলিকা আর স্বপ্ন নীলার সাথে। ওদের ঠোঁটেও একই লাইন – “ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।” কখনও কখনও কোন এক পাশ থেকে নিজে যখন দেখি, তখন মাঝে মাঝে নিজেকে কাপুরুষও মনে হয়, টের পাই নিজের ভীরুতাগুলো। লাইনটি তুলে এনেছেন দারুনভাবে। (y)
ধন্যবাদ…………অরণ্য
এত ভালো লেখায় মন্তব্য করার সাধ্য আমার নেই
ছবি দুটো খুবই সুন্দর।
আচ্ছা এরপর পচা লেখা দেবো,তখন জেন সাধ্য থাকে 🙂
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেন
এর থেকে বড় সত্যি আর কি বা আছে?
শীতের সূর্যের উত্তাপ তুমি মাখবে
খোলা চোখের দিকে চেয়ে বলবে,
“মিষ্টি চলো। বিশাল আকাশের
নীচে দাঁড়াই, আর তোমার
তোমাকে চিনিয়ে দেই।”
কেউ যদি চিনাতো আমায়।!!
সযত্নে রাখা অনেকগুলো চিঠির ভীড়ে
তোমাকে আমার
স্মৃতি বিলিয়ে দিতে চাই।
বিলানো হলনা আমার।
🙂 ধন্যবাদ……… স্পন্দন
অসাধারণ বলতে চাই গলা উচু করে। অমেরুদণ্ডীরা নাস্তানাবুদ।
বলুন বলুন আরো বলুন 🙂 ধন্যবাদ ………বনলতা সেন
It’s a real nice one…
ধন্যবাদ ……… স্মৃতির নদীগুলো এলোমেলো…
সবার মধ্যে ভোরকে চাওয়া,কোন লুকোচুরি নয়।খুবই ভালো লেগেছে আপু। কি যে শুরু হলো,সবাই ভোরকে চায়।
সবাই ভোরকে চায় 🙂 মজা পেলাম। ধন্যবাদ …… মেহেরী তাজ
“প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
যদি না পারো,
ক্ষতি নেই।
আমি তোমাকে আমার লজ্জ্বা দেবোনা—-
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।”
এমন করে বলতে পারি না আপু,কিন্তু এমনটাই চাই, খুব চাই। 🙂
এমন করে চাইতে শিখতে হবে 🙂 ধন্যবাদ ……… মৌরিন
দিনে দিনে লেখাকে কোথায় নিয়ে যাচ্ছেন!
আর কই বলব বুঝতে পারছি না।
এমন মন্তব্যে অনুপ্রাণিত হই ………… ধন্যবাদ আপনাকে।
অসাধারন লেখা আর ফটো দিদি।ফটো আপনার তোলা?
হ্যা,আমার মোবাইলে তোলা। ধন্যবাদ ……… লীলাবতী
প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
বেশ আনকমন কথা -{@
ধন্যবাদ………… মনির হোসেন -{@
ভালো বাসলে সবার সামনেই,ভীড়ের মাঝেই বলতে হবে। যেমন আমরা বলি :p
আপনারা কই বলেন এখন?অনেক দিন থেকে বলেন না 🙂