ঘুঘু দেখেছেন, এবার ঘুঘুর ফাঁদ দেখে নিন ।

b

ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি ।
একটি অতি প্রচলিত জনপ্রিয় প্রবাদ ।

আমরা কমবেশী সবাই ঘুঘু দেখলেও এই ঘুঘু ধরার ফাঁদ অনেকেই দেখেন নি ।

কয়েকদিন আগে একটা ছেলে দেখলাম মাঠে ঘুঘু শিকার করছে । আমারও অনেকদিনের শখ ছিল ঘুঘু ধরার ফাঁদ দেখার । দেখলাম এবং ফটোও তুলে রাখলাম আপনাদের জন্য ।

অন্তত আজ থেকে যেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন । শুধু ঘুঘু নয় ঘুঘুর ফাঁদও দেখেছি ।

এবার এই ফাঁদ সম্পর্কে একটু বিস্তারিত বলি

এটা খুবই সুক্ষ এবং শক্ত সুতা দিয়ে তৈরি । এবং এর ফাঁস গুলো দেখতে অতি নিরীহ কিন্তু অতি ভয়ংকর একবার এই জালে ফেঁসে গেলে বের হওয়া প্রায় অসম্ভব ।আপনারা ছবিতে যেটা দেখছেন এটা হল জালটা বিছানোর আগের অবস্থা । এই জাল ঘুঘুর চারনভূমিতে কৌশলে বিছানো থাকে । এত সুক্ষ ফাঁদ যে আপনি ও হঠাৎ করে ঠাওর করে উঠতে পারবেন না ।

gk

মোট পড়েছেনঃ ২,৫৩৮জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. ঘুঘু ধরার ফাঁদ বোধহয় মায়া। পোষা ঘুঘুটি ডাকবে আর বন্য ঘুঘুটি ডাকে সাড়া দেবে মায়ায়। আসবে কাছে। ধরা দেবে পোষা ঘুঘুটির আপন আলয়ে।

    1. অবশ্যই , দূর্লভ কোন কিছু চোখে পড়লে আপনারা ও আমার চোখ দিয়ে সেগুলি দেখা থেকে বঞ্চিত হবেন না । ধন্যবাদ শুভ কামনা ।

মন্তব্য করুন