অর্ধেক গল্প রেখে ছুটে যাওয়া বারণ। তোর আধ পোড়া রোদ্দুরের বিকেল বেলায় রূপকথার ভীড় কোন আদ্যিকালের টেরাকোটার ছাপে উদাম শরীরের কারুকার্য কেটে নেয়া হাতের শিল্পে তাজমহলের পর্যটন ব্যবসায় মুনাফা অর্জন। এই শোন অর্ধেক গল্প বলা কিন্তু বারণ। তোর কাঁচপোকার আগুণে রাত্রি পুড়ে যায় ফ্যান্টাসির সিনড্রেলায়; আর তুই, ডুব দিস নীলসাগরে একশো আটটা পদ্মের খোঁজে। অসমাপ্ত… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
মাঝে মাঝে তুমি বলো, আমাদের দুজনার প্রথম দেখায় আমি স্থির হয়ে আছি। থাকবো ই তো,কেন থাকবো না? ভবিষ্যতে আমরা প্রথম দেখার দিনটি প্রতিবছর পালন করবো। সেই স্মৃতি ময় স্টেশনে যেখানে আমরা দুচোখে দুজনকে দেখেছি আশেপাশের দৃশ্যমান সমস্ত কিছুকে অদৃশ্য করে। চার ঘণ্টার রেলপথ পাড়ি দিয়ে এসেছিলে তখন। যখন আমরা এই দিবসটি পালন করবো, তুমি ষ্টেশনের… [বিস্তারিত]
এলেন, স্বমহিমায়, বই মেলার বাংলা একাডেমীর একটু সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আরও অনেকের জন্য, এর মধ্যেই জানান দিলেন আসছেন তিনি, আমরা কোথায় তাও জেনে নিলেন, বহুদিন একসাথে লিখছি, সরাসরি আলাপ এবারে এই প্রথম, ব্লগের বাইরে সামান্য ‘লাইক’এ ই সম্পর্ক সীমাবদ্ধ ছিল, একটু দূরে থাকতেই দেখে চিনে ফেললাম, স্বীকার করে নিচ্ছি, পিক দেখে যা মনে হয়েছিল… [বিস্তারিত]
মায়ের হাতে সন্তান খুন এই প্রথম হয়নি, আরও হয়েছে। একজন মা সন্তানদের হত্যা করে নিজেও অত্মহত্যা করে, কোন কোন ক্ষেত্রে মা সফল হন কোন ক্ষেত্রে বিফল হন। মিডিয়া এথিকস, রাইট টু প্রাইভেসি এগুলো সম্পর্কে আমাদের সম্যক সচেতনতা নেই। নিরাপত্তার কত অভাব হলে মা তার সন্তানকে হত্যা করে একবার ও কি কেউ ভেবে দেখছে? মা হল… [বিস্তারিত]
আবেগাপ্লুত হয়ে লেখা যায়না আসলে কোনো কিছুই। লেখার জন্যে আবেগের প্রয়োজন যদিও। কিন্তু মান্না দে’র সেই গান “গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকেনা কোনো ভাষা...”---আজ এই লেখাটি লিখতে বসে আমারও এমনই অবস্থা হচ্ছে। তাই কোনো কাব্যিক উপমায় না গিয়ে সরাসরি চলে যাই সেই দিনে, যখন আমার রাত আর ওর দিন। ২০০৯ সালে… [বিস্তারিত]
ভাবনায় ছিল আসার সময় লঞ্চের একটি ছোট্ট ঘটনা আপনাদের বলার চেষ্টা করব। সেটি লিখতে এসে গোটা কুড়িক ইকড়ি- মিকড়ি চামের দাড়া রঘু গেছে............(আরে যাক না যেথায় খুশি) ডিগবাজি দিচ্ছে। এ তো গেল লঞ্চ ভ্রমণ (মোপাইলে জমা আছে)। রাজ বৈদ্য থেকে শুরু করে বই মেলা, রোটারি , উত্তরার কথকতা, টাকলুর গপ্প। এর এক একটির মধ্যে অনেক… [বিস্তারিত]
প্রিয় বন্ধু মেজদা, যেখানে অনেক কথার ঝুড়ি ভরে ফেলি, সেই নির্ভরতার, সেই সম্পর্কের একটাই নাম, সে শুধুই বন্ধু। মানুষের খারাপ ভাবনা বা সম্পর্কের মানে বদলে দেয়ার চেষ্টায় সে সম্পর্কে কালো ছাপ পড়ে যায়। অনেক সময় দুর্গন্ধও ছড়িয়ে দিতে চায় মানুষ। এখানে কালো ছাপের দাগ ছাড়া দুর্গন্ধ ছড়ায়নি কারণ সেখানে রক্তের সম্পর্ক ছিল, বয়সের পার্থক্য ছিলো… [বিস্তারিত]
খেলা পাগল ছেলেটা আমার মন খারাপ করে গ্যালারীতে বসে আছে। জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি কারণ কি। তার দুটো মামাতো ভাই পাকিস্তানের পক্ষে কাফঝাপ করছে। “ওরা কি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানেনা”? বিদেশ বিভুঁয়ে জন্মানো ছেলেটা খুঁটিয়ে খুঁচিয়ে জানতে চাইতো, আমি কি করেছি যুদ্ধের সময়, কেন আমি যুদ্ধে যায়নি, আরো কত কী? অথচ ওরই কাজিনরা কিনা তাদের… [বিস্তারিত]
"সুখের আকাশে বিষাদ রাত" বইটি বেরুলো যেদিন, সেদিন আমার বড় মামী আমাদের ছেড়ে চলে যান ধরা-ছোঁয়া'র বাইরে অন্য এক জগতে। ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন দীর্ঘদিন। শুনেছি, দীর্ঘ রোগ ভোগের পর প্রচণ্ড যন্ত্রণায় কাতর মানুষেরা জীবনের প্রতি, বেঁচে থাকবার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমার মামী সব যন্ত্রণা সয়েও তীব্রভাবে বেঁচে থাকতে চাইতেন। প্রতিটি ভোরে চোখ… [বিস্তারিত]
চন্দ্রমল্লিকা রাত্রি জানলায় এসে দাঁড়িয়ে থাকে অথচ নক্ষত্রের আসার কথা ছিলো। বাতাসে বেলী ফুলের মৌতাত ছড়িয়ে চুপটি করে আকাশ এই অন্ধকারকে বুকের ভাঁজে নিয়ে লেপ্টে রাখে কোন পাবার আশায়, কে জানে! পিঙ্গল রোদের আকাঙ্ক্ষায় জেগে থাকা চোখ স্বপ্নহীনতায় ভোগে। অনেককাল পর কখনো যদি একই সীমারেখায় আমি থাকি আর, আকাশ-নক্ষত্র-চন্দ্রমল্লিকা রাত্রি এক কাতারে এসে দাঁড়ায়, ভেবে… [বিস্তারিত]
“অনেকে রয়েছেন একটা মাত্র দিয়াশলাইয়ের কাঠি খরচ হওয়ার ভয়ে গ্যাস জ্বালিয়ে রাখেন। একটা কাঠির চেয়ে জীবনের মূল্য বেশি না।“ -----মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি গ্যাস বিস্ফোরণে পুরো একটি পরিবার শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সতর্কবার্তা হিসাবে একথা বলেন। যেখানে গ্যাসের চুলা জ্বলবে সেখানে জানালা দরজা খুলে রাখার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানান। ---------------------------------------- আক্রান্ত… [বিস্তারিত]
পরিচয়টা হয়েছিল কোন রেল ষ্টেশন এ যাত্রী হিসেবে অন্য হাজার যাত্রীদের মাঝে অপেক্ষমাণ দুজনে, হতে পারে এটি প্রতীকি কোন ষ্টেশন, জীবনের কোন ষ্টেশন হওয়াও বিচিত্র নয়। কোন সৈকতে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ছিটকে গায়ে এসে পরা, ভীত সন্ত্রস্ত হয়ে আমার হাতকে অবলম্বন হিসেবে ধরে রাখা, থমকে থাকা অন্ধকারাচ্ছন্ন জীবন সমুদ্রও হতে পারে এটি। শপিং মলের সিড়িতে… [বিস্তারিত]
যখন আমি তোমার কোলে ফিরে যাবার স্বপ্ন দেখি আমি তোমার গানের বীণা হয়ে যাই। সে বীণার তার তোমার সুর ছড়াতেই ছিঁড়ে যায় যখন তোমার বুকেতে,আমি লুটিয়ে পড়তে চাই। তোমার লোমশ বুকে আমি হাজার স্বপ্ন বুনতে উৎফুল্ল হই তখন আমি চোখে সুরমা লাগাতে গিয়ে বিমোহিত হই সুরমা লাগাতেই, সুরমা দানি হাত থেকে পড়ে ছড়িয়ে সুরমা ও… [বিস্তারিত]
প্রেমের সংগা নিয়ে ভাবিনি কখনও। জীবনের বাস্তবতায় কেটে গেছে অনেকটা পথ।যখন পিছনে ফিরি, দেখি,আমি অনেকটা পথ হেঁটে এসেছি। জীবনের বাস্তবতায় যে প্রেম হারিয়ে যায়,তা আর ফিরে আসেনা। ব্যাক্তি বিশেষে যদি কোনো প্রেম কড়া নাড়ে, তাতো শক্ত শিকলে বাঁধা থাকে। প্রেম তুমি পবিত্র, ভালোবাসা আরও পবিত্র। এমন কিছু ভালোলাগা ভালোবাসা,প্রেম আছে যা দূরে থেকেও অনেক কাছে,… [বিস্তারিত]
একসময় অনেকেই মনোরমা পত্রিকায় লেখালেখি, পত্রমিতালী করতো। মোনোরমা লিখতো, পত্রমিতালী করতো। মোনোরমা ১৯৮৯ সালে এসএসসি দেয়, রামপাল ফয়লা স্কুল থেকে। যথেষ্ট সুন্দরি যাকে বলে, সেরকম বলা যায়। তখন রেডিওতে অনুরোধের আসর শুনতো মনে হয়, অমৃত বাণী শুনছে। এই নিয়ে সে মায়ের হাতে বকুনি ও মারও খাইনি তা কিন্তু না। খেয়েছে বেশ। ফাতেমা ও মোনোরমা ছিলো… [বিস্তারিত]







