মূল লেখায় যান

ফাগুন আসে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

লৌকিক-অলৌকিকের পাহাড় হাতড়ে আলিঙ্গনের মহাভয়ারণ্যের কড়াপাকের ঘ্রাণ ভুলে বাস্তব-অবাস্তবের গা ছুঁয়ে, না ছোঁয়ার ভান করে অবাক-অচেনা হতে হতে, কিংবদন্তিতে গুলিয়ে ফেলে পত্র-নিষ্পত্রের ফাঁদ এড়িয়ে, ফাঁক গলিয়ে, গলি-রাজপথ মাড়িয়ে, লাল-সবুজের পাপড়ি মেলা মুক্তোহাসি হেসে আকাশী সিঁড়ির সিঁধ কেটে, নেমে এলো একমুঠো ফাগুন-বার্তা শানানো ছুড়ি হাতে, হাস্নুর সুবাস নিয়ে, মধু-বিষাদের লহরিতে হঠাৎ খেয়ালের বশে, হয়ত ভুল করে… [বিস্তারিত]

ফেরৎ! সে আমি দেবই

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

কোন একদিন যদি বলেই ফেলি যা কিছু দিয়েছ, দিয়েছি, নিয়েছি কী নেইনি তা না ভেবেই ফেরৎ দিতে চাই বা দিয়ে দেই নিতে পারবে? ফুলেদের ভালোবাসা থেকে শ্রাব্য-অশ্রাব্য গালাগাল সত্যের মত মিথ্যে, মিথ্যের মত সত্য ভেবে ভেবে কল্পনার ফানুস ছুড়েছ আকাশের গায়ে; এক বুক পূতিগন্ধময় ক্ষীণ স্রোত, জল জ্যোৎস্নার প্লাবন, ভুয়ো জ্ঞানী জ্ঞানী অহংকার! বুক চিতিয়ে… [বিস্তারিত]

তার সাথে পরিচয়ের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম তার লেখা প্রথম আলোতে প্রথম প্রকাশের পরে। * দিদি ভাই, একদিন তুমি অনেক বড় লেখক হবে। তুমি নিজে যেমন, তোমার লেখাগুলোও তেমন মায়ায় জড়ানো। অনেক শুভাকাঙ্ক্ষী ভক্ত পেয়ে হয়ত একদিন আর এই ছোট ব্লগ সোনেলায় আসবেনা। না এলেও কোন দুঃখবোধ থাকবেনা আমার এবং সোনেলার। দূর থেকে দেখবো… [বিস্তারিত]

নিশি পাওয়া চোরের পেত্নীভুত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

শীত রাত, দু’টো বেজে সাড়ে তেত্রিশ মিনিটে পৌছুলে, ভাঙ্গা ঘুমের এপাশ-ওপাশ, কী করি কী না করি, কী পড়ি কী ই বা লেখি! পড়ি পড়ি, এটা পড়ি ওটা উল্টাই, ইলিয়াড না স্তাদল! চিড়বিড় চিড়বিড়, সুনসান শীতে নিশি পেল নাকি! আরে ধুর! নিশির মাকে আব্বায়! আচ্ছা, ঠান্ডা পানিতে গোসল সাজালে কী হয়! কেমন হয়? হিরহিরে ঠান্ডায় দাঁত… [বিস্তারিত]

প্রাচীন সীতা একালেও….

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি৩৩টি মন্তব্য

হে পুরুষ, তুমিই তোমার স্ত্রীকে তালাক দিলে। স্ত্রীর তিল তিল করে গড়া তার সংসার থেকে তাকে বিতারিত করলে। কেঁদে কেটে বুকে পাথর চাপা দিয়ে চলে গেল স্বপ্নহীন অনির্দিষ্ট গন্তব্যে। এখন তুমি আবার তাকে বিয়ে করতে চাও। প্রাক্তন স্ত্রী সে, তোমার কাছে ফিরে আসার জন্য তাকে অন্য একজনকে বিয়ে করতে হবে। শুধু কাগুজে বিয়ে নয় তার… [বিস্তারিত]

হাঁটছি এবং হাঁটছি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

ঐ যে, সেবারে হেসেছিল সে, সাড়া দুপুর-বিকেল-সন্ধ্যা জুড়ে, খর-কোমল-লাল-চোখে ভালোবাসার পাতাল খুড়ে; ওই একবার-ই, ফ্যাল-ফ্যাল চোখে তাকিয়েছিল; সময় দৌড়ে যাচ্ছে, আমি হাঁটছি, তুমি অকস্মাৎ উড়াল দিলে স্থির আমি, শিকড় গজিয়ে দাঁড়িয়ে গেছি; [বিস্তারিত]

জন্মের স্বর্ণভূমি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

কে কোথায়, কবে কখন, কেন জন্মেছিল কে জানে! ভারী কুয়াশার পর্দা ছিঁড়ে খটখটে রৌদ্রে বা তুমুল বর্ষায় গভীর ঘুম শেষে সহসা তীব্র চিৎকারে, কে কোন সুরে আজান ফুঁকেছিল নেই মনে, হে আমার জন্মান্তর। এখানে এখন পিশাচ রাত্রির কলোচোখ পিছু নেয়, পিছু ডাকে, যেতেও বলে, পেরেকের মত গেঁথে, বুকভরা নুনপানির তীরে, পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে দারুণ… [বিস্তারিত]

আজ আমার জন্মদিন

নীহারিকাএকান্ত অনুভূতি৩৩টি মন্তব্য

জন্মদিন নিয়ে হইচই কোনকালেই ছিলো না আমাদের বাসায়। মনে পড়ে না ছেলেবেলায় কখনো জন্মদিনের কেক কেটে পার্টি করেছি বলে। অনেক বছর এমন হয়েছে, দিনটি মনেই থাকতো না, হয়তো ৫/৬ তারিখ হয়ে গেলে মনে হতো, হায় হায় জন্মদিন চলে গেলো। খুব বেশি হলে আম্মা বলতেন বিকেলে খেলা শেষে বন্ধুদের বাসায় ডেকে নিয়ে আসতে, তখন হয়তো তাদের… [বিস্তারিত]

যা যা আছে আমার

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২২টি মন্তব্য

তুমি জানতে চাইছো আমার কাছে কি কি আছে, যা তোমার কাছে নেই! শোনো, মনের খুব গহীনে একটি গোপন জলপ্রপাত আছে আমার রাত্রির অন্ধকারে জেগে ওঠে, আর; চৈত্রের রোদে পুড়ে, শীতের শুষ্কতাতেও ঝরে যেতে চায়, কিন্তু বোকা বোঝেনা, এ কি সম্ভব! আমার এই চোখের ভেতর একটি গভীর কূয়ো আছে, বৃষ্টিতে ভিঁজে, বিদ্যুতের চমকে কোনো অবস্থাতেই উছলে… [বিস্তারিত]

যাপিত জীবন, খালার হুকুম

শাহানা আক্তারএকান্ত অনুভূতি৬টি মন্তব্য

কিছুদিন আগে বসুন্ধরায় আমার এক চাচাতো ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ওদের বাসায় কাজ করেন যে খালা ওনার পায়ের যেকোন এক সমস্যার কারনে ওনাকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে হয়, বয়স ৫০ এর মতো হবে। সম্ভবত ওনার পায়ের সমস্যার কারনেই উনি কারও সামনে তেমন একটা আসেননা। এর আগে আমরা যতবার গিয়েছি ততবারই উনি আমাদেরকে দেখে সেই যে রুমের ভেতরে… [বিস্তারিত]

পুরোনোর নূতন

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

পুরোনো ঘরের গন্ধ গা ঘেঁসে দাঁড়িয়েছে, এই তো এখানে ওরা সবাই ছিল, একে অন্যতে একাকার হয়ে, এই বিশাল শব্দ না তোলা স্বপ্নপালংকে শুয়ে শুয়ে বসে বসে হাঁটু মুড়েও কত কী না ভেবেছে, করেছে, অন্য রকম করে আরও অনেকক্ষণ কত কিছু ই করার কথাও ভেবেছে, খিস্তিমৈথুন থেকে শুরু করে ধানি বা খিল পড়ে থাকা জমা জমির… [বিস্তারিত]

আমাদের মুগ্ধতা !

রিমি রুম্মানএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

রিহানের সবে দুধদাঁত পড়তে শুরু করেছে। এক চমৎকার সূর্য উঠি উঠি সকালে স্কুলে যাবার পথে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে বলে, "আম্মু, লুক লুক, মুন !" আমি সেদিকে তাকাই। গাঢ় নীল আসমানে আধখানা ফ্যাকাসে চাঁদ। একদিকে সূর্য উঠছে, অন্যদিকে জলছবির মতো ঘোলাটে হয়ে আসা চাঁদ। চাঁদ তো রাতের অন্ধকারে থাকবার কথা ! দিনের আলো ফোঁটার… [বিস্তারিত]

নারী তোমার কী পরিচয়?

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি৩৯টি মন্তব্য

একজন মানুষের পরিচয় তার নাম দিয়ে। বাবা-মা কতো আদর করে, ভালোবাসা দিয়ে সন্তানের নাম রাখেন। সেই পরিচয়টুকু নিয়েই সন্তানরা তাদের নিজেদের পৃথিবী গড়ে তোলে। তবে ওই পৃথিবীতে নারীদের বাসের জায়গা আছে, কিন্তু মালিকানা নেই। পরিচয় নেই। পেশা দিয়ে নারীদের পরিচয়টুকু যদিও কিছুটা আলোকিত হয়, কিন্তু নামটা হারিয়েই যায়। সারা পৃথিবীর নারীদেরই এই একই অবস্থা। এই… [বিস্তারিত]

রাত্রির কালোমুখ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

দিন ফুরোলেই রাত, পেরুবো সন্ধ্যাসাঁকো ধীর লয়ে, ধীরে ধীরে সুগন্ধিস্নান শেষে; অপেক্ষায় রাত্রি। সেবারে যখন এসেছিলাম এই সাঁকোটিই পেরিয়েছিলাম। নড়বড়ে হলেও দিব্বি হাসি হাসি মুখ করেই ঘাড় বাড়িয়েও দিয়েছিল, সহসা আয়নাজলে চোখ আঁটকে গেলে থমকে দাঁড়িয়েছিলাম; অভয়সাঁকো সাহস দিয়েছিল, ও কিছু না, এইতো পার হলে বলে। বড্ড ভয় পেয়েছিলাম, রাতের ছবি আঁকা কালোমুখ দেখে। [বিস্তারিত]

শীতহেঁসেলের রাত্রি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

রাত্রি, কেন নিঘুম হও! অন্য কিছু কেন নও? তুমি কী ঘুমের নিঘুম সঙ্গী! রাত্রি হেঁকে যায় ঘুম থেকে অঘুমে; এই যে ক্রমাগত বয়ে যাওয়া, সয়ে সয়ে যাওয়া সাথে সাথে যাওয়া, হিম হিম স্রোতের দুঃসহতা! এ কোন্‌ রাত জাগা! ঘুম প্রহরের মাথা কুটে মরা! তবুও ঘুমেরা আসে আসবে এলোমেলো পায়ে, কালে ভাদ্রে এই নিভৃত রাত্রির শিয়রে… [বিস্তারিত]