ক্যাটাগরি বিবিধ

চলে গেছে বন্ধু আমার

রিমি রুম্মান ১৮ জুলাই ২০২১, রবিবার, ০৯:৫৫:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য
১৭ই মে ভোরের দিকে মুঠোফোনে মেসেজ এলো। ঘুম ঘুম চোখে হাতড়ে খুঁজে নিলাম ফোন। জরুরি বার্তা কিনা আধো খোলা চোখে দেখে নিলাম। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের ক্ষুদে বার্তা। মনে করিয়ে দিল, 24-hours subway service resumes today, May 17 in New York City.ছোট্ট একটি লাইন মন ভাল করে দিলো। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পর নিউইয়র্ক নগরির [ বিস্তারিত ]

ঘরের গেরস্থালী

ছাইরাছ হেলাল ১৭ জুলাই ২০২১, শনিবার, ১০:৩৩:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
  রোদ-ডানায় ভর করে কখন যে পৌঁছে গেছি, গোধূলির পর অন্ধকারের-জ্যোৎস্না পেরিয়ে স্ফটিক-শিশিরের সকালে, জন্ম-সমুদ্রের ব-দ্বীপে; ক্ষয়িষ্ণু (পেন্সিলে আঁকা) জীবনে এও তো অনেক পাওয়া, সুয়োরানী দুয়োরানি বলে কিচ্ছুটি নেই,  জন্মদাগে চিনতে পারে/পেরেছে সবাই, বৃত্ত-জীবনে আঙুলের ফাঁক গলে বেশী দূর যাওয়া, সহজ নয় মোটেই, বৃষ্টি-ভালোবাসায়। কানামাছি-দিন-চিহ্নে পৌঁছে গেছি, আনন্দ সৈকতের গান-গল্পের পসরায় ডুবে যেতে যেতে শিমুল-বনে [ বিস্তারিত ]

পৃথিবীর বুকে

প্রদীপ চক্রবর্তী ১৬ জুলাই ২০২১, শুক্রবার, ০৪:৫১:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
পূবের হাওয়া এখনো নামেনি পৃথিবীর বুকে। সবুজ মাঠের উপর এক পরিচ্ছন্ন রঙিন বিকেল। এ বিকেলে, ধানের ডগায় ঘাসফড়িঙ আর প্রজাপতি এসে দোল খায়। একে একে সন্ধ্যা নামে। আকাশের বুকে ধবল গাভীর মতো মেঘেরা চরে বেড়ায়। থেমে যায় দূর হতে আসা রাখালিয়া বাঁশির ধ্বনি। ভাটিয়ালি গানে নদীর তীরে এসে তরী ঠেকে। চারদিক জুড়ে মধুমালতি আর কামিনী [ বিস্তারিত ]
এক পৃথিবী অভিমান বুকে জমিয়ে ক্রমাগত দূরে সরে গিয়ে বিবর্ণ বিষাদ গল্প হয়ে থেকে যাও জীবনে এমনটা চাইনে। হয়তো কেউ চায় না; হয়তো কেনো তাবৎ দুনিয়ার কোনো প্রেমিক/প্রেমিকায় চায় না তার জীবনের রঙিন দিনেরা ক্রমে ক্রমে- হারিয়ে যাক বিম্বিসার অশোকের ধূসর জগতে। তবুও একে অপরকে ভুল বুঝতে থাকে। এই ভুল বোঝাবুঝি কখনো এক পক্ষ থেকে [ বিস্তারিত ]

গোধূলিবেলা

তৌহিদুল ইসলাম ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১১:১৮:৩৮অপরাহ্ন ছবিব্লগ ২৬ মন্তব্য
মোবাইল ফটোগ্রাফি আমার প্যাশন। যেখানে যে অবস্থাতেই থাকি প্রকৃতির কাছাকাছি থাকলে আমি সেই সময়ের স্মৃতিটুকু নিজের মোবাইল ক্যামেরায় ক্যাপচার করার আপ্রাণ চেষ্টা করি। পোষ্টের ছবিগুলি রাজশাহীর পদ্মা নদীর পাড়ে ঠিক গোধূলিবেলায় ক্লিক করা। আশাকরি সকলের ভালোলাগবে। ১.আমি আজন্ম নীলের সাথে সখ্যতা গড়ে রোদ্দুরের শালিক হতে চেয়েছিলাম আমি গোধূলির আলোয় রাখাল হয়ে সন্ধ্যা রাগিণীর প্রদীপ জ্বালাতে [ বিস্তারিত ]
প্রতিদিন বিকেলবেলা গোদনাইল চৌধুরীবাড়ি চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ ঘেঁষেই আমার কর্মক্ষেত্রে যেতে হয়। প্রতিদিন মাঠ ঘেঁষে আসতে যেতে  ছোট-বড় ছেলেপুলেদের ফুটবল খেলা দেখতে কিছুটা সময় দাড়িয়ে থাকি। তারা খেলে, আমি দর্শক সারিতে দাড়িয়ে দাড়িয়ে খেলা দেখি, আর নিজের ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাই। আজ আমি প্রায় বুড়ো। খেলার জো নেই ঠিক, কিন্তু ফুটবল খেলা দেখার স্বাদ [ বিস্তারিত ]

Bhuj Hindi Movie

পুষ্পিতা আনন্দিতা ১৪ জুলাই ২০২১, বুধবার, ১১:০৩:৩৮পূর্বাহ্ন মুভি রিভিউ ৮ মন্তব্য
Bhuj মুভির ট্রেলার দেখার দেখার পর থেকে ভাবছি বলিউড মাশালা মুভির মাথা নিয়ে কেন কেউ সত্যি ঘটনার উপরে মুভি বানায়? এরা খালি মশালা মুভি বানালেই পারে। Bhuj মুভিটা ১৯৭১ এর ৮ ডিসেম্বর রাতে পাকিস্থান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্সের ভুজ এয়ারস্ট্রিপে এ্যাটাকের উপর তৈরী। বাংলাদেশ পাকিস্থান যুদ্ধের সময় ভুজে ওইদিন পাকিস্তান ১৪টা napalm bomb এটাক করে, যার [ বিস্তারিত ]
আমরা বিভিন্ন সময়ে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য নিজের ফটো আপলোড করে থাকি। দেশে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত এবং এনডরয়েড মোবাইল সেট সহজ লভ্য হওয়ায় দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৬১ লাখ ৪০ জন। প্রতি মাসে ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে প্রায় ২৫ লাখ। এরমধ্যে মোট ব্যবহারকারীর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ৬৩ লাখ ৩০ [ বিস্তারিত ]

কবিতা পাঠ

সুরাইয়া পারভীন ১২ জুলাই ২০২১, সোমবার, ০৮:৫৯:৫০অপরাহ্ন অন্যান্য ২০ মন্তব্য
ছোট বেলা থেকে যখনই কথা বলতাম তখন সবাই বলতেন আস্তে কথা বলতে। মেয়ে মানুষের এতো জোরে কথা বলা ঠিক নয়। মা বলতেন, নানী বলতেন, দাদী বলতেন, পাড়াপড়শী তো বলতেনই যা কিছু বলতাম তাতেই সবাই ধমক দিতেন বাজখাঁই কন্ঠস্বরের জন্য। তাই ধরেই নিয়েছি আমার কন্ঠস্বর অনেকটায় না অনেকটায় নয় পুরোটাই কাকের মতো অর্থাৎ কর্কশকন্ঠি। এই কর্কশ [ বিস্তারিত ]

আমার দেখা হরর মুভি

ছাইরাছ হেলাল ১২ জুলাই ২০২১, সোমবার, ১২:৩৬:২৯অপরাহ্ন মুভি রিভিউ ২২ মন্তব্য
  Jim Jarmusch এর ছবি Only Lovers Left Alive, 86%Rotten Tomatoes, Roger Ebert  তিন তারকা দিয়েছেন। এটি কিছুতেই কোন মুভির রিভিউ-না, এমন করেই/ভেবেই একটু পড়া যেতে পারে। নেটে আমার প্রিয় বিখ্যাত ক্রিটিকদের আলোচনা পড়ে সামান্য কিছু লেখার সাহস কোন ক্রমেই জড়ো করতে পারছি না। এ দৈন্যতা শুধুই আমার, একটু -ও ভাব নিচ্ছি-না। সাধারণত পছন্দের পরিচালকদের [ বিস্তারিত ]
আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, তবে মানুষই তো! তাই আমারও স্পাইসি খাবার খেতে ইচ্ছে করে। অনেক সময় এইসব ইচ্ছেকে পাত্তা না দিলেও মাঝে মধ্যে কিন্তু জিভকে কন্ট্রোল করা হয়ে উঠে না। আজও এমনই এক ইচ্ছে জেঁকে বসলো মস্তিষ্কে। খুব ইচ্ছে করছিল আলু পরোটা খেতে। অনেক চেষ্টা করেও যখন এই বেয়ারা ইচ্ছেকে উপেক্ষা করতে পারলাম না। [ বিস্তারিত ]
চারিদিকে বাজছে ব্রাজিল আর আর্জেন্টিনার ডামাডোল। মেসি কি বাংলাদেশ চেনে? তবুও মেসির প্রেমে পতাকা, গেন্জি চাইই চাই! এদিকে ফতোয়ারও ছড়াছড়ি তোমরা খেলা পাগলরা জাহান্নামী, এসব করা হারাম, যাদেরকে ভালোবাসবে তার সাথেই হাসর- নাসর হবে, ওয়াক্ থু ইত্যাদি ইত্যাদি। তবুও মন কি কথা শোনে? অতোসতো বোঝে? সে কিছু পাপ হলেও ছাড়ে না। সে খোঁজে ভালোলাগা, প্রিয় [ বিস্তারিত ]
  দাসত্বের শৃঙ্খলে বন্দি হতে হতে সিঁড়ির ফাঁদে আঁটকে থেকে আগুনে ঝলসে অঙ্গার হয়ে যাওয়া-ই হয়তো ওদের নিয়তি, পুড়ছে যেমন ওরা আগেও, পুড়বে আরও; দূরে থেকে দূর থেকে অক্ষম আক্ষেপের আহাজারি, এটুকুই শুধু অবুঝ মনের প্রবোধ; থেকে থেকে আস্ফালন, আমি তো আগুন লাগাই-নি……… শুধু তালা আঁটকে আর ছন্নছাড়া অগ্নিনির্বাপকতা বাদ থেকেছে! যদিও এখন ঝুলছে দুঃখের [ বিস্তারিত ]

স্বপ্নের ঝর্ণা

ছাইরাছ হেলাল ৯ জুলাই ২০২১, শুক্রবার, ০৬:৫৫:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
  এক পশলা ধূসর বৃষ্টির বাঁকে বৃষ্টিস্নাত হতে হতে ঘর্মাক্ত দেহ নতজানু হয় বারে বারে, বিষণ্ণ/ বিষর্ম অসহায়তায় উদভ্রান্ত-ও হয়, দীর্ঘ-দিন দীর্ঘ-রাত্রিতে, অধরা স্বপ্ন গুলো পিছলে পিছলে যায় ঝরে পরবে বলে; মৌন সন্ন্যাসীর ভাবনার মত অমরাবতীর দারুণ সব ঝর্ণা/ প্রস্রবণ শুধুই জাল বোনে স্বপ্নের মাকড়শা হয়ে; পেত্নীদের মত আহ্লাদী হাত বাড়ায়, চমকের হাস্যোজ্জ্বল সৌরভ পোশাকে [ বিস্তারিত ]

ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা

নূর হোসেন ৯ জুলাই ২০২১, শুক্রবার, ০২:১২:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
১. লাগাতার সাফল্য একই সঙ্গে অহঙ্কারী ও বেপরোয়া করে তোলে মানুষকে, ভুল ধারণা চেপে বসে মনে-ভাবে; সবকিছুই উতরে যাবে কোন না কোন উপায়ে। একসময় ক্লান্ত হয়ে পড়ে তারা শেষ একটা ভুল করে সেটা হয় ইচ্ছাকৃত! প্রতিপত্তি ক্ষমতার দম্ভে এধরণের পরোয়াহীন মানুষ প্রায় কফিনের কাছাকাছি বাস করে। ২. মানুষই নিজের পথে নিজেকে চালিত করে, কর্মফলেই মানুষের [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ