ক্যাটাগরি বিবিধ

[caption id="attachment_52373" align="aligncenter" width="300"] অর্ধশ্বাসে নিঃস্ব নিঃশ্বাস...[/caption] জানো কি আমার অন্ধত্বের ভেতরে চেতনার দৃষ্টি বাস করে? আলোর রোদ কিংবা রোদের আলো নেই, তবু দেখতে পারতাম তোমাকে। অন্ধকারের ঘ্রাণ পেয়ে গেলে বুঝে যেতাম, এই এখুনি চলে যাবে তুমি আর আমার বিষাদগ্রস্ত সময় রাজত্ব করতে উঠে দাঁড়াবে তীক্ষ্ণ তীর-ধনুক হাতে পরাজিত যোদ্ধা হবার থেকে আপ্রাণ চেষ্টা করে [ বিস্তারিত ]

ক্রুশে বিদ্ধতা

ছাইরাছ হেলাল ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৯:৫৫:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য
ঘুঘু ডাকা ভোর, শেষ বিকেলের কুহুতান, গ্রীষ্মের নিষ্প্রভ নক্ষত্র, উত্তাল ঝোড়ো হাওয়া, রূপোর জ্যোৎস্না সবই আছে যেমন ছিল, চারণভূমির ঝর্ণাটিও। শিশির-ভোরের রোদ্দুর, নিঃশব্দ ডানায় দ্রুত উড়ে যাওয়া বিভ্রান্তির প্রজাপতি, ঘুম জাগা ফুল, জেগে-ওঠা পাখিদের কুজন, কাস্তের কানাকানি, ক্রুশ বেঁধা যীশুমূর্তি, শুধু সানন্দের ভোর-আনন্দে নেই ফিংয়ে পাখিটি, সকালেই দুপুর-ক্লান্তি, খুঁজছে নিভৃত নীরবতার ছায়া, নেই কবিতাগুচ্ছের ওড়াউড়ি, [ বিস্তারিত ]
#যাও_পাখি_বলো_তারে_সে_যেনো_ভুলে_যায়_মোরে প্রিয় আসমানে ভাসমান বাষ্পরাশি, আসসালামুআলাইকুম, কেমন আছো। দীর্ঘ বিরতির পর তোমাকে চিঠি লিখতে বসলাম। হয়তো অভিমানে মুখ ফুলিয়ে বসে আছো। কেনো তোমাকে আর চিঠি লিখছি না-আমাকে না ১০২ টি চিঠি লিখার কথা ছিল ইত্যাদি ইত্যাদি সাত পাঁচ ভেবে বসে আছো। আর ক্রমেই দূরে সরে যাচ্ছো আমার আকাশ থেকে। আমি দেখতে চাইছিলাম কতটা ভালবাস রোদ্দুরকে।দেখে [ বিস্তারিত ]

আমাকে রক্ষা করুন _ শাহিদা খানম তানিয়া

জিসান শা ইকরাম ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০১:০৮:৪৩অপরাহ্ন বিবিধ ২৪ মন্তব্য
আমি শাহিদা খানম তানিয়া, পিতা: মোঃ শামীম খান, নিলটুলী, ফরিদপুর ২৮ ফেব্র্রুয়ারি’২০০৩ইং হাসান ফেরদৌস অলিভ, পশ্চিম আলীপুর, ফরিদপুরকে ভালোবেসে বিয়ে করি। শুরুতে দু’পরিবারের বাবা মায়ের অমত থাকলেও পরে জীবনের প্রয়োজনে, সন্তানের প্রতি টান থেকে বিষয়টি মেনে নেন। অলিভ কর্মজীবনে প্রবেশের চেষ্টা হিসাবে কন্ট্রাক্টটরের কাজ শুরু করে। পাশাপাশি দুজনই পড়াশোনা চালিয়ে যেতে থাকি। ধীরে ধীরে আমি [ বিস্তারিত ]

ক্রীতদাস প্রথা, নির্মম এক ইতিহাস পর্ব- ৬

রিতু জাহান ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৭:৫৩:০৪পূর্বাহ্ন বিবিধ ২৪ মন্তব্য
ক্রীতদাস শাস্তিঃআমেরিকা ছাপ মারা বা ট্যাটুঃ চুরির অপরাধে ক্রীতদাসদের কপালে ইংরেজি শব্দ "Far" এঁকে দেওয়া হতো। সাধারণত লোহার তৈরি ছাঁচ গরম করে কপালে ছ্যাঁকা দেওয়া হতো আর এতে কপালে স্থায়ী ছাপ পড়ত। "Far" শব্দটি এসছে ল্যাটিন শব্দ "Fure" থেকে যার অর্থ চোর। ট্যাট্টু দাগি অপরাধীদেরকে চিহ্নিত করার জন্যও ব্যবহৃত হতো। তাছাড়া, গ্লাডিয়েটর স্কুলে শিক্ষার্থীদেরকে ট্যাট্টু [ বিস্তারিত ]

চিঠি (প্রতিযোগিতা)

প্রিন্স হেক্টর ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ১২:৫৬:১৬পূর্বাহ্ন বিবিধ ১৭ মন্তব্য
চিঠিঃ ০১ প্রিয়  বারেক স্যার, আস সালামু ওয়ালাইকুম। কেমন আছেন? জানি না আমাকে মনে আছে কি না, ২০০৬ সালে যখন ক্লাস এইটে ছিলাম, আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন।  আমি কিন্তু আপনাকে ভুলি নি। তাই আজ আপনাকে চিঠি লিখছি।  স্যার আপনার হয়তো মনে আছে ক্লাসে আপনি আমাকে শুটকা বলে যাকতেন। তখন অবশ্য একটু চিকন গড়নের ছিলাম, [ বিস্তারিত ]

#বিশ্বাসে_বেশ্যালয় (পর্ব ২)

হৃদয়ের স্পন্দন ২২ মার্চ ২০১৭, বুধবার, ১২:৪১:০৬অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য
দৌলতদিয়া, যেখানে সরকারের হিসাবে ১৩০০ যৌনকর্মী থাকলেও তাতে রয়েছে ৭০০০ এর বেশি। সে পল্লীতেই নতুন মুখ এসেছে। নাম রমা রয়। এসেই লীড চেয়ে বসেছে, ভাবখানা এমন যে সে এই পল্লীর কত বছরের পুরোনো বাসিন্দা। তার নিজের একটা ঘর লাগবে, সে স্বাধিন ভাবে কাজ করবে, বিনিময় সে ঘর ভাড়া আর প্রতি মাসের মানতি সর্দার এর ঘরে [ বিস্তারিত ]

আত্মকথন ( শততম ব্লগপোস্ট)

আগুন রঙের শিমুল ২২ মার্চ ২০১৭, বুধবার, ০৭:২৯:২১পূর্বাহ্ন খেলাধুলা ১৫ মন্তব্য
অনেক জন্ম আগে আমি ছিলাম স্প্যানিশ শৈলচূড়ায় সাদা ঘোড়ার পিঠে লাল ব্যান্ডানা বাধা ব্যান্ডিতো। অলিভকুঞ্জে আমি ঘুরেছি হতশ্রী, বান্ধবহীন, তৃষ্ণার্ত। প্রতিটি জনপদ পেরিয়ে গেছি অবহেলায়, কোন নীল চোখ, জেটব্লাক চুল, মোহন হাসি কিচ্ছু আটকাতে পারেনি তখনো। কেবলই তোমার খোঁজ, খোঁজার শেষ হয়নি এক জন্মে। তাই, আরেক জন্মে আমি এসেছিলাম স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিং যুবা হয়ে, আবছায়া মনে [ বিস্তারিত ]

কাল বিশ্ব বন দিবস

ইঞ্জা ২১ মার্চ ২০১৭, মঙ্গলবার, ০৪:০৪:১২অপরাহ্ন পরিবেশ, বিবিধ ২২ মন্তব্য
কাল বিশ্ব বন দিবস যতাযত ভাবে পালন করা হবে বিশ্বের সব দেশে, খুব খুশির মধ্যেও আমাদের খুশি উদাও হয়েছে কিছু সংবাদে তার একটি তো আমরা আগে থেকেই জানি, সুন্দরবনের পাশ ঘেঁষে নির্মাণ করা হচ্ছে দেশের বৃহৎ বিদ্যুত প্রকল্প রামপাল বিদ্যুতকেন্দ্র আর এতে বিপন্ন হতে চলেছে আমাদের দেশের ফুসফুস সুন্দরবন, এই সুন্দরবন বাঁচাতে সুন্দরবন বাঁচাও আন্দোলন [ বিস্তারিত ]
প্রিয় শমশেরনগর চা’ বাগান, কেমন আছো তুমি? তোমার উঁচু-নীচু টিলায় জন্মে থাকা চা গাছ, চায়ের পাতার ঘ্রাণ, ধূলো-কাদা মাখা পথ, সবুজ মাঠ, মাঠের চারদিক ঘিরে বাগান স্টাফদের বাসা, বিশাল বড়ো সেই দশ আর ছয় নম্বর লেক, গলফ ফিল্ড, নীল আকাশ, বাগান লাইনে বসবাসরত চা' শ্রমিক, মসজিদ, একটা খুব ছোট্ট গির্জা, কালভৈরব দেবতা- মা দুর্গা মন্দির, [ বিস্তারিত ]
কল্পনা করুণ চাদরের উপরে বিছিয়ে রাখা সামগ্রীর উপর একটি কাপড় দিয়ে সবকিছু ঢেকে রাখা আছে। এবার কাপড়টি তুলে নেয়া হলো। এক মিনিট সময়, দেখে নিন কি কি আছে এখানে। এরপর আবার ঢেকে দেয়া হলো। অথবা আপনি এক মিনিট এই সমস্ত সামগ্রীর উপর তাকিয়ে চোখ সরিয়ে ফেলুন। এরপর লিখতে বসুন কি কি আছে এখানে, একবারের বেশী [ বিস্তারিত ]
আসছে ধেয়ে কালবৈশাখী ভন্ডনষ্টপাপীরা হও সাবধানী। ধর্মবর্ণে মাপিসনা, মাপো মানবপ্রেমে মাপুনী মানবতার শত্রুতে হইয়না রুপান্তরী হউনা পাপী ধর্মের নামে ভন্ডামী।   আসছে ধেয়ে কালবৈশাখী লন্ডভন্ড হবে সব অকল্যানী ভাঙ্গ সব শনি, ভাঙ্গ সব ভন্ডামী। আসছে ধেয়ে কালবৈশাখী বজ্রপাত বিদ্যুৎ চমকানী ভাঙ্গবে যত ভন্ডামী আউলফাউল নস্টমানুসের মনগুলী। আসবে নিপিড়িতের বিজয় নিশানী।
"প্রিয় আব্বু, পত্রের শুরুতে হাজার হাজার সালাম নিও। আশা করি ভালো আছো। আপনার দোয়ায় আমরাও ভালো আছি। আজ দুসপ্তাহ পর চিঠি লিখতে বসেছি। তুমি মনে হয় অনেক বেশি রাগ করেছ! কি করব বলো? স্কুলে যে পরীক্ষা ছিল। তাই লিখতে পারিনি। তোমার চিঠির উত্তরও দিতে পারিনি। এ জন্য সত্যিই দুঃখিত। কালকে মন খারাপ ছিল। স্কুলে সবাই [ বিস্তারিত ]
কোনো-একদিন। দিন মনে নেই, ঋতুকাল মনে আছে; কেননা, আমি যখন যখন বাস থেকে বিহ্বল মাছের চোখ নিয়ে এ-শহরে পা রাখলাম, তখন ভেজা রাস্তার আকাশগঙ্গা থেকে গলিত নক্ষত্রের লাভায় আমার প্যান্ট মাখামাখি হয়ে গেল শহুরে কাদার আস্বাদ। এসবে আমার চোখ ছিল না যদিও, কেননা বিহ্বল মাছ কাদায় বিভ্রান্ত হয় না, আমার সুতি ঢোলা মফস্বলী প্যান্ট বহুবার [ বিস্তারিত ]

বিশ্বাসে বেশ্যালয় ( পর্ব ১)

হৃদয়ের স্পন্দন ১৭ মার্চ ২০১৭, শুক্রবার, ০৭:০২:৪৭অপরাহ্ন বিবিধ ২২ মন্তব্য
মাত্র সকাল ৭টা, এর মাঝেই হট্টগোল শুরু হয়ে গিয়েছে। এ পাড়া এমনিতেই ঘুমায়না, দিনে হৈ হুল্লোড় আর রাতে নিষিদ্ধ আনন্দের শব্দ। কিন্তু এতটা সকালে কখনোই এ পাড়া জাগেনা, রাত জেগে আনন্দ নিতে আসা খদ্দেররাও একটু ঘুমায়, আর যারা ধরি মাছ না ছুই পানি তারা তো ভোরের আলো ফোটার আগেই বের হয়। তবে আজ এই সময়ে [ বিস্তারিত ]

আর্কাইভ