অর্ধশ্বাসে নিঃস্ব নিঃশ্বাস...
অর্ধশ্বাসে নিঃস্ব নিঃশ্বাস…

জানো কি আমার অন্ধত্বের ভেতরে চেতনার দৃষ্টি বাস করে?
আলোর রোদ কিংবা রোদের আলো নেই, তবু দেখতে পারতাম তোমাকে।
অন্ধকারের ঘ্রাণ পেয়ে গেলে বুঝে যেতাম, এই এখুনি চলে যাবে তুমি
আর আমার বিষাদগ্রস্ত সময় রাজত্ব করতে উঠে দাঁড়াবে তীক্ষ্ণ তীর-ধনুক হাতে
পরাজিত যোদ্ধা হবার থেকে আপ্রাণ চেষ্টা করে যেতে থাকবো আমি,
ব্যর্থতাকে হারিয়ে দিয়ে তোমার কাছে যাবো।
বারবার, বারবার, অজস্রবার প্রতিরোধ—আহ! এ কি শাস্তি!! আহ, অর্ধশ্বাসে নিঃস্ব নিঃশ্বাস!!!
জানো কি চেতনার দৃষ্টি নিখোঁজ হয়ে যেতো তুমি চলে গেলেই!
চোখের জলে আগুণ নেভেনা,
আবার মনের ভেতরকার আগুণ দাউদাউ করে জ্বলে উঠে পোড়াতো
আমাকেই
এতো শাস্তি মেনে নিয়েও ভাবতাম তুমি তো আছো,
আসবে আগামীকালই; (কতো আগামীকাল গতকালের গহবরে নির্বাসিত হয়েছে),
জানো কি এখন আমি আর গতকাল নিয়ে ভাবিনা!

**প্রহেলিকার কবিতা থেকে নকল করিয়া ইহাকে সৃষ্টি করিয়াছি। কেহ যদি কোনো দোষ ধরিতে চাহেন এই লেখায়, সকলকে অনুরোধ প্রহেলিকাকেই গিয়া কহিয়েন। আমি সম্পূর্ণরূপে নির্দোষ।**  

হ্যামিল্টন, কানাডা
২৩ মার্চ, ২০১৭ ইং।

৭১২জন ৭১২জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ