এই সেই রাজপথ চির চেনা ভোর টিপটিপ বৃষ্টি, আবেগের ঝড় এই সে নগর বাঁক, ভুলে ভরা কত হাঁক পবিত্র পিশাচের সিনথেটিক অধর, সব টা’ই আমাদের ঢাকা’র শহর। হাজার বন্ধ গলি, হাঁসফাঁস প্রাণ কলি থোকা থোকা রড সিমেন্ট, পাথুরে প্রান্তর। অথবা সে খোঁড়া শিশু, পত্রিকা হাতে যীশু জল চোখ আকুতির টাকা আনা পাই হারাই- হারাই। শালিকের… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
নাকে পোড়া গন্ধ লাগে, ভাবলাম বোধহয় পাশের বাড়ির ভাড়ার ঘরে আগুন । গোপাল ভাড়ের মতো হাতের তালুতে লবন নিয়ে ছুটলাম, খাবো গোটা কয়েক সিদ্ধ আলু । কিন্তু নাহ, আগুন তো নেই... তবুও ধোঁয়াবিহীন পোড়া গন্ধ ! ও আচ্ছা পুড়ছে বুঝি হৃদয় ? [বিস্তারিত]
তোমার হাতের শাখা, কিংবা সিঁথির সিঁদুর ভুল করে নয়, সমাজের প্রতি অগাধ আস্থা প্রমাণে বেড়ি বেঁধে দিয়েছে তোমার ভীরু হৃদয়কে, প্রকাশ্যে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে মরিচিকা ধরা সেই আমাকে! এক পরিচিত বুক ছেড়ে, আরেক অপরিচিত বুকে নিরাপত্তার নামে নিরাপদ বাসা বেঁধেছো তাই।। ক্ষয়ে যাওয়া প্রথাবদ্ধ সমাজের নিষ্ঠুর পূর্ণতায় বিষাক্ত নিঃশ্বাসেও আজকাল নাকি অগাধ ভালোবাসা দেখাও! হোক… [বিস্তারিত]
একশ একটা দীর্ঘশ্বাস চুমুতে মিশিয়ে তোমার বুকে এঁকে দিলাম নাজিফাহ্ যতনে সাজিয়ে রেখো ... সচিনের কাভার ড্রাইভের মতো চমৎকার তাড়নায় আমাকে নিয়ে তোমার সপ্নগুলো অধরে এঁকো ... তুমি জানোনা দিশেহারা আমি প্রায়’শ হলুদের ঘুষি মারি নব্য সুশীল আর প্রেমিকদের তাঁর বদলোতে আমিষুল হকরা আমাকে প্রায়শ ব্যানমারে তাদের হলুদ কালিময় পেজ থকে ... চুতমারানি শব্দের মতো… [বিস্তারিত]
ভালো আছি সকালে নির্জনতার শালিক ডাকা দুপুরে ভালো আছি বিকেলে জোনাকি ডাকা প্রনয় সুরে । [বিস্তারিত]
তুমি বলেছিলে,"বাংলা তোমায় মানায় না, বাঙ্গালী মানে আনকালচারড,ফেলনা। রূপের বড় অভাব, সেকেলে ভাবটা আজো গেলোনা।" আমি শুনেছিলাম,ক্ষুব্ধ হয়েছিলাম; লুকিয়ে রেখে ক্রোধ, প্রশ্ন করেছিলাম, "এই কি তোমার বিবেক? এই কি তোমার বোধ?" ইতিহাসের পাতা উল্টে দেখো, পিছন ফিরে তাকাও খুব বেশি দূর নয়, বাহান্ন সালের ক্যালেন্ডারের পাতায় চোখ রাখো ফেব্রুয়ারীতে,উত্তপ্ত ঢাকার রাজপথে; আমার মায়ের কন্ঠ রোধ… [বিস্তারিত]
আজ আমি ফিরবো বলে পণ করেছি, হারানো পথ ধরে- চেনা কোন লোকালয়ে। আজ আমার স্বপ্ন গুলো ফুরিয়ে যাবে না, সৃতি গুলো মুছে যাবে না, আজ আমার ইচ্ছে গুলো- মরে যাবে না। আশা গুলো আজ আঁধারে হারাবে না। হয়তো আজ আমি আঁধার এর নিমন্ত্রণ, গ্রহণ করবো না। আজ হয়তো, ভুল করে আলোয় হারাবো। আজ আবার, স্বপ্ন… [বিস্তারিত]
বনশ্রী, আমি তোমার ভালবাসা চাই নিরেট ভালবাসা । তোমার নখের ভালবাসা তোমার চোখের ভালবাসা তোমার ঠোঁটের ভালবাসা তোমার প্রতিটি লোম কূপে জমে থাকা সমস্ত সঞ্চিত ভালবাসা আমি তোমার কাছে চাই । সকালের সৌরভে মেতে উঠা রৌদ্র যেমন করে জড়িয়ে ধরে পৃথিবী আমি তেমন ভালবাসা চাই। আমার অঙ্গার হওয়া হৃদয় আবার জীবিত দেখতে চাই বনশ্রী, আমি… [বিস্তারিত]
হাজারটা তুমিহীন রাত্রি কিংবা সুশোভিত জান্নাতুল ফেরদৌস কে চায়? চায় কে যদি তোমায় না পাই! তারচে এও ভালো ভয়ঙ্কর জাহান্নামেও যদি নিক্ষেপ করা হয় আমাকে, যদি নিক্ষেপ করা হয় অমার্জনীয় অপরাধে ভালোবাসার! বুক পেতে নেবো যত অভিশাপ সেদিন, দাঁড়াবো হাসি মুখেই ঈশ্বরের কাঠগড়ায়, দণ্ড হয় যদি হোক বিন্দুমাত্রও থাকবেনা আক্ষেপ, মেনে নেবো নরকযন্ত্রণা অনন্তকাল! কেবল… [বিস্তারিত]
যে চলে যাবার সে চলেই যায় । নিঃশ্বাস কি টের পায় সে কোথায় যাচ্ছে ? জানে কেবল বৃক্ষ... হলুদ হয়ে যাওয়া পাতারা যেমন চেনে , ঝরে পড়ার শব্দ নটরাজের মতো প্রলয় নাচন নাচে অদৃশ্য হাওয়া কচি সবুজ পাতা হাসে আর চৈত্রের বুকে ছিন্ন পাতারা ওড়াওড়ি করে । যায় , চলে যাবার যা সে তো যাবেই… [বিস্তারিত]
বিদায়েও তোমায় নমিঃ (১৩ নভেম্বর জন্মতিথিতে উৎসর্গঃ প্রয়াত কথা-সাহিত্যক হুমায়ুন আহম্মেদ স্যার কে) হলুদ পাঞ্জাবী... কল্পনায় কতবার পরেছি জানি না, আবেগে বেঁধেছো,বাধ্য করনি হেঁটেছি নগ্ন পায়ে, পাদুকা জোড়া পরা হয়নি। তুমি নেই তাই--- পড়া হবে না নতুন কোন মিসির আলী কিংবা বোতল ভুতের কাহিনী, সৃস্টি হবেনা আর কোন বাকের ভাই কিংবা নতুন গদ্যের সঞ্জিবনী। তুমি… [বিস্তারিত]
অক্ষয়িতা অমরভাব থাকিবে তোমার কত, মৃত্যু বিনা তোমার কাছে দিন বাকি আছে যত। কখনোবা পাপের কথা ,কখনোবা পুণ্য; তোমারি মনেতে বুঝি তুমি অপূর্ণ। বিশ্বাসীকে খুঁজো তুমি অবিশ্বাসী হয়ে, নিজের বিভ্রান্তির কাছে নিজেকে যে খুইয়ে। আশ্চর্য্য প্রকৃতি আমি শুধুই দেখে যাই, তোমার মতই কতডজন মানুষ খুঁজে পাই। স্থির প্রকৃতি তাহার অস্থির ভাব রুপ, তাহার মাঝে ইচ্ছা… [বিস্তারিত]
পাপে ঢাকা বাংলার, পাপ ঢাকা চাদরে পাপি এক নেতা খুঁজে, ভোট দিস আদরে, বোকা এই বাংলায় ধোঁকা কেন দিবে রে তুই চোর সে ও চোর ভাগ করে নিবে রে । মুখে তোর বড় কথা, সব ঘেটে বল ভাই ঘুষ দিস তল দিয়ে, চোরা সব ছল তাই, স্কুল এ পড়াবি না, কোচিং এর বারণে ডাক্তারে ভুড়ি… [বিস্তারিত]
“আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারী ----------------------------- ------------------------------ আমি কি ভুলিতে পারি।।” গানটি যখনই শুনি, রক্তের মধ্যে একটা অদ্ভূত আলোড়ন অনুভব করি। একুশে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের যে আত্মদান, সেটি আসলেই ভোলার নয়। শহীদদের… [বিস্তারিত]
আমার অন্ধ হৃদয় দু'পায়ে শুষ্ক বালুচর, চন্দ্রিমার বিপরীতের আঁধার গুনে ক্লান্ত প্রহর। নিমগ্ন চিত্ত আলো খোঁজে চারিদিকে রাত্রি তিমির, অলক্ষ্যে দাঁড়ায় সে কল্পনায় শান্ত নিবিড়। [বিস্তারিত]


