সকাল শহর

এই সেই রাজপথ চির চেনা ভোর
টিপটিপ বৃষ্টি, আবেগের ঝড়
এই সে নগর বাঁক, ভুলে ভরা কত হাঁক
পবিত্র পিশাচের সিনথেটিক অধর,
সব টা’ই আমাদের ঢাকা’র শহর।

হাজার বন্ধ গলি, হাঁসফাঁস প্রাণ কলি
থোকা থোকা রড সিমেন্ট, পাথুরে প্রান্তর।
অথবা সে খোঁড়া শিশু, পত্রিকা হাতে যীশু
জল চোখ আকুতির টাকা আনা পাই
হারাই- হারাই। শালিকের ঘর- সব আজ পর।

মানবিক সভ্যতা কবেই নিথর !
আমি, তুমি – ডিজিটাল নীল বালুচর,
তবু সে’ই ভালবাসা- ঢাকা’র শহর।

মোট পড়েছেনঃ ৬৩৪জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. ঢাকা শহরকে ভালো ভাবেই তুলে এনেছেন । (y)
    আপনি ভালো বাসলেও আমি ভালো বাসিনা ঢাকাকে ।

    লেখা যদি ইচ্ছে করে বোল্ড না করে থাকেন , তবে কপি পেস্ট করার পূর্বে এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করুন । এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ।

মন্তব্য করুন