নাকে পোড়া গন্ধ লাগে,
ভাবলাম বোধহয় পাশের বাড়ির ভাড়ার ঘরে আগুন ।
গোপাল ভাড়ের মতো হাতের তালুতে লবন নিয়ে ছুটলাম,
খাবো গোটা কয়েক সিদ্ধ আলু ।
কিন্তু নাহ, আগুন তো নেই…
তবুও ধোঁয়াবিহীন পোড়া গন্ধ !
ও আচ্ছা পুড়ছে বুঝি হৃদয় ?
মোট পড়েছেনঃ ২,৪৩০জন
আজ পড়েছেনঃ ০জন

হৃদয় পুড়ে গেলে ধোঁয়া বিহীন পোড়া গন্ধে ভরে যায়, নিজে ছাড়া কেউ পায়না সে গন্ধ …
আপনার নাক তো দেখছি দারুণ তৎপর ,
হৃদয় পোড়া গন্ধ ও পেয়ে যায় ।
সুন্দর হয়েছে ।
আলু পোড়া খেতে গিয়ে দেখে , আলু না হৃদয় পোড়া গন্ধ আসছে । এত সুন্দর করে ভাবেন কিভাবে আপু ? -{@ (3
কার হৃদয় খানি পুড়ে গন্ধ বের হলো? আমরা নাসিকা যন্ত্রের প্রখরতা দেখছি অনেক গভীর !!!
হৃদয় কি?তা আবার পুড়বে কি ভাবে? ;( ;( ^:^ (3
অন্যের আগুনে আলু সিদ্ধ খেতে চান !
আপনাকে ভয় পাব কীনা বুঝছি না ।
অনেক দিন পরে আসলেন সোনেলায় ।
ছোট কবিতায় অনেক ভালো লাগা ।
হৃদয় পোড়া গন্ধ ভালো না ।
অভিনন্দন এবং শুভ কামনা ।
হৃদয় পুড়ছে চিন্তা নেই বড় হা করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিন। আগুন নিভে যাবে।
খসড়া বলেছেনঃ হৃদয় পুড়ছে চিন্তা নেই বড় হা করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিন। আগুন নিভে যাবে 🙂
ভালো লিখেছেন অভি আপু ।