জীবনঃ পাহাড়ে জঙ্গলে ঝর্ণার ধারাতে ভালবাসা পুড়ছে অনিন্দ্য অনলে। যৌবনঃ মরুতে ভূমিতে বালুকার গুণনে ভালবাসা ফুঁসছে কর্কশ অঙ্গারে। জীবনঃ অলিতে গলিতে রাজপথের গুঞ্জনে ভালবাসা লড়ছে স্বপ্নীল বুননে। যৌবনঃ আকাশে বাতাসে মেঘের গড়নে ভালবাসা ভাসছে সোনেলা আহ্বানে। ভালবাসাঃ জীবনে যৌবনে দেহতে মনেতে ভালবাসা ধুঁকছে জীবনে যৌবনে। মৃত্যুঃ প্রতিটি ক্ষণে অতীত আর ভবিষ্যতের সাথে শুধুমাত্র বর্তমানের ভুলে;… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
অসামাজিক হয়ে বাচা বড্ড গোলমেলে - আমি তো অসম্ভব দুরত্ব পেরিয়ে যেতে পারি নিমেষ মাত্রে, ব্যাক্তিগত স্বর্গের কাছাকাছি যেতে পারি আলোকবর্ষসম দুরত্ব পেরিয়ে ভেঙে দিতে পারি চাইলেই সামাজিক আটপৌড়ে ব্যবহার ,তুচ্ছ রীতিনীতি সকল তোমার অশ্রুজলের সাথে মিলিয়ে দিতে পারি আমার দুঃখ নোনাজল । - কিংবা দিতেই পারি, সরু পাড়ের নীচের উঁকি দেয়া পদযুগলে আমার উষ্ণ… [বিস্তারিত]
কলকাতা, মেদিনীপুর‘ দক্ষিণ চব্বিশ পরগণা র প্যান্ডেল গুলো আলোর রোশনাইতে সেজে উঠেছে!!!!! বাঙালীদের মা আসছেন লক্ষ লক্ষ টাকার সাজে!!!!! চন্দননগরের আলোতে!!! প্রসাদের ঘটাতে!!! পুরুত ঠাকুরের অনবরত মন্ত্র উচ্চারণের পূণ্যতে!!! কলকাতার বস্তি আর রাস্তার ধারে বেঁচে থাকা ভিখারির ছেলে মেয়েরা ফুটপাতের জামা ১৫০টাকা দিয়ে কিনে, মার সামনে অবাক দৃষ্টিতে দাঁড়ীয়ে!!! মায়ের কোটি টাকার সাজের খাঁজে খাঁজে… [বিস্তারিত]
আমি কবি বা সে’রকম কোন পদবী নিতে আসিনি আমি আসিনি জনপ্রিয়তার ভাঁজে নিজেকে মিশিয়ে দিতে, আমি বহুল চর্চিত 'প্রচারে প্রসার' বাণী অনুসরণ করে নিজেকে পণ্য করতে পারিনি আমি করিনি বা পারিনি এমন আরো অনেক কিছুই... আমি তোমাদের মাঝে এসেছি ধ্যানের খোঁজে; জ্ঞানের খোঁজে। গাঙচিলের মত ধ্যান মগ্ন হয়ে শব্দ শিকারে ব্যস্ত, বাড়তি পাওনা হয়ে উঠলো… [বিস্তারিত]
এক# মুঠো-স্বপ্ন কবিতা বড্ড বে-খেয়ালি হয় হিসেব জানেনা সাজে অজস্র উপমায় আসলে কবিরা তাদের পাতলা ঠোঁটের উচ্চারণে স্বপ্নভাঁজ করে বিতরণ করে সুখের অসুখে বোকা হৃদয় এটুকু বোঝেনা কবিরা গল্পফেরি করা সাধারণ মানুষ, মাকড়সার মতো যাদের ঘর-বসতি। দুই# ক্ষরণ আজ হয়তো ঝুম বৃষ্টি হতে পারতো নারীর বুকের ভেতর যেমন রক্তক্ষরণ হয়, ঠিক তেমন বৃষ্টির প্রয়োজন ছিলো।… [বিস্তারিত]
শরীরের কৌটায় ছটফট ছটফট, ভোমরার পরাণ - শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয় লু হাওয়া ; বুকজুড়ে অগ্নিস্রোত জ্বালা বলতো, মুক্তি কোথায় - কোথা গেলে মিলবে নির্বাণ। ব্যাক্তিগত স্বর্গের সুরভী হাওয়া বয় - ছুঁয়ে দিয়ে যায় ক্ষনিকের ভুলে ; তারপর নেমে আসে সামাজিক নিয়মের কাথাফোঁড় অগুনতি আটকে পরা দীর্ঘশ্বাস বুকের ভেতর নিয়মের বিবর্ণ ঘাসসম ইটচাপা পরে রয়।… [বিস্তারিত]
কিছু মানুষ সারি সারি কিছু সবাক ডাকাডাকি, আগুনের ছায়া কাঁচ দেয়ালে। কিছু ফানুস কাড়াকাড়ি কিছু স্বপ্ন বাড়ি গাড়ি, বিষাদের কালো ছায়ার আড়ালে... গুবরে পোকা সারি সারি মগজের জং ধরা মেঝেতে, কিছু গাছে পাথর নুড়ি পাহাড়ের ধ্বনি সবুজে, মানুষ আমি চিলে ঘুড়ি আকাশের নোনা ধরা মেঘেতে... একটি ছায়া আর একটি পাখি কিছু বিষাদ আর শব্দ ভঙ্গি,… [বিস্তারিত]
আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নিজেকে কেমন জানি স্যাঁতস্যাঁতে এবং অচেনা লাগে। কিন্তু আয়না ঠোঁট নেড়ে বলার চেষ্টা করে ওদিকের ওই মুখটা নাকি আমারই! ভালো করে তাকিয়ে দেখি, কেমন কুৎসিত একটা চোখ! গালের ঝুলে যাওয়া মাংসপিন্ড ওটা আমি! অসম্ভব!! এ কি করে সম্ভব!!! অনেক ভেবেছি, কি করে আয়নার ওই মুখ আমি হই? তারপর আয়না থেকে… [বিস্তারিত]
শেষ দিনটিতে চোখে চোখ রেখে কপালে কপাল ছুঁয়ে, হাতখানি চেপে ধরে বলেছিলে, অপেক্ষায় থেকো ফিরে না আসা অবধি। আমি কথা রেখেছি এই ভেবে, যদি ফিরে আসো, যদি খুঁজো অপেক্ষার প্রহর দেখি আকাশের চেয়েও দীর্ঘ। আজ ঘরময় স্বজনদের ফিস্ফাস শিয়রে কপালে তাঁদেরই বিদায়ী ছোঁয়া, অথচ, আমার কেবলই তোমায় খুঁজে ফেরা। অনন্ত একাকি অন্ধকারের পথে আমার যে… [বিস্তারিত]
দিগন্তের সুনীল বুকে ঘুড়ি হয়ে যদি যাই হারিয়ে , ওরে মেঘ, রাখবি কি মোরে তোর ভেজা বুকে লুকিয়ে ? তোর সাথে ঘুরে বেড়াব, দেশ হতে দেশ সাগর পেরিয়ে সবুজ পাহাড়ের ঢালে ঢালে , রাত হলে ক্লান্ত আমি ঘুমাব, জোসনা ডোবা তারা ঢাকা আকাশ সামিয়ানার তলে । উদয় রবির কিরনের ছোঁয়া সেই পাখি ডাকা্ ভোরে, নামিয়ে… [বিস্তারিত]
জ্যামিতিক ঢেউয়ের মতো সামুদ্রিক শয্যায় ঘুম, ঘুমোচ্ছে ক্লান্ত পারিযায়ী পাখীর মতো। নীল আকাশে তার ডানা এলোপাথাড়ি ভাবে পৃথিবীর মানচিত্র পাড়ি দিয়ে শীতের রাত্রির গায়ে ভেঁজা ভেঁজা স্বপ্নে বিভোর। আবার কোনো একদিন বসন্ত চলে এলেই সে কি চলে যাবে!? চিবুকে হাত রেখে, চশমার আড়ালে ডুবে যাওয়া কোনো এক কালের দীঘল-কালো চোখের প্রশ্ন, "চলে যাবে বুঝি!" হেমন্তের… [বিস্তারিত]
ভাবছি কি ভাবা যায়; এই ভাবনাতেই দিন কেটে যায় ;? ভেবে ভেবে ভাবের দেখা নাই পাই; সেই ভাবনায় রাত কেটে যায় :( কি ভাবা যায় ;? গদ্য, নাকি পদ্য, নাকি গদ্য পদ্যের মায়া কাটিয়ে মুক্তগদ্য! ভাবছি আমি ভাবছি যা-তা হচ্ছে না কি হচ্ছে না, এই ভাবনায় তাল পাকে না ^:^ নীল আকাশের নীলাঞ্জনা; শুন্য হতে… [বিস্তারিত]
একটি চড়ুই; ফুড়ুৎ, দুইটি চড়ুই; ফুড়ুৎ, পাঁচটি চড়ুই; (ছটাস...ছটাস ছটাস) পিছন থেকে শাপলা শালুকে ডাঁট দিয়ে চটাস করে উত্তম মধ্যমে ঠের পেলাম কেউ একজন আমায় কিলিয়ে কাঁঠাল নয় কিন্তু তক্তাতে পেরেক ঠোকার কাজ সারছে! ঘুরে দেখি ইনি আর কেউ নন আমাদের নীলা'দি! -হতচ্ছাড়া, পাজি, নচ্ছাড় বদমাশ! এক, দুই এরপর পাঁচ আসে কি করতে? বাকি ২… [বিস্তারিত]
মহালয়ার আগমনী গানে হৃদয়ের বীণাতে এক পরিচিত মিলনের সুর বেজে উঠল!! শরতের মনোরম প্রকৃতি যেন রাধা সেজে কৃষ্ণ প্রতিক্ষায় প্রাণ ওষ্ঠাগত!! এলোকেশী শকুন্তলা দুষ্মন্তের বিরহে কাতর!! # বিরহের গাঢ় বেড়াজালের মন্থনে সরল নিষ্পাপ খাঁটি প্রেম অমৃত সৃষ্টি হয় যা আজীবন অমরত্ত্বের অধিকারী!!! # স্কুলের ও পাড়ার বন্ধুদের সংগে ঘুরতে ঘুরতে জলতেষ্টা পেলে ঠিক তোমার বাড়ির… [বিস্তারিত]
আমার বিচরণ তোমাদেরই মাঝে নয়তো আশেপাশেই, দেশ নিয়ে সমাজ নিয়ে মানুষ নিয়ে, জীবন নিয়ে তোমাদের যে প্রগাঢ় ইচ্ছা, যে শুভ কামনা জেনে রেখো আমার স্বপ্নগুলোও নয় ভিন্ন খুব বেশী। প্রেমিকার উত্তাল আহবানের মত আমাকে ডাক দিয়ে যায় যায় শাহবাগ, যায় প্রেসক্লাব, যায় পল্টন। ভালোবাসি আমি আন্দোলন ভালবাসি মানুষের পাশে থাকতে। হয়তো তোমরা জাননা, তোমাদের পাশ… [বিস্তারিত]




