ক্যাটাগরি কবিতা

হৃদয়ের টানাপোড়ন

মুক্তা ইসলাম ২২ মার্চ ২০১৯, শুক্রবার, ১১:৫৪:০৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
অনিশ্চয়তায় ঘেরা ব্যস্তময় এই জীবনে; নানা অলি গলি পথ বেয়ে, লোকাল বাসের জানালা পেরিয়ে। তোমার হাসিময় মুখখানা, কেন আমার চোখের সামনে, বারবার যখন তখন ভেসে ওঠে? কেন জড়িয়ে থাকো দিবানিশি; কারনে অকারণে ছবির মত, আমার দুটি আখিতে আখিতে? যাকে কখনো তুমি চাওনা, তোমার হৃদয় কুঠিতে রাখিতে! তবু কেন তুমি এক টুকরো; সাদা মেঘ হয়ে ভেসে [ বিস্তারিত ]

সুখের বৈভব

বুলবুল চৌধুরী ২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ০২:৫৬:৫১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
সুখের বৈভব _____________ অরুণ অধর মলয় সমীরে অতৃপ্ত পিয়াসা হায়, নন্দন কুসুম বৈভবে পূর্ণ কিরণ চপলা প্রভায়। হিমাদ্রি জঙ্ঘা ধন্যা অয়িমা ফেনিল জলদি ঝরিছে, নিবিড় কুঞ্জে পুস্পিত রাগে পীযুষ চন্দন ভরিছে। বিজন বিপিনে পুলকিত মাধবী সুপ্তি শেফালী ভোরে, বিমল প্রভাতে নিখিল ছাপিয়া মুখরা যামিনী ঘোরে। বিষাদে হরষে সজল বাতাসে বিষ্ণু প্রিয়া তুমি, সূধা বসুধায় খুঁজিয়া [ বিস্তারিত ]

অবাক বিষ্ময়

মনির হোসেন মমি ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১১:০৩:৩০পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
নিমিশেই বদলে যায় মানুষ কখনো স্বার্থের কারনে পরিবারে, কখনো লোভনীয় স্বর্গের আশায় বদলে যায় তার চিরচেনা রূপ! হিংস্রতায় ছেয়ে যায় পশুর অধম! নিমিশেই বদলে যায় মানুষ। নিমিশেই বদলে যায় বিশ্ব বিবেক কখনো মরনাস্ত্রের ধান্দায় মরিয়া দেশে দেশে, কখনো বিশ্ব ক্ষমতার শিখরে উঠতে, বদলে ফেলে পৃথিবীর স্বাভাবিক ঋতু-দিক বারুদের বায়ু দূষনে, বদলে ফেলে পৃথিবী বেচে থাকার [ বিস্তারিত ]

নূপুর

আসিফ ইকবাল ১৮ মার্চ ২০১৯, সোমবার, ১০:২৫:০৯অপরাহ্ন কবিতা ৩৯ মন্তব্য
ঠাণ্ডা সবুজ দীঘি শরতের বিষণ্ণ বৃষ্টি ঝরে টুপটাপ রাঙ্গা পায়ের ঝাপটা। রাঙ্গা পায়ের ঝাপটা বিষণ্ণ সুখের বৈকালিক আলোড়ন ড্রয়ারে বিস্মৃত নূপুর। ড্রয়ারে বিস্মৃত নূপুর সোনালী বিকেলের নির্জন নিক্বণ তোমার আলতারাঙ্গা পা। তোমার আলতারাঙ্গা পা বিস্তর ঝরা পাতা অন্ধকার ঘাসে নগ্ন, নমিত সময়। [কবিতাটি নিরীক্ষামূলক, হাইকু ধাঁচে লেখা]

নীল কাব্য//

বন্যা লিপি ১৭ মার্চ ২০১৯, রবিবার, ০৭:৪৬:৪১অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
তুমি বললে, ভুল বুঝছো আমায়..... আমি বললেম, সঠিক যে কি? আমার যে জানা নাই!! অজস্র কথার ভীড়ে ঠেলে ঠেলে এগোতে চাইলাম আলোর পথে। মধ্য পথে সাঁকো ছিড়ে রইলো বেলাশেষে। তুমি বললে, ছুঁতে দাও তোমার আঙুল। আমি বললেম, কালশিটে পড়ে পুরাতন ক্ষত ভড়ে আছে অনামিকা। আঙুলের ফাঁক গলে সোনা রোদ্দুর, পিছলে সরে গ্যাছে বহুদূর। গোঁধূলী রাঙা [ বিস্তারিত ]

চৈত্রে সংক্রান্তি

সিকদার সাদ রহমান ১৭ মার্চ ২০১৯, রবিবার, ০১:৫৮:৩৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
.......#চৈত্রে_সংক্রান্তি............. যায় যদি কেউ চলে স্মৃতির মায়া ফেলে আমি সদা হয়ে বিরহিয়া রব নিশিদিন পানে চেয়ে। যদি মেলে দেখা, যা ছিল অদেখা দুটি আঁখি খুলে, হয় প্রভুর কৃপায় কোন বৈশাখী মেলায় কিংবা পরপারে, তবু নিবেদন, তোমা কমল গভীরে নাই বা পেলাম ছায়া, শুধু আলো শুধু মায়া, তবুও চাইবো ভুলিও না মোরে! কত দূর চলে গেছ [ বিস্তারিত ]

আমার আমি ২য় পর্ব

মুইদুজ্জামান ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ১১:২৫:১৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
রংধনুর এই রঙের মেলায়, মেতেছি আজ আজানা খেলায়। ছুটে চলি অজানা স্বপ্নের পথে, ছুটে চলি অনিশ্চিত জীবনের সাথে। চলি-ফিরি অজানা এক ছায়ার সন্ধানে, এসেছি বারে বারে অজানা মায়ার বন্ধনে। এই অজানা ছায়ায়- এই অজানা মায়ায়- ছুটে চলেছি আজো এই "আমার আমি"। অজানার পথে আজো আজানা "তোমার আমি"। রঙের খেলায়,জীবনের মেলায়, আজো পথ চেয়ে আমি অবেলায়। [ বিস্তারিত ]

নয়ন বিলাস

সিকদার সাদ রহমান ১৩ মার্চ ২০১৯, বুধবার, ০৪:১৪:৫৯অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য
............#নয়ন_বিলাস............ যে নয়নে চেয়েছিল সমগ্র শহর মুগ্ধ চয়নে কিছু বিমূর্ত বছর! কিছুটা কল্পনায় সাজানো বাগান মুহুর্ত গুলোয় এনে দিয়েছিল প্রান। শুভ্রবসনে রক্তিম কারুকাজ ঘোমটা মাথায়...... ঠোটে লেগে থাকা লাজ! হয়নি বোঝা কোন ঋতুকাল হাওয়ায় আওড়ানো কেশে মন হয়েছে মাতাল। সে নয়নে হয়নি কভূ সামান্য বিলাস, ছুঁয়ে তারে নাহি ধরি মনে বসবাস! সে চোখের নেশায় ছিল [ বিস্তারিত ]

শিরোনামহীন

ইফতি হাবিব (অভিন) ১৩ মার্চ ২০১৯, বুধবার, ১০:৪৬:৩১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
এসো তবে পুঞ্জত বিরাম চিহ্ন এঁকে বসাই সভ্যতার দীর্ঘশ্বাসে, তোমাদের বিয়োগাত্মক ভাগফলে শূন্যের সমাহার কর্পূর মগজে অবাস্তবের ফোড়ন কেটে যায়। কোনো ক্ষুদ্র রাতের বিনিময়ে অচ্ছুত ডায়েরীর চেনা পাতায় ঘুমিয়ে আছে একমুঠো জোনাকির আলো, সেখানেও কি অস্তিত্ব বহমান? যেখানে জেগে থাকে শবেরা, অনির্বাচ্য শব্দহীনতা শুকনো নদীর অববাহিকায় স্রোতস্বিনী সাজে, এর নাম বোধহয় প্রণয়িনী ছল। গোপন অভিসার [ বিস্তারিত ]

কে তুমি?

নীরা সাদীয়া ১২ মার্চ ২০১৯, মঙ্গলবার, ০৪:১৫:৩২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
আমাকে একজন সৃষ্টি করেছেন, অতপর নানান রূপ দিয়েছেন। তারপরে লেখা হয়েছে কতশত গান আর কবিতা। তুলির ছোঁয়ায় আমাকে ফুটিয়ে তুলেছেন রবি ঠাকুর কিংবা ভিঞ্চি, নজরুল দিয়েছেন কৃতিত্বের সমান সমান ভাগ। রোকেয়া দিয়েছেন শিক্ষার আলো। পেরিয়ে গেছে কত শত বছর। এরপর এল সোনার মেয়ে মালালা। হ্যাঁ,আমি কখনো মালালা, কখনো রোকেয়া, কখনো নবাব ফয়জুন্নেসা, কখনো সুলতান রাজিয়া, [ বিস্তারিত ]

সমর্পিত বয়ান//

বন্যা লিপি ১২ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১২:৫৮:৩৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
অনির্বাচনীয় সুখগুলো এখন পোড়ায়। পোড়ায় বড় নিমিত্ত অজুহাতের কলেবরে। পুঞ্জিভূত মেঘরাশি'র ওপার থেকে নেমে আসে রাশি রাশি জলকনা। আটকে যায় চিরাচরিত চোখের চৌকাঠে।আটকে যায় বাতাসের আসাযাওয়া বুকের ভেতর। বিশ্বাসের এক্কা দোক্কায় হৃত হারানো মঞ্জিল,, কেবলই আলেয়ার পথে মৌণতা খুঁজে আজ শ্রান্ত,ক্লান্ত। গোধূলী নিয়ে আসে আচমকা কোকিলের মিষ্টত্ব, উচাটনী বিষাদ মাখা দখিনা হাওয়া ছড়িয়ে ছিটিয়ে লোপাট [ বিস্তারিত ]

আমার আমি ১ম পর্ব

মুইদুজ্জামান ৮ মার্চ ২০১৯, শুক্রবার, ০৪:২১:৫১অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
স্বপ্ন বাঁধি আমি রাতের তারায়, খুঁজেছি মেঘে ঢাকা চন্দ্রিমায়। হারিয়ে যায় বারে বারে, রাতের ঘন কালো আধারে। তবুও খুঁজে ফিরে ''তোমার আমি'', আড়ালে লুকিয়ে ''আমার আমি''।

নারী

সিকদার সাদ রহমান ৮ মার্চ ২০১৯, শুক্রবার, ০৮:৩৯:২০পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য
.............#নারী................ নারী, তুমি ঘর, তুমিই আমার বাড়ি, তুমিই সুখ, তুমিই শান্তি তুমি বিনে কষ্টের আহাজারি! নারী, তুমি গর্ভ, তুমিই গর্ব তুমিই কূলে শ্রেষ্ঠ, তুমিই জয়ী সর্ব! নারী, তুমি মমতায় হও মৃন্ময়ী কষ্টে হও পাথর, শত্রুর কাছে অগ্নিবীণা স্নেহ মায়ায় কাতর! নারী, তুমিই মাতা, তুমিই কন্যা, তুমিই রক্তের বান, নারী, তুমিই সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান!! #সিকদার_সাদ_রহমান ০৮-০৩/১৮

আমরা কী না খাই? আমরা সব খাই!

নিতাই বাবু ২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ১০:১০:৩৭অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য
আমরা ভাত খাই, মাছ খাই, রুটি খাই, বিস্কুট খাই, কলা খাই, ডিম খাই, মামলেট খাই, ভাজি খাই, হালুয়া খাই, মাংস খাই, পরোটা খাই, পরের টা খাই, আমরা কী না খাই? আমরা সব খাই! আমরা বুট খাই, বাদাম খাই, চানাচুর খাই, বার্গার খাই, কেক খাই, জিলাপি খাই, নিমকি খাই, পিঠা খাই, মিষ্টান্ন খাই, খিরা খাই, কিড়া খাই, [ বিস্তারিত ]

পুড়ে যাওয়া কথাগুলোঃ

ইফতি হাবিব (অভিন) ২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ১০:২২:০৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তখনো কি ভোরের কাছে নত ছিলোনা শেষ রাতের আকুতি, নাকি মত্ত ছিলো সুদূরের চেনা কোলাহলে আবছায়া হয়ে? এতো বিষণ্ণ ক্ষণ আগে ফিরে আসেনি, স্তব্ধ আচ্ছন্নতায় মৌন দৃষ্টি নিয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া যাযাবর ধোঁয়ার করার কিছুই ছিলোনা। দুই আঙুলে ফাঁকে খুচরো তার প্রতিবিম্ব দেখে অবাক হই, এই তো কিছু মুহূর্ত আগেও বেঁচে ছিলাম বায়বীয় অধ্যায়ে। [ বিস্তারিত ]

আর্কাইভ