যার অপেক্ষায় ছিলাম এতোটা দিন অবশেষে সে এলো, ভিঁজতে, ভিঁজিয়ে দিতে আমায় এবং আমার শহর। অগোছালো হয়ে ছিলো সব, বরফ ভেঙ্গে গুটিয়ে নিচ্ছে ঋতুর তাবু মেঘ তার আলখেল্লা খুলে উল্লাস করে উঠেছে আজ কিন্নরী আলোড়ন, নীরব পথঘাট একটা পাখী রাতের অন্ধকারকে জানান দিয়ে বাতাসে ঝাপটালো তার দীর্ঘ ডানা পরিত্যক্ত সন্ধ্যেটা শুষ্ক, রুক্ষ, ধূলোময়লায় হচ্ছিলো জর্জরিত; [
বিস্তারিত ]