শিশু কবির কবিতা

আমি চিন্তা তুমি ভাবনা
আমি আবেগ তুমি সীমানা।

আমি কাগজ তুমি ডায়েরি
আমি কলম তুমি শায়েরী।

আমি চিঠি তুমি খাম
আমি ডাকটিকিট, তুমি দাম।

আমি পোস্টম্যান তুমি বাহন
আমি সীলমোহর তুমি কেতন।

আমি নীল তুমি কষ্ট
আমি অশ্রু তুমি ভ্রষ্ট।

আমি আলো তুমি ছায়া
আমি উজ্জ্বল তুমি মায়া।

আমি জল তুমি কেলী
আমি টগর তুমি বেলি।

আমি উৎপল তুমি দত্ত
আমি স্বপ্ন তুমি মত্ত।

আমি কায়া তুমি হুর
আমি কাছে তুমি দূর।

মধুমালতি ছিলে তুমি আর
আমি ছিলাম কাঁশ।

বিহঙ্গলতায় জড়ানো আমার
পুরোনো দীর্ঘশ্বাস।

মোট পড়েছেনঃ ১,০৮৬জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. আপনি লেখক
    আমি পাঠক
    আপনি সুহৃদ
    আমি বিপরিত
    আপনি কবি
    আমি শুধুই পড়ি
    আপনি গাঢ়ো সবুজের প্রতীক
    আমি কেবলই হেলায় হারাই দিক।

  2. শিশু কবির কবিতাতে বড়দের বিষয় আইনাইতো ঝামেলাটা প্যাচ খাইছে। শিশুর কবির কবিতায় তো থাকার কথা

    আমি ব্যাট তুমি বল
    আমি বন্দুক তুমি নল
    আমি পুতুল তুমি ঘুড়ি
    আমি নাটাই তুমি ঘুড়ি।

    কবিতারে কেউ উদ্ধার করেন। আকাশেইতো উড়ছিলেন আবার মাটিতে কি পেলেন কে জানে।

    1. শিশুরা আপনাদের মত বড় বড় কবিদের কবিতা পড়লে তার জ্ঞানের নাড়ি তো বড়দের মতন হবেই। নিস্পাপ শিশু কবি এখন বড়দের কবিতা লুকিয়ে লুকিয়ে পড়ে।

      আমি চড়ুই তুমি ভাতি
      আমি কুতকুত তুমি সাথী
      আমি গোল্লা তুমি ছুট
      আমি বাদাম তুমি বুট
      আমি কানামাছি তুমি ভোঁ ভোঁ
      আমি দূরে যাকে খুশি তাকে ছোঁ

      ভান্ডারে আর কবিতা নেই, শিশু কবি ক্ষান্ত দিলো।☺

  3. কবিতা লেখার ইচ্ছাটাও মিটছেনা, আবার লিখলেও কবিরা আইসা পঁচাইতাছে, অতএব শিশু কবির কবিতা শিরোনাম। কেউ কিছু কইলেই কবেন আমি লিখিনাই। এত্তো চালাক! আর আমরা বুঝি অ-চালাক!
    আপনি কবিতার শিরোনাম দেবেন ‘নো এন্ট্রি’। কেউ পঁচাইলেই উলটা ঝাড়ি দিবেন। ভালো বুদ্ধি দিছিনা?

    1. আপনি এত্ত বুদ্ধি নিয়া ঘুমান ক্যামনে? ঘুম ধরে??

      হ, বড় কবিগুলা শিশুদের পঁচায় খুব সোনেলায়। আসলে হিংসে করে হিংসে!! প্রতিদ্বন্দ্বী তৈরি হোক তারা চাননা বোধহয় 😜

      নো এন্ট্রি আইডিয়া দারুন দিলেন আপু। থ্যাংকস ☺

      এইবার দেখতাসি তাগোরে, কিছু কইলেই ঝাড়ি😃😃

    1. ধন্যবাদ ভাই, কেবল ক্লাস ওয়ানে উঠেছেতো। আর ক’ বছর গেলেই ম্যাট্রিক দিবে।

      তখন শিশু কবি বড় কবিদের টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করবে কলেজে ইন্টারমেডিয়েট ভর্তির সাজেশনের জন্য।

      বড় কবিরা সাজেশন দিতে চায়না আজকাল।

মন্তব্য করুন