ক্যাটাগরি কবিতা

অঘ্রাণের সন্ধ্যে

নীলাঞ্জনা নীলা ৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১২:১৬:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩০ মন্তব্য
[caption id="attachment_59550" align="aligncenter" width="286"] জ্যোৎস্নার প্লাবন...[/caption] চাঁদের ঘোলাটে আলো'কে চুমু খায় মেঘের আস্তর; যেনো আবেগী হাত বুলায় আকাশের গায়। হিম হিম সন্ধ্যে ওড়ায় কুয়াশার চাদর আদুরে স্পর্শের সন্ধানে কতো কী যে বদল আনে প্রকৃতি! আচ্ছা, আমার মতো উষ্ণতায় মাখামাখি করে নিতে চায়, সেও কি? সন্ধ্যের এই রহস্যময়ী রূপ চেয়ে চেয়ে দেখে নির্জনতার অপ্সরীকে দিঘীর শান্তজলে [ বিস্তারিত ]

পক্ষাঘাতগ্রস্থ সময়

নীলাঞ্জনা নীলা ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১২:২৫:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য
[caption id="attachment_48874" align="aligncenter" width="339"] থেমে যাওয়া...[/caption] দু'হাত দিয়ে কুয়াশা সরিয়ে আকাশ দেখতে চেয়েছি সিঁথির মতো একফালি চাঁদের কি আর অমন শক্তি আছে কুয়াশার বুক চিড়ে আকাশের সাথে মিতালী করার? পৃথিবীর কোনো নিয়ম মেনে না চলার ইচ্ছে নিয়ে বাইরের পথে পা ফেলেছি গল্পে শোনা সেই তেপান্তরের মাঠ পেরিয়ে দূর থেকে বহুদূরে যাবার নারী কখনো পথিক হতে [ বিস্তারিত ]

Path To The Future — Navonil Tirtho

নীলাঞ্জনা নীলা ২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ১১:৩৩:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য
♥আমার ছেলে নভোনীল তীর্থ'র লেখা♥ Give it one chance no menacing, I promise your wounds will heal like medicine, Take your time in this process just read the message, Treat your life like a story control your passage, Yeah I’m lingering, mind I’m considering, I’m a little hesitant I’m still figuring, Just give it one [ বিস্তারিত ]
এক - বললে তুমি, ভালোবাসতে পারোনা। আর আমি, ভালোবাসা ছাড়া আর কিছুই পারিনা বেঁচে থাকার জন্য এই দুটো পথ; যে পথে তুমি যেতে চাওনা, আর আমি ফিরতে জানিনা। দুই - একদিন হঠাৎ আড়াল থেকে উঁকি দিয়ে এসে বললাম, টুক্কি! তুমি বললে, বাচ্চামো আর গেলোনা! আসলে কি জানো তোমার সাথে লুকোচুরি খেলায় জিততে চাই বলেই তো [ বিস্তারিত ]

“হুমায়ূন আহমেদ”

গালিবা ইয়াসমিন ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৯:০৮:১২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য
তুমি এসেছিলে মধ্যবিত্ত মধ্যবিত্তে আনন্দ দেখেছে বুঝেছে পরিবার খুঁজেছে আপনজনকে লিখেছ বই জয় করেছ মন আনন্দে কাটে সবার কিছুক্ষণ। একদিন ঠিকই বিদায় নিলে রইলে মনে চিরসবুজ হয়ে তাই আজও হিমু হাঁটে খালি পায়ে রূপা জড়ায় নীল শাড়ি গায়ে। "শুভ জন্মদিন" হুমায়ূন আহমেদ স্যার, ভালোবাসা নিবেন <3  (3 -গালিবা ইয়াসমিন (১৩/১১/২০১৮)
[caption id="attachment_59265" align="aligncenter" width="294"] ফুলের দিব্যি...[/caption] একটি ভালোবাসার কবিতা লিখবো আজ। নিশ্চিত জানি প্রশ্নবাণ আমায় বিদ্ধ করবে, 'ভালোবাসার কবিতা কার উদ্দেশ্যে?' উত্তর খুঁজে বেড়াবো কিছুক্ষণ, একটু চমক রেখেই বলবো, 'আছে, আছে!' ততোক্ষণে আরোও কিছু উৎসুক দৃষ্টি আমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকতেও পারে; অথবা, নয়-ও! কেউ কেউ বলবে 'ঢঙ!' যে যা ভাবুক, বলুক, আমার তাতে [ বিস্তারিত ]

ভালোবাসার অ-কবিতা

সাবিনা ইয়াসমিন ৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ০২:১৫:০৫পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য
❤ তোমায় একটি কবিতা বলি ? 💘 বলো। ❤ নাহ,,তোমায় একটি গান শোনাই ? 💘 শোনাও। ❤ এসো,, তোমায় একটি ছবি দেখাই ? 💘 দেখাও। ❤ ঐ যে দেখো আকাশটা কতো সুন্দর ।তাই না ? 💘 হুম,সুন্দর। ❤ পাখি গুলো ডানা মেলে উড়ছে আর গাইছে,,, 💘 হ্যা ,,উড়ছে আর গাইছে। ❤ এভাবে কথা বলো কেন [ বিস্তারিত ]
[caption id="attachment_58922" align="aligncenter" width="335"] আমার মামনি...[/caption] ফুল হয়ে আমি, জন্ম নিতাম যদি সবার তরে বিলিয়ে দিতাম গন্ধ নিরবধি।। জন্ম যদি হতো আমার প্রজাপতির মতো রঙ বেরঙের ডানা মেলে ঘুরতাম অবিরত।। আবার পানকৌড়ি হতাম আমি যদি ডুব সাঁতারে পাড়ি দিতাম যত নদনদী।।. এ জগতে আসতাম যদি আমি ভ্রমর হয়ে মনটা সবার ভরিয়ে দিতাম গুনগুনাগুন গান গেয়ে।। [ বিস্তারিত ]

ধারা

নীলাঞ্জনা নীলা ১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ০৯:০৬:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য
  চিলেকোঠার দেয়ালে লেখা অজস্র নাম জলের গভীরে বয়ে যাওয়া একটি পরিত্যক্ত বিস্মৃতি ব্রিজের ওপারে মলাটের বই হাতের উপর পরিচিতির সিলমোহর অভিজাত একটি যুগকে পেছনে ফেলে, ওয়ান ম্যান আইল্যান্ডের গা ছুঁয়ে বয়ে যায় এক হাজার দ্বীপবহনকারী সেন্ট লরেন্স নদী। থাউজেন্ড আইল্যান্ড ক্রুজে ইউএসএ। ২০ আগষ্ট, ২০১৮ ইং। ★বেশ লম্বা ট্যুর দিলাম এবার গ্রীষ্মে। আশা করি [ বিস্তারিত ]

মীরার জন্য, জাতিস্মর

আগুন রঙের শিমুল ৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ০৫:৪৬:২৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
আদিগন্ত উল্লাস মনে আছে - মনে আছে আলো, মনে আছে ভালোবাসা, মনে আছে জল। উৎসব মনে আছে, শরীরের ঘ্রাণ - মনে আছে রিরংসাকাতর রাত্তির । আমার শরীরে আসে জোয়ার , নীল বিষে মৃত্যুর অধিক কাতর। মনে আছে ভরসার হাত - সুঘ্রাণ শ্বাসের তুমুল তুফান, মনে আছে সমুদ্র, মিঠে চুম্বন - মনে আছে রাত্তিরের গান। মনে [ বিস্তারিত ]

নির্জনতার মেঘ

আগুন রঙের শিমুল ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার, ০৪:৪৫:৫৩অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
বনগোলাপের ঝাড়ে এসে বসেছিল - তোমার মতো আবছায়া এক গাঙশালিখ, তার রোমশ ডানার সাথে মিশে কিছু বনজ আঘ্রাণ চলে গেছে লোকালয়ের কাছাকাছি। অথচ তুমি আমি সে, সকলেই - এই সিমেন্টের জংগলে ; প্রতিদিন বাঁচি। এইবার বাড়ি ফেরার নদীটায় ভীষণ স্রোত - ভালোবাসার মতো দিগ্বিদিক ঢেউ, এইবার পথের পাশে নামেনি মায়ারা ; জেনেছে বিফল আয়োজন, ভালোবাসার [ বিস্তারিত ]
  ২রা আগষ্ট---/অরুণিমা মন্ডল দাস আঠারো বছর উত্তীর্ণ একটি রোগা পাতলা মেদিনীপুরের মেয়ে ক্লাশ টুয়েলভের চৌকাঠ পেরোনো এক আবছা ছায়া---- সেই ছায়াতে সে নিজের মুখ ভবিষ্যৎ সব গুলিয়ে ফেলে পরীক্ষায় এতোটাই টেনশন যে মাথা ঘুরে পড়ে যায় প্রকৃতির সুর কবিতায় আবার বেঁচে উঠে কত রাত না ঘুমানো সন্ধ্যাতারায় মার ছবি এঁকে কেটে যায় কত দিন [ বিস্তারিত ]

কথা ছিলো, কথা থাকে

আগুন রঙের শিমুল ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:১৭:৪২অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
তোমার নগরে পা রাখবার দিন - খুব যতনে বাঁচিয়ে রাখা স্বপনবেশে, তোমার নগরদ্বারে আমি দাড়ালে এসে - আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে ; কথা ছিলো। অয়ি লাবণ্যপুঞ্জ - তুমি খুলে দেবে রুদ্ধ দুয়ার, আমি ও আমার ব্যাথার সরিৎ ঝরবো একাকার - তুমি ; বহুকালের তাপদাহ সে ধারাজলে, ধুয়ে নেবে একবার ; কথা ছিলো। তারপর, চিরতরে বিলীন [ বিস্তারিত ]

আমার বড্ড ঘুম পাচ্ছে!

নিতাই বাবু ৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১২:৪২:৩০অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
ঘুমাবো আমি, বড্ড ঘুম পাচ্ছে শরীর অবসন্ন, চোখের পাতা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। কে যেন ঘুমপাড়ানি গান শোনাচ্ছে বড্ড ঘুম পাচ্ছে আমার বড্ড ঘুম পাচ্ছে। সময় হয়েছে আমার ঐ চিরনিদ্রার ঘুমিয়ে পড়বো একসময় আমি যখন ওপারের ডাক পরবে আমার। মনে হয় ওপার থেকে ডাক আসছে বড্ড ঘুম পাচ্ছে আমার বড্ড ঘুম পাচ্ছে। ঘুমিয়ে [ বিস্তারিত ]

নামহীন (এক)

নীলাঞ্জনা নীলা ২ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১২:৪৪:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১২ মন্তব্য
অন্ধকার হাইওয়েতে বেড়াল চোখ জ্বলে ওঠে আকস্মিক! যেনো মৃত্যুর কালোছায়া অকস্মাৎ এসে রূহের সাথে মোলাকাত করতে চায়। পথ পিষে পিষে চলে যন্ত্র দানব, মানব-ইঞ্জিনের দমে টান লাগে; নিঃশ্বাসে থাকা জলীয়বাষ্প মিশে যায় মেঘের সাথে--- বৃষ্টি নামে, রক্ত ধুয়ে যায়, থেকে যায় দাগ বুকের ভেতর। হ্যামিল্টন, কানাডা ২ আগষ্ট, ২০১৮ ইং।

আর্কাইভ