অঘ্রাণের সন্ধ্যে

জ্যোৎস্নার প্লাবন…

চাঁদের ঘোলাটে আলো’কে চুমু খায় মেঘের আস্তর;
যেনো আবেগী হাত বুলায়
আকাশের গায়।
হিম হিম সন্ধ্যে ওড়ায় কুয়াশার চাদর
আদুরে স্পর্শের সন্ধানে কতো কী যে বদল আনে প্রকৃতি!
আচ্ছা,
আমার মতো উষ্ণতায় মাখামাখি করে নিতে চায়, সেও কি?
সন্ধ্যের এই রহস্যময়ী রূপ চেয়ে চেয়ে দেখে নির্জনতার অপ্সরীকে
দিঘীর শান্তজলে শিহরণ জাগে,
রোমাঞ্চপ্রিয় এক অপরূপ সন্ধ্যে
তার চোখে আঁকে অঘ্রাণের কাজল।

হ্যামিল্টন, কানাডা
১৯ নভেম্বর, ২০১৮ ইং।

মোট পড়েছেনঃ ৮১০জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. বসন্ত আঁকা কাজল চোখে শিহরণ খেলে যাক
    অপ্সরী জেগে উঠুক স্ব মহিমায়, আনন্দ খেলায়
    দিনান্তের অঢেল সময় জূড়ে!!

    চমৎকার বললাম কিন্তু
    খুব-ই অল্প-অল্প লিখলেন!!

    1. অপ্সরী ঘুমাতে জানেনা। জেগেই থাকে।
      আপনি চমৎকার বলেন, লেখেনও।
      শিখিয়ে তো আর দিচ্ছেন না, বেশি লিখবো কিভাবে বলুন?

    1. আমার জানালা দিয়ে এভাবেই চাঁদের আলো ঘরে আসে। আমার বিছানা আলোয় ভরে যায়। ওই চাঁদ-ই তো লিখিয়ে নিলো আমায়।

      অনেক ভালো থেকো নানা।

  2. এতো সুন্দর জোছনা !!ছবিতে এতো অপরুপ ,বাস্তবে কেমন ছিলো !!!ভাবতেও পারি না ভয়ে।জোছনা রাতের চাঁদ আমায় পাগল করে দেয়।আমি স্থির হতে পারি না।মরে যেতে ইচ্ছে করে।একেই বলে ভয়ঙ্কর সুন্দর।

    আপনার তারিফ করার শব্দ আমার দখলে নেই আপু।অনেক ভালো লাগা রাখলাম।ভালো থাকুন, শুভ কামনা।❤❤

    1. আপনি অনেক সুন্দর করেই তারিফ করতে পারেন। বুঝেছেন সাবিনা আপু?

      আমার বিছানার পাশেই জানালা। চাঁদের আলো পুরো বিছানায় ছড়িয়ে পড়ে। এই বাসাটা যেদিন ছাড়বো এই জানালাটাকে খুব মিস করবো।

      ভালো থাকুন।

  3. নাহ! জ্যোৎস্নায় মাখামাখিতে তার একেবারে সময় নেই।
    আমার আকাশে যে জ্যোৎস্না হাসে তার আকাশেও হেসে ওঠে। সে জানে তখন আমি আমার দক্ষিনের বারান্দায়। জ্যোৎস্না মাখছি। সে ফিরে হয়তো একবার দেখবে। দীর্ঘশ্বাস তার বুক থেকে নেমে যাবে কি যাবে না তা অস্পষ্ট।
    শুধু আমার বুকে হা হা কার।
    চমৎকার নীলাআপু। অনএএএএক সুন্দর।

    1. শান্তসুন্দরী আপু আমার তোমার ভালোবাসা অনন্য। আমার খুব ইচ্ছে করে তোমার সাথে মুখোমুখি বসে অনেক গল্প করতে। এতো মায়া তোমার কথায়।

      ভালোবাসা জেনো। ভালো থেকো। 🌹🌹❤❤

  4. আপু কি চমৎকার করে প্রকৃতি কে দেখো তুমি! প্রকৃতি আর তোমার চেতনা যেন এক হয়ে যায় কবিতায় কবিতায়। মাশাল্লাহ মন ছুঁয়ে দিলে। -{@

    1. মায়াবতী নামের কারো সাথে পরিচয় ছিলোনা। কেন ছিলোনা এখন বুঝতে পেরেছি। মায়ায় ভরা মায়াবতীকে এই সোনেলায় পাবো বলেই আগে কোনো মায়াবতীর সাথে পরিচয় হয়নি।

      অনেক ভালো থাকুন। 🌹

  5. আপু কি চমৎকার করে প্রকৃতি কে দেখো তুমি! প্রকৃতি আর তোমার চেতনা যেন এক হয়ে যায় কবিতায় কবিতায়। মাশাল্লাহ মন ছুঁয়ে দিলে। -{@

  6. তার চোখে আঁকে অঘ্রাণের কাজল”

    সব টুকু যেন এই লাইনটিতেই
    জীবন সুন্দর
    জীবন প্রেমময়
    জয় হোক ভাললাগার -{@

মন্তব্য করুন