ভালোবাসার অ-কবিতা

❤ তোমায় একটি কবিতা বলি ?

💘 বলো।

❤ নাহ,,তোমায় একটি গান শোনাই ?

💘 শোনাও।

❤ এসো,, তোমায় একটি ছবি দেখাই ?

💘 দেখাও।

❤ ঐ যে দেখো আকাশটা কতো সুন্দর ।তাই না ?

💘 হুম,সুন্দর।

❤ পাখি গুলো ডানা মেলে উড়ছে আর গাইছে,,,

💘 হ্যা ,,উড়ছে আর গাইছে।

❤ এভাবে কথা বলো কেন তুমি ?এখন যদি মরে যাই ??

💘 যাও।

❤ মানে !! মরে গেলে খুশি হবে ?
আমায় নিথর দেখতে ভালো লাগবে ??

💘 হা,হা,হা,হা,,ভালোবাসার মানুষ তুমি..
যা করবে সবই ভালো লাগবে।💘

মোট পড়েছেনঃ ১,২২৬জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. হার্ট দিয়ে দেখি সোনেলা লাল করে ফেলেছেন 🙂
    ঠিক বলেছেন, ভালবাসার মানুষের সব কিছুই ভাল লাগে।
    ছোট কবিতায় অনেক ভাল লাগা -{@

    1. সোনালী রঙের টা পেলাম না ,তাই লাল রঙটাই দিলাম।এই কবিতায় দুজনের হৃদয় ভালোবাসায় সমৃ্দ্ধ হলেও উত্তাপহীন।ভালোবাসা যেমনই হোক প্রকাশ করতে হয়।

  2. অ- কবিতা লিখছেন শিরোনামেই, অ- কবিতা হিসেবে ঠিক আছে।
    লেখায় এত ইমো না দেয়াই ভালো। আমি হলে লেখার শেষে একটা দুই ভাগ হওয়া হার্ট দিতাম 🙂

    1. তাহলেতো ভালোই হোতো।একটি কবিতা পড়তে পেতাম।অ- কবিতা থেকে কবিতার স্বাদ নিতে চাওয়া আর ঘোড়ার ডিমের অমলেট খাওয়া এক সমান।😂

  3. এই-রে সেরেছে!!
    যেখানে বাঘের ভয়
    সেখানেই
    খরগোশ লুকোয়!!

    আপনি কবি!!
    ভয়ে তো করি খুব-ই,
    হাত-পা কাঁপা-কাঁপা!!
    কেমনে কী-ই-বা লিখি,
    ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া,
    এতো এতো ভালোবাসা
    ছিটকে সামনে এসে দাঁড়ায়
    মড়া থেকে বেঁচে বাঁচা!!

    স্বাগত হে কবি।

    1. নেই কোনো ভয়
      আমি নইতো কবি,,
      কপি বলা যায়,ফুল কপি অথবা বাধা কপি,
      খরগোশ খেতে পারে কাঁচা ই
      সিদ্ধ খায় সবাই ।
      এতো এতো ভালোবাসায়
      মড়া যদি বাঁচেই বেঁচে
      ক্ষতি কি 😂😂

      1. অপেক্ষা করে কাজ হবে না কবিতাওয়ালা স্যার।গোটা কয়েক ডাইনী পাঠিয়ে দিন।ভয়ে ভয়ে দুয়েকটা অ-কবিতা নিশ্চিত বেরোবে।😂😂

  4. ভালোবাসায় ভরপুর, ভালোবাসার মানুষের কাছে অনেক কিছুই সহজে বলা যায়। অনেক শুন্তেও ভাল লাগে। বেঁচে থাকুক হ্রিদয়ো মন্দিরে (3 জিয়ে থাকুক অনন্তকাল বুকেত মাঝে।

  5. আমি দেখলাম অন্যভাবে ! খারাপ সময় ভাল সময় সব সময় ভালোবাসায় পূ্র্ণ থাকলে আমাদের এই ক্ষুদ্র জীবনটা যে সার্থক হয়।

    1. হা,হা,হা,হি,হি হি,,,দারুন আইডিয়া !! এমন নিরস প্রেমিকের ঘাড় মটকালে কোনো পাপ হবে না।😂😂
      অ-কবিতা ভালোলাগায় খুশি হলাম আপু।শুভেচ্ছা ও শুভকামনা। ;? -{@

মন্তব্য করুন