সুখের বৈভব

বুলবুল চৌধুরী ২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ০২:৫৬:৫১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

সুখের বৈভব
_____________

অরুণ অধর মলয় সমীরে
অতৃপ্ত পিয়াসা হায়,
নন্দন কুসুম বৈভবে পূর্ণ
কিরণ চপলা প্রভায়।

হিমাদ্রি জঙ্ঘা ধন্যা অয়িমা
ফেনিল জলদি ঝরিছে,
নিবিড় কুঞ্জে পুস্পিত রাগে
পীযুষ চন্দন ভরিছে।

বিজন বিপিনে পুলকিত মাধবী
সুপ্তি শেফালী ভোরে,
বিমল প্রভাতে নিখিল ছাপিয়া
মুখরা যামিনী ঘোরে।

বিষাদে হরষে সজল বাতাসে
বিষ্ণু প্রিয়া তুমি,
সূধা বসুধায় খুঁজিয়া বেড়াই
স্নিগ্ধ শ্যামল ভূমি।

৭৭৯জন ৬৬২জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • কোনো মন্তব্য নেই!