ক্যাটাগরি কবিতা

শেষ চুমুক

সুরাইয়া পারভীন ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০২:৫৫:১৯অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য
কফির কাপে শেষ চুমুক দেবার- আগেই থেমে যায় আমার ওষ্ঠদ্বয়। মনে পড়ে যায় শেষ চুমুকের অপেক্ষায়, রয়েছে কোনো এক মাতাল প্রেমিক। প্রেয়সীর ফেলে রাখা অবশিষ্ট কফি, চেটেপুটে খাবে কোনো এক তৃষ্ণার্ত প্রেমিক। জানি না অবশিষ্ট কফির নেশায় নাকি- কাপের গায়ে লেগে থাকা প্রেয়সীর ওষ্ঠের ছোঁয়ায়! কিসের মাদকতায় আসক্ত সে প্রেমিক? উন্মত্ত প্রেমিকের অধীর আগ্রহে এই [ বিস্তারিত ]

কালোই মহামূল্যবান

মোহাম্মদ দিদার ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০১:১৫:৫৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
  কিন্তু আমিতো কালো বলেছিলে তুমি। ওগো, আমি শুনেছি কালোই জগতের আলো! কালো রাতের আধার কালো তাহারে কেবা না বাসে ভালো মূল্যহীনতো দিনের আলো নাইবা মিললে আধার কালো রাতের আধার নাইবা পেলে তারার আলো কোথায় মেলে!! কালো কেশের খোপায় বসে রক্ত জাবা মিষ্টি হাসে। প্রিয়ার কালো চোখের তারায় রঙ্গিন কতো সপ্ন ভাসে। এলে কালো মেঘ [ বিস্তারিত ]

কয়েকটি শিশুতোষ কবিতা

ইসিয়াক ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০১:০১:৩৬অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
প্রশ্ন ==== রাত নিশিথে বনের মাথায় জ্বলে জোনাকি। গুনে গুনে খোকন সোনা হয়রান একাকী । এমন সময় মা এলে মায়েরে সে শুধায় । জোনাক পোকা কেমন করে এতো আলো পায়? বায়না ===== মিটি মিটি তারা জ্বলে দূর আকাশের দেশে। কত তারা সেথায় থাকে ? খোকা জানতে চায় হেসে । মা হেসে কয় ,দূর পাগল তারা [ বিস্তারিত ]

পৌষ সংক্রান্তি উৎসব – বাতি আছে পথে পথে

এস.জেড বাবু ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:০০:৪৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
এখনো আমাবর্ষা নামে, ঘোর অন্ধকার নিশিথে, ভাঙ্গা কবরে ডাকে ক্ষুধার্ত শেয়াল, কখনো দুই চারটে, কখনো এক ঝাঁক জোনাকি নিরবতা ভাঙ্গে আঁধারের, এক ঝাঁক মৌমাছি বাসা বদল করে নতুন রাণীর পিছু, ডেকে উঠে কোনা ব্যাঙ, নাহ্ - এ যেন আর্তচিৎকার। দু’টি জোনাকি এগিয়ে গেলে, আহার ফেলে আড়ালে লুকায় চকচকে লিকলিকে সরিসৃপ। মচমচ শব্দে শুকনো পাতা মাড়িয়ে, [ বিস্তারিত ]

মানুষই রাক্ষস

নিতাই বাবু ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ১১:৪৫:৫৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
শিশুকাল কেটেছে আমার রাক্ষসের ভয়ে, মা বলতেন, দেখো সাবধানে থেকো খোকা রাক্ষসে ফেলবে যে তোমায় খেয়ে! থাকতাম ভয়ে ভয়ে, দিন আর রাত হলে, ভাবতাম এই বুঝি রাক্ষস মারলো থাবা দৌড়ে আশ্রয় নিতাম মায়ের কোলে। বড় হয়ে দেখি হায়! রাক্ষস গেলো কোথায়? খুঁজেছি অনেক, রাক্ষস দেখিনি কোথাও দেখেছি মানুষেই তো সব গিলে খায়! মায়ের ওইসব কথা [ বিস্তারিত ]

দশ লাখ

দেবজ্যোতি কাজল ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ০৯:৩৪:০৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
রির্টানে পাশ করে যখন ভাইভার কার্ড পেলাম তখন “ চলো দিল্লী যাই ” বলে কলকাতায় গেলাম । রাজপুতের বাচ্চারা বসে আছেন- আমাদের জড়িপ করতে সেখানে অনেকেই ছিলেন , মহাশয় , মহাদয় , মাননীয় , মাননীয়া এমন কি ইংরাজী শব্দার্থের স্যারও আমি তাদের সামনে গিয়ে ওভেশন দিলাম , জড়াগ্রস্ত হয়ে আছে মন, অনুভব করলাম আমার দগ্ধ [ বিস্তারিত ]

খুনসুটি

নাজমুল হুদা ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ০২:১৭:১৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
হঠাৎ প্রশ্ন, তুমি আমায় ভুলে যাবে? :হ্যাঁ, ভুলে যাব। আবার প্রশ্ন, তুমি কি অন্যজন পেলে? :না, পেয়ে যাব। নাদুসনুদুস গালে রাগের মাত্রা ঝেঁকে বসে একনাগাড়ে বলতে থাকে :তুই তুই হারামি হারামি কুত্তা সবাই জানে। আচমকা একটা কান্না সুরে ওপাশ কাঁপে :ধুর পাগলী আয় না বুকে,‌দ্যাখবি এবার তোর অশ্রু জলে ভিজে যাওয়া মনের তাপ তোর বুক [ বিস্তারিত ]

প্রণয়লীলা

ইসিয়াক ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ০১:০৪:১০অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
প্রিয়তমা, তুমি কি ঘুমিয়ে পড়েছো? রতিক্লান্ত তোমায় খানিকটা ক্লান্ত দেখালেও, ম্রিয়মাণ মোটেও নও। তুমি আনমনে বাঁকা ঠোঁটে একটুকরো হাসি ধরে রেখেছো পরম নিশ্চিন্তে। চরম সুখের রেশ হিসেবে -তুমি ঘুমাও প্রিয়তমা, সব সুখ বুকে নিয়ে । আমি শুধু চেয়ে দেখি তোমার প্রিয় মুখ।
পৌষের এই হাড় কাঁপানো  শীতের শীতলতায় নয়, প্রিয়তম তোমার শূন্যতার উত্তাপে কাঁপছি প্রতিনিয়ত । আগ্নেয়গিরির লাভার উত্তপ্ত দাবানল যেমন করে পোড়াচ্ছে- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে উত্তর-পূর্ব অঞ্চল, তোমার শূন্যতাও ঠিক তেমনি করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করছে আমাকে। অথচ কথা ছিলো প্রিয় পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরে, নগ্ন পায়ে শিশির সিক্ত দুর্বা ঘাসের উপর হাঁটবো দুজনে। শুভ্র [ বিস্তারিত ]

স্বৈরাচারী প্রেমিক

পর্তুলিকা ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০৪:২৭:০৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
যার প্রেম মনে মনে, কথার আগে ঝগড়া করে, ভাব দেখায় সর্বজান্তার, পন্ডিতি ফলায় প্রেমে সে দুরাচার। বকায় রাখে ভালবাসা হাসিতে থাকে রাগ প্রেমের সংজ্ঞা বদলে দেয় মুহুর্মুহ অন্তরে দেয় দাগ. কবিতা জানেনা পারেনা গল্প, এমন মানুষ প্রেমিক না ঐ প্রেম প্রেম না, ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।

নিকৃতি

ইসিয়াক ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০৭:৫৩:৪১পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
তোমার ঠোঁটের ফাকে তিনটা কথার ছবি আকতেই। তুমি আঁতকে উঠে আমায় ঠেলে ফেলে বললে, আমি ধর্ষিতা হতে চাইনা । আমি আহত চোখে বললাম ভালোবাসা ও নিগ্রহের মধ্যে পার্থক্য বলতে তুমি কি বোঝ? তুমি বললে ,আজকাল পুরুষেরা ভালোবাসেনা। ভালোবাসা আদায় করে নেয়। সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে। বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে। জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।

মা-গো নগ্ন দৃপ্ত অভিজাত্যে

সঞ্জয় মালাকার ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৮:৪১:৪৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
  মা-গো তাড়িয়ে বেড়াচ্ছে দুঃস্বপ্ন নগ্ন-দৃপ্ত অভিজাত্যে! মা কোন সুখবর বুকে এগিয়ে আসেনি একটু উষ্ণতার ছায়া দেবে বলে, আসেনি মা স্নেহের মায়া বাণী, সুখের কান্না নিয়ে, অসুস্থ শরীর কাঁপুনি জ্বরে সজোরে টেনে নিয়েছে মৃত্যুর ধারে। মা-গো বিষণ্ণের মরু প্রান্তরে হেন্যে হয়েছি, আইন অনিয়মের ভয়ে, কেউ কাছে আসেনি, মা-গো প্রবাসির আকুল কান্না কেউ শোনেনি। মা-গো শুনেছিল [ বিস্তারিত ]

মুজিব শতবর্ষ !

সুপায়ন বড়ুয়া ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৭:৫৪:১৯অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
আজি হতে শতবর্ষ আগে তুমি এসেছিলে নীরবে নি:শব্দে টুঙ্গীপাড়ার অজপাড়া গাঁয়ে বাংলামায়ের পর্ণকুটিরে ফাগুনের আলোক উজ্জল ভোরে মোয়াজ্জেমের আজানের সুমধুর সুরে মাতৃজননীর ঘর আলো করে আজ তোমায় স্মরি বন্ধু শতবর্ষ পরে। মায়ের কপোট ললাটে বলীরেখা ফেলে দুরন্তপনা কৈশোর পেরিয়ে যৌবনে রেখেছো পা অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরূদ্ধে দাঁড়িয়ে তোমার নিয়ত সংগ্রাম দৃঢ় অবিচল মনোবল স্হান [ বিস্তারিত ]

আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে

দেবজ্যোতি কাজল ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৫:২২:০৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
উত্সাহী পাখির ভিতর যেতে হবে আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ; তার বুকের মধ্যে শুয়ে থাকব বিন্দুতে , আমার শক্ত আঙুল হিমের নীচে ডুবিয়ে তাকে বোঝার চেষ্টা ক’রব আছে কি-না সে । তার মুখ স্পর্শ করব , তার ডানা , তার নদী , তার বোতাম খোলা চুমু । আমার হৃদয় তুলে রাখব সব সময়ই তার [ বিস্তারিত ]

আর্কাইভ