ক্যাটাগরি কবিতা

বিয়ের আসর

ইসিয়াক ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ০৭:৪৪:৫৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
চড়ুই পাখি বউ সেজেছে, ঘোমটা দিলো মাথায়। টুনটুনিটা তাই না দেখে নাচছে পাতায় পাতায়। শ্যামা বলে, গয়না আনো । ময়না বলে, বর এলো কই? শালিক বলে, পোলাও খাবো, সাথে চাই টক মিঠা দই । প্যাঁচা বলে চল রে ভাই, এই আনন্দে গান সবে গাই। ছন্দে ছন্দে দুলি আনন্দে, সুরে সুরে সুর মিলাই । পাঁজি কাকটা [ বিস্তারিত ]

মহামিলনের কাব্যকথা

সুপর্ণা ফাল্গুনী ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১১:৩৬:৫৩অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য
তোমায় নিয়ে দেশান্তরী হবো, পালতোলা নৌকায় ভেসে যাবো । যেথায় নদী সমুদ্র-স্নানে ডুবে, সেথায় মোরা সাঁতার কাটবো । তোমায় নিয়ে তেপান্তরের মাঠ পেরোবো, দিগন্তের সীমান্তে পথ হারাবো । জোনাকির আলোয় উদ্ভাসিত হবো, পূর্ণিমার জ্যোৎস্নায় সিক্ত হবো । নদী-সাগরের মোহনার জলতরঙ্গে বাসনা বিলাবো । আষাঢ়-শ্রাবণ নয় সুখের প্লাবনে পূর্ণ হবো । তোমার বুকে কামনার দ্বীপ-শিখা জ্বালবো, [ বিস্তারিত ]

আমার কোনো দুঃখ নেই

মোহাম্মদ দিদার ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৪:১৭:৫৭অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
আমার কোনো দুঃখ নেই। কুয়াশায় ঘেরা সকালে পারার মোড়ে গুটিশুটি মেরে পরে রইলুম। পাড়ার মোড়ল দয়ার্ত স্বরে বললো: আহারে বাছার খোজ কেউ রাখেনা! বেলা গড়ালে আসিস আমার বৈঠক খানায় একখানা মোটা কম্বলের বন্দবস্ত করে দিব। কম্বলের বদলে দারোয়ানের ঘাড় ধাক্কায় যে আমার চোয়াল ফেটে মোড়ল বাড়ীর মেঝে রঙ্গিন হলো, তাতে আমার কোনো দুঃখই নেই!! এই [ বিস্তারিত ]

প্রেমিক হতে চাই

কামরুল ইসলাম ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৯:৪৫:২৯পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
  আমি একবার প্রেমিক হতে চাই ~ কুয়াশার চাদরে ঘেরা শীতের উষ্ণতায় ~ ছুঁয়ে যেতে চাই তোমার অধর ~ গোধুলীর রঙ মেখে, মেঘনার পাড়ে ~ ঢেউয়ের চুমুতে ভেজাতে চাই, পায়ের পাতা ~ এক ঝাঁক পাখীর কলতানে, ডানা ঝাপটিয়ে ~ পাড়ি দিতে চাই নীলের সীমানা ~ জোছনা রাতের স্নিগ্ধতায়, হাছনার সুবাসে ~ জড়িয়ে থাকতে চাই, তোমার [ বিস্তারিত ]

পবিত্র চুম্বণ ও জলোচ্ছাস

ইসিয়াক ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:৩০:০৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
তব ধোপদস্ত চুম্বনে, মদীয় অম্ভোধি পয়স্বিনীতে জলোচ্ছাস বয়ে গেল অতর্কিতে। মেঘহীন বর্ষণে ভিজে গেল মাঠ প্রান্তর। নতুন জলপ্লাবনে অচিরেই জেগে উঠলো সেথায় ঘাস, দূর্বা ও অন্যান্য প্রাণের অনুরণন। এভাবে তুমি তোমার জাদুকরী ক্ষমতা প্রয়োগ করো অকসর প্রিয়তমা । আমি চিরকাল তোমার প্রেমে, নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই। অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।

প্রথম মৃত্যু দ্বিতীয় জন্মের আগে

অনন্য অর্ণব ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:২৮:০৩অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য
  সেই কবেকার কোন অজ্ঞাত বিহঙ্গের ডানায় ভর করে- তোমার দুয়ারে এসেছিলাম মুসাফির আমি, সেদিন মৃত্যু হয়েছিলো উদীয়মান সহস্র স্বপ্নরাজির এক তোমাতেই মিইয়ে গেলো যুগান্তরের মহাপুরুষ ।। তুমি ঘটে বেঁধে রেখেছিলে মরীচিকা মশালের বাতি- সুতীব্র দহনে তার ঝলসে গেছে পাথুরে দু-চোখ সহসা নয়ন মেলে অন্ধকারে দেখেছি কেবল - অস্তাচলে ফিনকি দিয়ে জ্বলছে মৃদু গোধূলি গোলক।। [ বিস্তারিত ]

যে এখনও আসেনি

দেবজ্যোতি কাজল ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:২৭:১৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
এক তোমার চোখে , আমি দেখেছি মাইলের পর মাইল সৈকত তোমার দ্বীপে অগোছালে- এই যে আমি থেকেছি ক্ষণকাল । এবং হেসেছি । এবং করেছি খুনশুঁটি এটিই ছিল , সেরা ইতিবাচক , একটি মেঘলা দিনে তোমায় ভুলাতে অভিমান । তুমিও ছিলে শিশু সুলোভ আমিও ছিলাম শিশু সুলোভ একই কাপড় থেকে কাটা একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ [ বিস্তারিত ]

খোকা ডাক শুনতে ইচ্ছে করে

সঞ্জয় মালাকার ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:০৬:৪৩পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
সুপ্রভাত,, তোমরা জেগে উঠো আপন মমতায়, জীবন্ত শরীরে,শত মানুষের ভীরে, শুরুটা যেন হয় ভালো মধুর মিলনে! মা/ খবর'টা পৌছে দিও আমার মায়ের কাছে আমি ভালো আছি,যেন চিন্তা না করে, বলে দিও আমি দূরে আছি,শত ব্যস্ততা ধরে তবু মায়ের মধুর সূরে খোকা ডাক শুনতে ইচ্ছে করে! তোমরা বলে দিও রাত হারিযে যায় নিদ্রা হীন চোখে আর [ বিস্তারিত ]

ঝোড়ো শ্লোক ( সিরিজ কবিতা )

দেবজ্যোতি কাজল ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ১১:১৬:০৩অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
১ জানলা খুলে দেই নির্বাক বাতাস অলিগলি ঘুড়ে এসে অন্ধকার রেখে যায় ঘরে ছোট চাকার মত চাঁদটা আমায় হতাশা ঢেলে দেয় প্রসারিত সারাংশে আমি একজন মানুষ নই আমি একজন মানুষ নই আমি একজন অনুভূতি ; গণ্ডক বিষ বৃক্ষ । ২ জীবনের দৈর্ঘ্য-প্রস্ত নদীর এপাড়-ওপাড় ৩ আমি তোমায় দেখেছি নীরব থাকতে শীতকালীন গাছে বর্বর শাখায় , [ বিস্তারিত ]

বন্ধন

ইসিয়াক ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ০৮:৫৯:১২অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
যদি কোনদিন তুমি আমায় ভুলে অচেনা আলোর পথ ধরে একলা হতে চাও। দেখবে সেদিন তুমি, সব পাতা ঝরে গেছে গাছে গাছে। পাখি সব আর গাইছে না গান। চাঁদ ভুলে গেছে জোছনা বিলাতে সব ফুল শুকিয়ে গেছে নিষিক্ত হবার আগেই । যেতে চাইলে তুমি যেতে পারো দুর বহু দূরে! তবু আমি রয়ে যাবো তোমার অবসরে। দেখো [ বিস্তারিত ]

দহন

শান্ত চৌধুরী ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ০৩:২৩:৩৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
নির্ঘুম রাত জাগা বাতাসে ভাসমান-গ্লানির দহন। তখনও যৌবনের নগ্নতায় প্রত্যাশার ঢেউ প্লাবন। দহন ক্লেদে ভেসে ইচ্ছের পরিসমাপ্তি। প্রিয়তমার উষ্ণদেহ শুভ্রতা মেখে নিরূদ্দেশ। ললাটে লেপটে থাকা তপ্ত প্রণাম। প্রিয়তমা। উন্মাদ ইচ্ছে গুলো গহন রাত্রিতে চুমু খায় জানালায় নক্ষত্র বিনিদ্র চোখ আমার দহনে পূড়ে প্রেমার্দ্র দহন।

পৌষ সংক্রান্তি উৎসব- পোয়াতি পৌষ

অনন্য অর্ণব ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ০১:৪৫:২৮অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
হিমালয়ের কার্ণিশ ঘেঁষে দক্ষিণাত্যে ঝুলে থাকা জন্মভূমি মোর, নবান্নের ঘ্রাণ ফুরাতেই এখানে নেমে আসে কুহেলি সকাল- শীতের শুষ্কতায় আচ্ছন্ন আরো একবার এই অববাহিকায়- আমরা দেখেছি আরো একটি "পোয়াতি-পৌষ" ।। কোন এক কাল্পনিক মুসাফির গাজী-কালু'র হাঁক শুনে দক্ষিনাত্যের কৃষকের ঘুম ভাঙ্গে কাকডাকা ভোরে- শুরু হয় কৃষাণীর রসুই ঘরের ঝনঝন বাসনের সুরের আশীষ, সেও নাকি এ বছর [ বিস্তারিত ]
সকলকে জানাই পৌষ সংক্রান্তি উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। পৌষ উৎসব । মা-গো পৌষের এই হাড় কাঁপানো শীতের শীতলাতায় নয়, প্রিয়-মা তোমার শূন্যতায় কাঁপছে প্রতিনিয়ত আমাকে। মা-গো আগ্নেয়গিরির উত্তাপ দাবানল জ্বলছে বুকে ভিতর, মা-গো তোমারে না দেখার শূন্যতায়, জ্বলিয়ে পুড়িয়ে ভস্মীভূত করেছে আমাকে। সেদিন তোমায় কথা দিয়েছিলাম মা, পৌষের উৎসব আনন্দ তোমার সঙ্গেই করবো, তা না [ বিস্তারিত ]

এসো মানুষ , এসো না ঈশ্বর

দেবজ্যোতি কাজল ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:৪৪:০১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
লেখার ডাগর মাঠ আমাকে পুড়িয়ে দিন , ‘ আমি বলছি,‘ ঈশ্বর ’ তামাশা বন্ধ করুণ , ‘ আমাকে জাহান্নম দিন ’ । বাগানের অন্য মৃতদের সাথে আমাকে রাখুন , মাটির মৃতাংশে । আমি মাটিতে থুতু হতে চাই আপনাকে খাওয়াব বলে । মিষ্টি-অসহিষ্ণ । কেননা , আপনি কথার কথা আপনি অসীমভাবে পরাজয় । আমি এতদিন তরঙ্গদৈর্ঘের [ বিস্তারিত ]

প্রিয়তমেষু

মুহম্মদ মাসুদ ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৪:৩৭:০১অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
  প্রিয়তমেষু... যখন তুমি শিশির ভেজা লাল গোলাপ, ইচ্ছে করে মিষ্টি গন্ধে মাতাল হতে। যখন তুমি মিষ্টি রোদেলা দুপুর, ইচ্ছে করে উদভ্ৰানতোর মতো ছুটতে। যখন তুমি রূপে অপরূপ, ইচ্ছে করে আয়নায় মুখোমুখি হতে। প্রিয়তমেষু... যখন তুমি শেষ বিকেলের রোদ, ইচ্ছে করে সিক্ত রোদে পুড়ে যেতে। যখন তুমি নীলিমা প্রান্তরের মেঘ, ইচ্ছে করে বাতাসের বেগে ছুটতে। [ বিস্তারিত ]

আর্কাইভ