প্রথম মৃত্যু দ্বিতীয় জন্মের আগে

 

সেই কবেকার কোন অজ্ঞাত বিহঙ্গের ডানায় ভর করে-
তোমার দুয়ারে এসেছিলাম মুসাফির আমি,
সেদিন মৃত্যু হয়েছিলো উদীয়মান সহস্র স্বপ্নরাজির
এক তোমাতেই মিইয়ে গেলো যুগান্তরের মহাপুরুষ ।।

  1. তুমি ঘটে বেঁধে রেখেছিলে মরীচিকা মশালের বাতি-
    সুতীব্র দহনে তার ঝলসে গেছে পাথুরে দু-চোখ
    সহসা নয়ন মেলে অন্ধকারে দেখেছি কেবল –
    অস্তাচলে ফিনকি দিয়ে জ্বলছে মৃদু গোধূলি গোলক।।

শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো –
হিমালয়ের মতোই ছিলো চাহিদার ঐ রেখা,
অষ্টব্যাঞ্জন পুরাই ছিলো তোমার অধীর মনের ঘরে
বুঝতে কেবল পারিনি তা ছলাকলা মাখা ।।

মৃত্যু আমার সেদিন হলো যেদিন তুমি বলেছিলে –
ভালো থেকো- ভুলো আমায় যদি তুমি পারো,
পরের জন্মে শোধ তুলিবো, খেরোখাতায় রাখছি ঠুকে –
প্রথম মৃত্যু হোক না যতোই কঠিনতর আরো ।।

নিকেতন
১৬/০১/২০২০

Photo credit.. Md Mizanur Rahman

মোট পড়েছেনঃ ১,০৭৩জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো –
    হিমালয়ের মতোই ছিলো চাহিদার ঐ রেখা,
    অষ্টব্যাঞ্জন পুরাই ছিলো তোমার অধীর মনের ঘরে
    বুঝতে কেবল পারিনি তা ছলাকলা মাখা ।।
    ভালো লাগলো ভাইয়া্ । শুভকামনা।

  2. এ তো কঠিন প্রতিজ্ঞা জন্মান্তর অবধি! মৃত্যুরোধি!
    ভালোবাসার মরীচিকা মৃদু না, দাউ দাউ করে জ্বলছে।

    রোজ লেখেন না কেন! এমন এমন!

  3. প্রেম নাকি প্রতিশোধের শপথ! সবাই মন দিয়ে ভালোবাসেনা, শরীরবৃত্তীয় আগুন নেভানোর জন্যেও অনেকে ভালোবাসে। সাবধান কিন্তু! পুড়তে চাইলে অবশ্য ভিন্ন কথা!

    তুমি ঘটে বেঁধে রেখেছিলে!! ঘটে মানে কি?

    1. হিসেবের খাতা একদিন খুলবোই। যে যেতে চায় তাকে বেঁধে রাখার কোন কারণ হয়তো আজ খুঁজে পাইনি। তবে… একদিন মুখোমুখি হবোই।

      ঘটি-ঘট-ঘটে, জল রাখার বা জল তুলিবার পাত্র বিশেষ, ছোট কলসী, মাটির তৈরি তৈজস-পাত্র। এখানে রূপক অর্থে প্রয়োগ। মানুষের মনকে ছোট পান পাত্রের সাথে তুলনা যেখানে ইচ্ছা অনিচ্ছার সন্নিবেশ সাধিত হয়।

      ধন্যবাদ দাদাভাই।

      1. সরি সঞ্জয় দাদা, এটা টাইপের সময় ভুল হয়েছে। আর এখানে মন্তব্য সংশোধন করা যায় না। অবশ্য উচিত ছিল পরে আরেকটা মন্তব্যের মাধ্যমে এটা সংশোধন করে দেওয়া। আন্তরিক ভাবে দুঃখিত দাদাভাই 😍

  4. ছলাকলা থেকে সাবধান হতে হবে,
    এমন করেই উড়ে যায় পাখি,
    অথচ পাখিকে বেঁধে রাখর কত চেস্টা থাকে আমাদের।

    প্রতিজ্ঞা কি এখানে শান্তনা কেবলই?
    কবিতা ভাল লেগেছে।

মন্তব্য করুন