ঋতু পালাবদলের আসরে শীতের নিমন্ত্রণ, কুয়াশার চাদরে শীত-নিদ্রায় মগ্ন উলঙ্গ প্রকৃতি। সরিষা ফুলের মাদকতায় আচ্ছন্ন প্রাণেশ্বর-প্রাণেশ্বরী; আলিঙ্গনে উষ্ণতার আবেশ ছড়ায়। পঞ্চমী তিথিতে তারার ফুলে বাসর গড়ি- চাঁদবুড়ি আদিমতার নেশায় মত্ত; কুয়াশার আবডালে-আকাশের উলঙ্গ বক্ষে। শিশির-স্নানে শুচি হয় ধরনীর দেহ-বল্লরী। নগ্ন পায়ে রাশি রাশি বৃক্ষ, জন্ম জন্মান্তরে শীতের তীব্রতাকে করেছে অবগাহন। জোড়া শালিকের উদ্দাম প্রনয় নাচন, [ বিস্তারিত ]












