ঘুম দেবে, ঘুম!

আমাকে একটু ঘুম দেবে, ঘুম!
উল্লাসে ঘুমাবো, ব্যথায় ঘুমাবো।
আনন্দে ঘুমাবো, কষ্টেও ঘুমাবো।
রাশি রাশি ঘুম দিবে, ঘুম!
স্বপ্নে ঘুমাবো, জাগরণেও ঘুমাবো।
কান্নায় ঘুমাবো, হাসিতে ও ঘুমাবো।

শান্তির ঘুম দিবে, ঘুম!
অশান্ত পবনে ঘুমাবো, শান্ত ঝড়ে ঘুমাবো।
উত্তাল ঢেউয়ে ঘুমাবো, নিরুত্তাপ ভূমিতে ঘুমাবো।
আকুঞ্জনে ঘুমাবো, প্রসারণে ঘুমাবো।

ঘুম দেবে, ঘুম!
আবাহনে ঘুমাবো, বিসর্জনে ঘুমাবো।
শুক্লা পঞ্চমীতে ঘুমাবো,
অমানিশার আঁধারে ঘুমাবো।
হৃদ্যতায় ঘুমাবো, শত্রুতায় ঘুমাবো।
বেলা-অবেলায় ঘুমাবো,
হর্ষে-বিষাদে ঘুমাবো।
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!

ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!

মোট পড়েছেনঃ ৯৫২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
    দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!

    ঘুমময় হউক সারাবেলা, সারাক্ষণ

  2. “হর্ষে-বিষাদে ঘুমাবো।
    দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!”

    ঘুম যে আসে না কবি
    আনন্দ বিষাদে দিয়ে যায় চুম।
    শুভ কামনা।

  3. এমন করে ডেকে ডেকে ঘুম নিয়ে এসে ঘুমিয়ে গেলে/থাকলে
    আমরা কবিতা পাবো কৈ!
    তবে ঘুম ঘুম এমন কবিতা হলে দ্রুত ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে ধুমিয়ে লিখুন।

  4. আমি আর কি বলবো, হেলাল ভাই তো বলেই দিয়েছেন- ঘুমিয়ে ঘুমিয়ে ও যদি এতো সুন্দর কবিতা রচনা করা যায় তবে জেগে থাকার আর কি দরকার। স্ট্রেস অতিরিক্ত না নেওয়াই ভালো। ভালো থাকুন। শুভ কামনা।

    1. ওয়াও ! তাই নাকি? কেজি দরে পার্সেল করে পাঠিয়ে দিন সোনেলাতে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা অসুস্থতা বুঝায় । তাড়াতাড়ি ডাক্তার দেখান। আমার বাবা এই রোগে ভুগছে। আমরা পাত্তা দেইনি বলে আজ সে খুব কষ্ট পাচ্ছে। আমার বাবার জন্য দোয়া করবেন

  5. ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
    দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!
    আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে দিদি ।
    শুভকামনা রইলো ।

  6. আমার কিন্তু রাতের বেলা একদম ঘুম আসে না। যা ঘুমানের দরকার, তা দিনের বেলা দুপুরের খাবারের পর তিন ঘণ্টা ঘুমাই।
    ঘুম নিয়ে আপনার লেখা কবিতা খুবই ভালো লেগেছে দিদি।

  7. কোথাও কী নেই একটু শান্তির ঘুম? কেউ কী নেই যে একটু ঘুম ধার দিতে পারে। আমার যে বড্ড সাধ ঘুমাবো। একটু শান্তিতে ঘুমাবো

    দারুণ লিখেছেন দিদি

    1. 🤭🤭 আচ্ছা। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ উপদেশের জন্য। অনেকেই যখন তখন ঘুমাতে পারে। তাইতো বলি এতো কঠিন কঠিন শব্দ , ভাষা কোথায় খুঁজে পান। ভালো থাকুন ঘুমের দেশে।

মন্তব্য করুন