মানুষই রাক্ষস

শিশুকাল কেটেছে আমার রাক্ষসের ভয়ে,
মা বলতেন, দেখো সাবধানে থেকো খোকা
রাক্ষসে ফেলবে যে তোমায় খেয়ে!

থাকতাম ভয়ে ভয়ে, দিন আর রাত হলে,
ভাবতাম এই বুঝি রাক্ষস মারলো থাবা
দৌড়ে আশ্রয় নিতাম মায়ের কোলে।

বড় হয়ে দেখি হায়! রাক্ষস গেলো কোথায়?
খুঁজেছি অনেক, রাক্ষস দেখিনি কোথাও
দেখেছি মানুষেই তো সব গিলে খায়!

মায়ের ওইসব কথা সবই ছিল ভয় দেখানো,
ছিল খাবার খাওয়ানো ঘুমপাড়ানির গান
মানুষ যে বড় রাক্ষস, মা বলেনি কখনো!

জীবের সেরা মানুষ, নাইতে কারোর হুশ!
বনের পশুপাখি তরুলতা গিলে খায়
ক্ষুধা নিবারণে সবাই হ’য়ে বেহুশ!

মানুষ নামের রাক্ষসগুলো খায় যতসব,
খায় টাকা-পয়সা, ঘুষ, মানসম্মান
বুঝেছি মানুষই রাক্ষস, মনুষই সব!

 

ছবি ইন্টারনেট থেকে।  

মোট পড়েছেনঃ ২,০৫৩জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. দেখো সাবধানে থেকো খোকা
    রাক্ষসে ফেলবে যে তোমায় খেয়ে!
    মানুষ নামের রাক্ষসগুলো খায় যতসব,
    খায় টাকা-পয়সা, ঘুষ, মানসম্মান
    বুঝেছি মানুষই রাক্ষস, মনুষই সব!
    একদম ঠিক বলেছে দাদা , বুঝেছি মানুষই রাক্ষস, মনুষই সব।
    চমৎকার উপস্থাপন দাদা ভালো লাগলো

  2. “মানুষ নামের রাক্ষসগুলো খায় যতসব,
    খায় টাকা-পয়সা, ঘুষ, মানসম্মান
    বুঝেছি মানুষই রাক্ষস, মনুষই সব!”

    সহমত , একটু সাবধানে থাকা আরকি।
    শুভ কামনা।

  3. মানুষেরই মাঝে স্বর্গ নরক থাকে। আমরা কে কিভাবে জীবনযাপন করছি সেটার উপরেই সবকিছু নির্ভর করে। প্রতিকী কবিতা দারুণ হয়েছে দাদা।

    1. আরে দাদা, এটা কি কবিতা হলো নাকি! এটা হলো নিজের মনে ধরা কিছু লিপিবদ্ধ করে রাখা। তা যাইহোক, সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।

    1. আমরাই রাক্ষসের বড়ভাই খাক্ষস। আসলে রাক্ষস হলো রূপকথা। দুনিয়ায় সবকিছু তো আমরাই গিলে ফেলছি। রাক্ষস আবার ভাগ পাবে কোত্থেকে?
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।

    1. আমিই হলাম বড় রাক্ষস। আমার উপরে আবার কোন সে রাক্ষস?
      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়।

  4. মানুষ নামের রাক্ষসগুলো খায় যতসব,
    খায় টাকা-পয়সা, ঘুষ, মানসম্মান
    বুঝেছি মানুষই রাক্ষস, মনুষই সব!
    সত্য বলেছেন দাদা ।শুভকামনা রইলো্ ।

মন্তব্য করুন