.........♥#হয়তোবা♥....... হয়তোবা আজকের এই আঁধার একদিন আলো হয়ে আসবে দিগন্তে প্রস্ফুটিত হবে রবি চন্দ্রিমায় আবার হবে স্নান হিমালয়ের শুভ্র বরফ খন্ড দূর থেকে মনে হবে শ্বেতকায় আবারো পুর্ণ রুপে বইবে পদ্মা মেঘনা যমুনা যেমন ছিলো বহমান। হয়তোবা থেমে যাওয়া সময় আবারো চলবে, আবারো একটু একটু গড়া পৃথিবী বিস্তীর্ণ জলরাশি, মরুভূমি, শুস্ক মন ভিজে যাবে মায়ায়!… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
আমি ভালোবেসেছি, আমি প্রেমে পড়েছি; তোমার আবেগে আপ্লুত হয়েছি অহোরহ । নিঃসঙ্গ, একাকীত্বে বন্দী নারী যখন অন্যের প্রেমকাব্য শুনতে পায়, পূর্ণতা দেখতে পায়; নিজের না- পাওয়ার আক্ষেপে করুণতা যখন ধরা দেয়- তখন সে খড়কুটোকেই বেঁচে থাকার আশ্রয় করে নেয়- বিমূর্ত যামিনীতে । একটু ভালোলাগা, একটু আপেক্ষিক মোড়কে সুখ কিনতে চায়- তাকে তুমি পাপ বলতে পারো… [বিস্তারিত]
জ্ঞান নিতে এবং দিতে, কখনো বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন,ভক্তি শ্রদ্ধা, মন মানবিকতা, তুমি কাকে জ্ঞান দিচ্ছ, তুমি সেটা ভাবতে হবে, সেকি তোমার কথা গুলো মনোযোগ সহকারে সমাদর করছে, না-কি সে- তোমার দেয়া জ্ঞানের মমত্ববোধ করছে না। তোমাকে মানবতার দীক থেকে ভাবতে হবে জ্ঞান দেয়া এবং নেওয়া বয়সের তুলোনায় নয়, তোমাকে দেখতে হবে তাহার কর্মের… [বিস্তারিত]
কবিতারা অকারণ, করে শুধু জ্বালাতন তারপর ঘুম ভেঙে ভোর হয়, কবিতারা চুপি চুপি সরে রয়। কবিতারা ছন্দে, সুর তোলে 'নন্দে একসময় থেমে যায় নিশ্চুপ কবিতারা সত্যি অদ্ভুত। খুব দ্রুত ভোর হয়, কবিতারা জেগে রয়, ফুলগুলো বাঁসি হয় সকালেই তাই দিয়ে মালা গাঁথে অকালেই। মালা যায় শুকিয়ে কবিতা দুঃখী মেয়ে কবিতার নেই কোন ঠিকানা আজও সেই… [বিস্তারিত]
তুই আমার কবিতা হবি স্বপ্ন দেখার মতো? ইচ্ছে মতো সাজিয়ে নেবো যত খুশি তত। মাঝে মাঝে পড়বো তোকে পাতা খুলে খুলে। নানা স্মৃতি নানা কথায় হৃদয় উঠবে দুলে। হবি কি তুই বাঁশের বাঁশি বুকের টানা দম? তোকে আমি সুরে সাজাবো নানান রকম। হবি নাকি গল্প কোন ভীষণ রকম প্রেমে । আলতো ছোঁয়ায় গাঁথবো চমৎকার ফ্রেমে।… [বিস্তারিত]
সততা,, থাকব না'ক তোমার তরে যাব আমি আচিন পুড়ে, দেখবো এবার জগৎ ঘুরে কেমন করে মানুষ চলে। দেশ হতে, দেশ দেশান্তরে চলছে মানুষ কেমন করে, কী কারণে কিসের নেশায় মরছে ওরা দাঙ্গা করে। করছে ওরা কিসের আশা যন্ত্রণাকে বরণ করে, সিন্ধু সেঁচে কষ্ট টান দুঃসাহসী হয়ে কাঁদে। চলছে ওরা স্বর্গপানে লুভলালসা কী ছাড়তে পারে, চঁন্দ্রলোকে… [বিস্তারিত]
বিধাতার অপূর্ব সৃষ্টি ক্ষনিকের দুনিয়াদারী ভালবেসে মিলেমিশে আছে নর-নারী। প্রেমের স্বর্গ রচিয়া ধরায় স্বপ্ন দেখে সুখে উদরে রয়েছে ক্ষুধার জ্বালা প্রেমের বানী মুখে। সৃষ্টির পারম্ভে প্রেমে পরেছিল আদি পিতা মাতা প্রেয়সির ছলনায় স্বর্গ ছেরে ধরায় সংসার পাতা। যুগে যুগে প্রেম মানব হৃদয়ে রয়েছে সাথীর মত প্রেমের কারনে হয়েছে অমর প্রেমিক প্রেমিকা যত। খোদা প্রেমে ভক্ত… [বিস্তারিত]
জীবন মানে প্রাণের স্পন্দন জীবিকার পাদটীকা জীবিকা মানে বাঁচার উচ্ছাস জীবনের জয়টীকা। জীবনই যদি না বাঁচে বন্ধু জীবিকা হয় মূল্যহীন জীবিকাই যদি না থাকল বন্ধু জীবন হল অর্থহীন। ডিম আগে না মুরগী আগে তর্কের কোন নাইতো শেষ জীবন আর জীবিকা একসাথে থাকে সদা চলে নির্নিমেষ ডিম ছাড়া মুরগী হয়না মুরগী বিহীন ডিম জীবিকা বিহীন জীবন… [বিস্তারিত]
জোরপূর্বক ঘিরে আছে অনেক কিছু আমাকে; * অস্বস্তি, অবহেলা, খোলা জানালা ঠোঁটে ঠোঁটে বিদ্যুৎ চমকানো অন্ধকার চোখের জলে একা পোষা হুমকি, আর ভয় আমাকে ঘিরে আছে- বিশ্বাস করো। * ভুলে গেছো তোমার সর্বকালের প্রেমিকার কথা রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা। * আজ অসমাপ্ত মাটির গল্প শুনো- ছিঁড়ে নিচ্ছে টেবিলে বেদখলকৃত… [বিস্তারিত]
নিয়মের ঘূর্ণিপাকে আজ আমি শ্রান্ত, গন্তব্যের ধ্বজা হারিয়ে গেছে দূর্বোধ্যতার উর্ণাজালে। মননশীলতা থমকে গেছে ব্যর্থতার গড্ডালিকায়; শূণ্যতার উপস্থিতি অহর্নিশি- অমানিশার শামিয়ানা হয়ে আবর্তমান। পথ হারিয়েছে পথের বিরাগ-অভিমানে; অন্তর্জ্বালায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ব্যথার শ্মশানঘাটে। স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা; ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি; ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে- নিরাশার লন্ঠন হাতে নিয়ে। চিরস্থায়ী ঠিকানার ডাক… [বিস্তারিত]
অনুজীবের নির্মম সংক্রামন রোধে ~ বিশ্ব যখন বন্দি ঘরে ~ আমপান তুই কোন আহাম্মক ~ দুর্যোগ আনলি নতুন করে ~ নিরিহ কর্মহীন ভুখা যখন ~ অসহায়ে জীবন কাটে ~ আমপান এলো ঘর ভাঙতে ~ সেজে গুঁজে সাগর পাটে । বন্দি আছি, ভুখা আছি ~ মাথা গুঁজার ঠাইতো আছে ~ হিংস্র থাবায় তাও নিবি ~ শেষ… [বিস্তারিত]
কৃষ্ণচূড়ার রঙ লেগেছে রাজপথে, রঙ লেগেছে প্রকৃতির আবক্ষে। মন চাইছে হারিয়ে যেতে, গ্রীষ্মের খরতাপে পোড়া দেহখানি বিলিয়ে দিতে- তোমার উন্মুক্ত বক্ষ-ভূমে। তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই, কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি। বৃষ্টিস্নাত সিক্ত তোমাতে হবো মাখামাখি, পরশে জুড়াবে তাপিত দেহখানি। তোমার গায়ের সোঁদা গন্ধে চিত্ত হবে উথালি-পাতালি; নীলাম্বরের তারার ফুল ঝরে পড়বে সর্বাঙ্গে… [বিস্তারিত]
তোমার গায়ের গন্ধ আমায় করলে এলোমেলো তুমি কোন সে গাঁয়ের পথ ধরে যাও গায়ে মেখে ধুলো তোমার চলার পথের ধুলোর মেঘে চোখটা বুঁজে আমি একাই হেঁটে হেঁটে কোন সে অচিনপুরে তোমার মনটা বেঁধে রাখা খুঁজতে গিয়ে পথ হারালাম, পথটা এলোমেলো ঘুমের ঘোরে দিবা নিশি, খুঁজে খুঁজে সারা সকাল সন্ধ্যে রাতের প্রহর বড্ড এলোমেলো . বুকের… [বিস্তারিত]
মেঘেরা ভেসে ভেসে ডানা মেলে পাখা। ছুটোছুটির ব্যস্ততা দূরে একা একা। দানবীয় শক্তিতে সমুদ্র উত্তাল। নাগরিক জীবনের অবস্থা বেহাল। পত্র পল্লব সব মাথা দুলে দুলে। অসহায় সমর্পণ প্রকৃতির কোলে। আকষ্মিক জোয়ারে ভাসে বাড়ি ঘর। স্বাভাবিক জীবন কি ফিরবে এরপর? নীড় হারা পাখিদের ছোটাছুটি ভয়ে। কোথা যাবে এরপর শেষ আশ্রয়ে? মাঠের ফসল যত নিমেষেই শেষ। গৃহস্থের… [বিস্তারিত]
আজ আমি রাত জাগা পাখি-শুধু তোমার কারণ। তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকি-সেও তোমার কারণ। তোমাকে খুব ভালোবাসি -সেতো তোমারি কারণ। তোমাকে ভালোবেসে হয়েছি আমি পরাধীন- আজ আর আমার নিজের বলে কিছুই নেই। নিজের ক্ষুধার কথা ভাবিনা, ভাবি তুমি খেয়েছো কিনা! নিজের কষ্টের কথা ভাবিনা, ভাবি তুমি কষ্ট পাও কি-না! নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই… [বিস্তারিত]










