ক্যাটাগরি কবিতা

ফিরিয়ে দিও

হালিম নজরুল ১৯ মে ২০২০, মঙ্গলবার, ০৪:০০:০৩অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য
  পারো যদি ফিরে' দিও ফেলে আসা দিন, তুমিও সামনে এসো বিশেষণহীন। ফিরে দিও ফিরে দিও তেরনলা বিল, নিষ্পাপ ময়নার হাসি খিলখিল। ফিরে দিও মোড়ভাঙা-শেখপাড়া মাঠ, শেফালীর খুব প্রিয় মাথাভাঙা ঘাট। শতশত স্মৃতিমাখা কালীতলা বন, উদাস উদাস ভরা আশিকের মন। আবার আসুক ফিরে বোয়ালিয়া গ্রামে, উঠুক নবান্ন মেতে শত শ্রমে ঘামে। আবার সে কিতকিত-হাডুডু’র মেলা, [ বিস্তারিত ]

গুচ্ছানুভূতি

বন্যা লিপি ১৯ মে ২০২০, মঙ্গলবার, ০৩:১২:৫০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
নির্ভরতা# প্রতি সেকেন্ডের হিসেব যদি পেতে চাই; তবে বন্ধ হবে জবাবের দরজা। নয়তো নাটুকেপনার চারিত্রিক কসরৎ। যুগান্তর রইলো পরে যোজন যোজন দূর অজানার গন্তব্যে। বিশ্বাসের দেয়ালে ঠেস্ দিয়ে শীতল পাটি দাঁড়িয়ে থাকার মতো অপেক্ষা। কখন বিছানো হবে নির্ভরতার পাটি?   বোধ# না চাইতেই পেয়ে যাই অফুরন্ত চাইলাম বলেই... কোষাগার শুন্য! এপিঠ ওপিঠ উল্টে দেখি যোগ-বিয়োগের [ বিস্তারিত ]

একলা প্রহর

কামরুল ইসলাম ১৯ মে ২০২০, মঙ্গলবার, ১১:৩০:০৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
আমার সারাটা বেলা, একলা প্রহর ~ ছায়ায় শীতল, রোদ্র মাখা দুপর ~ শান বাঁধানো,  শান্ত দীঘির ঘাটে ~ কাব্য খেয়ালে,  অলস সময় কাটে  ~ হরেক পাখীর ডাকে,  কাঠাল শাখে  ~ টুনটুনি টা লাফিয়ে বেড়ায়,  পাতার ফাঁকে ফাঁকে ~ মগ্ন থাকি, অবাক দেখি,  প্রকৃতি যায় ছুঁয়ে ~ বেলা শেষে সূর্য্যি মামা, পশ্চিমে যায় নুয়ে ~ সব [ বিস্তারিত ]

ঈশ্বরের নাই ঈশ্বর

আতা স্বপন ১৮ মে ২০২০, সোমবার, ১১:১৮:৪২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
সৃষ্টি আছে স্রষ্টা নাই। বলে শুধু নাস্তিক রাই। কোন সূত্রে বলে পাওয়ার ছারা বল যন্ত্র খানা চলে। বিজ্ঞান এ অজ্ঞান নাস্তিক রাই শুধু গাছ ছারা ফল খায় আরো খায় কদু।। তাই ডোন্ড মাইন্ড নাস্তিকরা ব্লাইন্ড। স্রষ্টা ওদের এমন করেছে আমাদের কি ক্ষমতা আছে। ওদের আস্তিক করি তারাও আসবে পথে, আগে যাক মরি। আস্তিক মরলে যদি, [ বিস্তারিত ]

ক্ষুধা

ইসিয়াক ১৮ মে ২০২০, সোমবার, ০৪:৪৫:৩৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা । পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা। দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি। অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী। রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ। ক্ষুধা জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ। দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি [ বিস্তারিত ]
সূর্যমামা হেসে উঠেছে, চতুর্মাত্রিক ক্যানভাস জ্বলজ্বল করছে , চিকচিক করছে বালুকাবেলা। শারীরবৃত্তীয় জারণ-বিজারণে ভূমিষ্ঠ জীবনদায়ী অক্সিজেন; স্বপ্ন-আশা-কামনায় বেঁচে উঠবে জীবনের জয়গান। সুখ-বারতা পৌঁছে যাবে দ্বারে দ্বারে; প্রাণের স্পন্দন জেগে উঠবে হংসযুগলে; সন্তরণে ঝিলের জলে খেলাচ্ছলে বলবে কথা ফিসফিসিয়ে। প্রজাপতি, ঘাসফড়িং নাচবে ঘাস-শিশির,পুষ্পরেণুতে; কৈশোর হাসবে মেঠো-পথে, বন-বাঁদাড়ে। সূর্যস্নানে নিমগ্ন অনিল পরশ বুলাবে তনু-মনে; বিধিনিষেধের প্রাচীর ডিঙ্গিয়ে- [ বিস্তারিত ]
সেদিন আকাশ ভারী ছিল, ছিল ঘন মেঘে ঢাকা তুমি এসেছিলে এতিম নির্ভয়া শান্তির ছবি আঁকা। ঝড়ো দমকা হাওয়ায় বিলীন হয়ে যায় পিতা হারা কালিমা লিপ্ত বাংলার ধূলি মাখা। লাখো জনতার পদভারে মুখরিত ছিল ঢাকার রাজপথ পিতা হারা বেদনায় বুক ছিল ভারী বাংলার জনপথ। পিতার খুনীরা দর্প করে ছাড়ে হুঙ্কার এই বাংলায় রাজাকারের কনভয় ঢাকে বাংলার [ বিস্তারিত ]

গ্রীষ্ম

রায়হান সিদ্দীক ১৭ মে ২০২০, রবিবার, ১১:৩৫:০৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
যাওয়া আসা কমে গেলে ভাগ করে নিও আকাশ প্রিয় গান প্রেম ও দ্রোহের কবি'দের,   যোগাযোগ নিভে গেলে তখনও জ্যামিতি করবে তুমি চাইবে শূন্যতাহীন রাত্রি হবে চোখের আড়াল।   জানালার ধারে যে ফুল গাছ বেয়ে উঠবে স্মৃতিপথ ধরে, দরজা ভিড়িয়ে দিও বন্ধ হবে পাখিদের ডাকাডাকি।   সে গাছটার ছায়া মাখো তাকেও একটু আদর দিও, দিও [ বিস্তারিত ]

তন্ত্রের খেরোখাতা

সুপর্ণা ফাল্গুনী ১৭ মে ২০২০, রবিবার, ০৯:৩০:৪৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কোথায় আজ তারা? মুখ থুবড়ে পড়েছে বস্তির ঐ গিঞ্জি গলির নর্দমায়। যেথায় ফাঁক ফোকরে চলে হিরোইঞ্চি আর গাঁজা খোরদের জীবন-দর্শণের কচকচানি, রাতের আঁধারে লাস্যময়ী হয়ে ওঠে ললনা-রা জীর্ণশীর্ণ, এলেবেলে দেহবল্লরীতে, ক্ষুধার্ত নেড়ি কুত্তাটা সঙ্গী হয় হাড্ডিসার পথশিশুদের কোটরে। যেথায় চর্চিত হয় প্রতিনিয়ত খিস্তিখেউড় আর কাম-কলার নৈপুণ্য। রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র বহাল তবিয়তে আছে [ বিস্তারিত ]

গীতি কবিতা ৩

ইসিয়াক ১৭ মে ২০২০, রবিবার, ০৫:৫৫:১০পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য
দীঘির জ্বলে শাপলা ফোটে,চোখ জুড়ানো মন। অচিন পাখীর মিষ্টি সুর মনটা যে উচাটন। আবেশ ছুয়ে যায়,স্বপ্নেরই মায়ায়। ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়। বাংলা আমার ভালোবাসা,বুকে রাখা দম। চিরদিনই ভালোবাসি একটুও নয় কম। জড়িয়ে আছে বাংলা আমার, মায়ের আঁচল জুড়ে। স্বপ্নগুলো ধরা আছে , স্মৃতির আখরে। হৃদয় কথা বলে,মনটা উড়ে চলে। বাংলা মায়ের কোলে, আদর খাবো বলে। [ বিস্তারিত ]
  একদিন যতটা প্রিয় ছিল পাঠশালা তেমন জোছনা খুঁজি আজও, এই অবেলায়। পায়রার ঠোঁটে পাঠানো আমার শেষ চিঠিটা তোমার হস্তগত হয়েছিল কিনা আজও তা জানা হলনা। তবুও আক্ষেপ নেই আমার। তোমার নিষ্পাপ ছবির মধ্যে আমি এখনো একটা দুরন্ত ভোর দেখি। তোমাকে অভিবাদনের জন্য যে বৃক্ষগুলো ঠাই দাঁড়িয়ে থাকতো তোমার আসা যাওয়ার পথে, আমি এখনও স্বপ্ন [ বিস্তারিত ]

খোলস পাল্টিয়েছে সময়

নাজমুল হুদা ১৬ মে ২০২০, শনিবার, ১২:৫০:৩৬অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
দ্বিমুখী ধারাপাতে আমিই খুব পাকাপোক্ত; ▪ মানুষ কখনও মানুষকে গুনতে পারে না দেখে না কেউ ভিতরে তাঁতানো আগুন কথার বুলডোজারে ভাঙচুর স্বপ্নবাড়ি মানুষ এখন শিকল ভাঙার কারিগর সেই থেকে আজ- জানিনা-- শব্দে প্রচন্ড ক্ষোভ জমা রেখেছি, উপেক্ষার তল্লাশিতে বহুবার আটকানো মানুষ ছেড়ে গেছি বোবা দরজায় দগ্ধ প্রাণের বিদায়ী সংবর্ধনা আমার- তোমাকে? ▪ যদি পৃথিবী থেকে [ বিস্তারিত ]

স্মৃতিতে আমার মা

সঞ্জয় মালাকার ১৬ মে ২০২০, শনিবার, ০২:২৬:২৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
স্মৃতি তুমি অতীত বর্তমান ভবিষ্যতের জলসিঁড়ি- শৈশব থেকেই শুরু!  সোনালী জ্যোৎস্নায় আঁধারে লুকিয়ে মায়ের স্নিগ্ধ মমতা আবদ্ধ- প্রেম সে-তো অমরত্ব - অমৃত।  মাকে নিয়ে'ই আমার স্মৃতিকথা  প্রামাণ্য চিত্র ভেসে ওঠে আলোক চোখে  আঁচল স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে!  মা-মধুর শব্দ কি করে ভুলে যাই তোমরাই বলো, আদর স্নেহ মায় শাসন  বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই উজ্জ্বল।  মা আমার [ বিস্তারিত ]

আমি হবো প্রকৃতির মতো

সুপর্ণা ফাল্গুনী ১৫ মে ২০২০, শুক্রবার, ১০:২৯:৪১অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
হে নদী- তোমার আঁজলা ভরা জল-ঢেউ আমায় দাও, আমার মন-বৈঠা যেন ভাসতে পারে সেই লহরীতে। হে আকাশ- তোমার বিশালতা আমায় দাও, আমার অন্তরিন্দ্রিয়ের ব্যাসার্ধ যেন ছুঁয়ে যায় তোমাতে । হে বৃষ্টি- তোমার বিশুদ্ধ-শীতলতা আমায় দাও, আমার অগ্নিশোধিত চিত্ত যেন জুড়ায় হিমেল পরশে। হে উত্তাল সাগর- তোমার গভীরতা আমায় দাও, আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় [ বিস্তারিত ]

সাধ

ইসিয়াক ১৫ মে ২০২০, শুক্রবার, ০৫:১২:১০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তোমার অনলে জ্বলতে জ্বলতে আমি হয়েছি অঙ্গার। তোমার ভালোবাসা পাবার আশা নিত্য হাহাকার। আমার অভিমান দুঃখ ব্যথা সব তোমায় ঘিরে। আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও ফিরে তোমারই দ্বারে। এবার কি তবে হবে একটু সময় আমায় ফিরে দেখার? আমার কিন্তু খুব সাধ ছিলো একান্ত তোমার হবার।

আর্কাইভ