আম্পান

অনুজীবের নির্মম  সংক্রামন রোধে ~

বিশ্ব যখন বন্দি ঘরে ~

আমপান তুই কোন আহাম্মক ~

দুর্যোগ আনলি নতুন করে ~

নিরিহ কর্মহীন ভুখা যখন  ~

অসহায়ে জীবন কাটে ~

আমপান এলো ঘর ভাঙতে ~

সেজে গুঁজে সাগর পাটে  ।

বন্দি আছি,  ভুখা আছি ~

মাথা গুঁজার ঠাইতো আছে ~

হিংস্র থাবায় তাও নিবি ~

শেষ সম্বল যেটুকু কাছে  ।

ভুগছি যখন গোটা জাতি ~

মহামারীর সংকটে ~

ছোবল দিল প্রকৃতি এসে ~

আমপান নামে,  সাগর তটে ।

 

রচনা কাল ঃ২০/০৫/২০২০

মোট পড়েছেনঃ ৯৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. মহামারীর সাথে যুক্ত হলো ঝড়ের তান্ডব। সৃষ্টিকর্তাই ভালো জানেন, কেন তিনি তার সৃষ্টির প্রতি এত নির্মম হলেন! তার কাছে ক্ষমা চাই, তিনি যেনো আমাদের দিকে তার করুণার দৃষ্টি দেন। আমীন।

  2. কি যে শুরু হলো! মহামারী এখন আম্ফানের তান্ডব। কবিতা ভালো লেগেছে ভাইয়া। ঈশ্বর এর লীলা বোঝা দায়। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরাপদে থাকুন

  3. “ভুগছি যখন গোটা জাতি ~
    মহামারীর সংকটে ~
    ছোবল দিল প্রকৃতি এসে ~
    আমপান নামে, সাগর তটে ।”
    যাক আমপান গেল কেটে
    করোনা বিপদ যায় না
    আজও মহাবিপদ বটে।
    কবিতাটি ভাল লাগলো। শুভ কামনা

  4. বন্দি আছি, ভুখা আছি ~

    মাথা গুঁজার ঠাইতো আছে ~

    হিংস্র থাবায় তাও নিবি ~

    শেষ সম্বল যেটুকু কাছে

    ………. চমৎকার লিখেছেন ভাই, একেবারে বাস্তবতা তুলে ধরেছেন, শুভ কামনা জানিয়ে গেলাম।

মন্তব্য করুন